বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
BD News 64
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /আন্তর্জাতিক
  3. /ভারতীয় সেনা নিহত হয়নি, একজন আটক হয়েছে : ভারত
আন্তর্জাতিক

ভারতীয় সেনা নিহত হয়নি, একজন আটক হয়েছে : ভারত

র
রাশেদ· জ্যেষ্ঠ প্রতিবেদক
·প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০১৬, ১০:৫৪ এএম·সর্বশেষ: ৩০ সেপ্টেম্বর ২০১৬, ১০:৫৪ এএম
ভারতীয় সেনা নিহত হয়নি, একজন আটক হয়েছে : ভারত

বিডি নিউজ ৬৪: সীমান্ত অতিক্রম করে জঙ্গি আস্তানায় অভিযানের সময় পাল্টা গুলিতে ৮ ভারতীয় সৈন্য নিহত হওয়ার যে দাবি পাকিস্তান করেছে, তা ‘ভুয়া’বলে উড়িয়ে দিয়েছে নয়াদিল্লি।

বৃহস্পতিবার সেনাবাহিনীর একটি সূত্রকে উদ্ধৃত করে ভারতীয় সংবাদ সংস্থা আইএএনএস জানায়, ‘অসাবধানতাবশত’ কাশ্মিরে নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করায় পাকিস্তানি বাহিনীর হাতে এক সৈনিক আটকা পড়লেও কেউ নিহত হয়নি।

পাকিস্তানের গণমাধ্যমে ৮ ভারতীয় সেনা নিহতের যে খবর প্রকাশিত হয়েছে তা ‘সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট’ দাবি করে সূত্রটি বলছে, আটক সেনার ব্যাপারে ভারতীয় বাহিনীর মিলিটারি অপারেশনের ডিরেক্টর লেফটেন‌্যান্ট জেনারেল রনবির সিং পাকিস্তানি কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন।

অসাবধানতাবশত নিয়ন্ত্রণরেখা (এলওসি) অতিক্রমের ঘটনা প্রায়ই ঘটে থাকে বলে দাবি ভারতীয় কর্তৃপক্ষের।

সামরিক বাহিনীর সদস্যদের মত উভয় দেশের বেসামরিক নাগরিকরাও ভুলে নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করে ফেলে। অতীতেও এ ধরনের ঘটনা ঘটেছে এবং যারা পথভুল করেছে তাদের ফিরিয়ে আনা হয়েছে।

আটক চান্দু বাবুলাল চৌহানের (২২) বাড়ি মহারাষ্ট্রে; তিনি ৩৭ রাষ্ট্রীয় রাইফেলের একজন সৈনিক বলে ভারতীয় গণমাধ্যমগুলো নিশ্চিত করেছে।

তবে পাক কর্তৃপক্ষের দাবি, ভারতীয় বাহিনী নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করে অভিযান চালানোর সময় চান্দুকে আটক করা হয়। পরে তাকে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়েছে।

বৃহস্পতিবার নিয়ন্ত্রণ রেখা (এলওসি) অতিক্রম করে কাশ্মিরের পাকিস্তান অংশে সন্দেহভাজন জঙ্গি ঘাঁটিতে ‘সার্জিকাল স্ট্রাইক’ চালানোর কথা জানায় ভারতীয় সেনাবাহিনী।

সামরিক বাহিনীর পরিভাষায় ‘সার্জিক্যাল স্ট্রাইক’ হল যুদ্ধে না জড়িয়ে সুনির্দিষ্ট কোনো লক্ষ‌্যে অভিযান চালানো এবং তা চালিয়ে আবার নিজের অবস্থানে ফিরে আসা।

ভারত শাসিত কাশ্মিরে গত ১৮ সেপ্টেম্বর সেনা ঘাঁটিতে জঙ্গি হামলার পর কূটনৈতিক টানাপড়েনের মধ‌্যে চালানো এই অভিযানে দুই পাকিস্তানি সেনা নিহত হওয়ার দাবি করে নয়া দিল্লি।

একইদিন পাকিস্তানি দৈনিক ডনের খবরে বলা হয়, পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মিরের তাত্তা পানি এলাকার নিয়ন্ত্রণ রেখাজুড়ে ভারতীয় সেনাদের গুলিবর্ষণের সময় পাকিস্তানি সেনারা এক ভারতীয় সেনাকে আটক করে এবং গোলাগুলিতে আট ভারতীয় সেনা নিহত হন।

ভারতীয় সেনাদের মৃতদেহ জম্মু ও কাশ্মীরের যে অংশ ভারত-পাকিস্তানকে বিভক্ত করেছে সীমান্তের সে অংশে পড়ে আছে বলেও জানায় ডন।

ডন পরে সেই খবর ‘তুলে নেয়’ বলে জানিয়েছে আইএএনএস।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাশেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক

রাশেদ, বিডি নিউজ ৬৪

সম্পর্কিত আরও সংবাদ

যুক্তরাষ্ট্রে কাউকে টিকা নিতে বাধ্য করা যাবে না

যুক্তরাষ্ট্রে কাউকে টিকা নিতে বাধ্য করা যাবে না

৬ বছর আগে
যুক্তরাষ্ট্রের ডেথ ভ্যালিতে বিশ্বে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড

যুক্তরাষ্ট্রের ডেথ ভ্যালিতে বিশ্বে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড

৬ বছর আগে
৭ জনের মৃত্যু,চীনে পোকার কামড়ে নতুন ভাইরাস

৭ জনের মৃত্যু,চীনে পোকার কামড়ে নতুন ভাইরাস

৬ বছর আগে
বৈরুত কাঁদছে, বৈরুত চিৎকার করছে

বৈরুত কাঁদছে, বৈরুত চিৎকার করছে

৬ বছর আগে
পূর্ববর্তী সংবাদ

নিষেধাজ্ঞা উপেক্ষা করে কিউবায় ব্যবসা করেছিলেন ট্রাম্প!

পরবর্তী সংবাদ

সোমালিয়ায় মার্কিন বিমান হামলা, নিহত ২২

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
বিডি নিউজ ৬৪

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

সাধারন বীমা সদন, ২৪-২৫, দিলকুশা, (৭ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত।
ফোন / মোবাইলঃ +880 1700-000000
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: বিডি-২০২৬

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • উপদেষ্টা:মনিখন্দকার
  • সম্পাদক:শাহিন রেজা
  • সহকারী সম্পাদক:গোলামুর রহমান বাবু
  • সহকারী সম্পাদক:রিফাত ওয়াহিদ আলিফ
  • প্রকাশক:ইব্রাহীম ভূঁইয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|ই-পেপার|পাঠক সংবাদ জমা দিন|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|যোগাযোগ|ইউনিকোড কনভার্টার

বিডি নিউজ ৬৪ — বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ও লাইফস্টাইলসহ সকল বিষয়ে সর্বশেষ ও নির্ভরযোগ্য খবর পেতে ভিজিট করুন।

সম্পাদকঃ শাহিন রেজা | প্রকাশকঃ ইব্রাহীম ভূঁইয়া | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | BD News 64 | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

Design and developed by Fahim Murshid

সর্বাধিক পঠিত সংবাদ

লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
১শীর্ষ পঠিত
লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
🔥৯৬ বার পঠিত
২

কুমিল্লার মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে

👁️ ৯৫ পঠিত
৩

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমাহামলা, নিহত ৪৫, আহত ৩৩

👁️ ৯৫ পঠিত
৪

বছরের শেষ নাগাদ তৈরি হয়ে যাবে টিকা : চীন

👁️ ৯৪ পঠিত
৫

সিলেটের গোয়াইনঘাটে মাটি চাপায় ৩ শ্রমিক নিহত

👁️ ৯৪ পঠিত

সর্বশেষ সংবাদ

তাজা খবর

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

০৩:৪৬ PM

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

০৩:০৭ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

০৩:০৩ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

০২:৩৮ PM

নেটফ্লিক্সের রিকমেন্ডেশন সিস্টেমটা কিভাবে আপনাকে সমা্জচ্যুত হওয়া থেকে রক্ষা করে । আসিফামি রহমান সৈকত

০১:৪১ PM