বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
BD News 64
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /আন্তর্জাতিক
  3. /নিষেধাজ্ঞা উপেক্ষা করে কিউবায় ব্যবসা করেছিলেন ট্রাম্প!
আন্তর্জাতিক

নিষেধাজ্ঞা উপেক্ষা করে কিউবায় ব্যবসা করেছিলেন ট্রাম্প!

র
রাশেদ· জ্যেষ্ঠ প্রতিবেদক
·প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০১৬, ১২:১২ পিএম·সর্বশেষ: ৩০ সেপ্টেম্বর ২০১৬, ১২:১২ পিএম
নিষেধাজ্ঞা উপেক্ষা করে কিউবায় ব্যবসা করেছিলেন ট্রাম্প!

বিডি নিউজ ৬৪: যুক্তরাষ্ট্রের বাণিজ্য নিষেধাজ্ঞা উপেক্ষা করেই ১৯৯৮ সালে দেশটিতে ব্যবসায় বিনিয়োগ করেছিলেন মার্কিন রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। ফিদেল কাস্ত্রো ক্ষমতায় থাকাকালীন ট্রাম্প নিয়ন্ত্রিত একটি কোম্পানি দেশটিতে গোপনে ব্যবসায়িক কাজ পরিচালনা করেছে।

যুক্তরাষ্ট্রভিত্তিক সাপ্তাহিক সংবাদ ম্যাগাজিন নিউ উইকের এক অনুসন্ধানী প্রতিবেদনে এমন দাবি করা হয়েছে। আর খবরটি প্রকাশের পর এ ঘটনাকে কিউবায় আরোপিত বাণিজ্যিক অবরোধের ঐতিহাসিক লঙ্ঘন বলে সমালোচনা করেছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিলারি ক্লিনটন।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) নিউজ উইকের এক অনুসন্ধানী প্রতিবেদনে দাবি করা হয়, ১৯৯৮ সালে কিউবায় যখন যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক নিষেধাজ্ঞা চলছিল, তখন ব্যবসায়ের কাজে ৬৮ হাজার ডলার ব্যয় করেছিলেন ট্রাম্প। নিষেজ্ঞাকালীন এ ধরনের বাণিজ্যিক বিনিয়োগকে অবৈধ বলে বিবেচিত হয়।

নিউজ উইকের দাবি, ট্রাম্পের বিভিন্ন নির্বাহীর সাক্ষাৎকার গ্রহণ এবং কোম্পানির অভ্যন্তরীণ রেকর্ডপত্র ও আইনি কাগজপত্র বিশ্লেষণ করে কিউবায় তার ব্যবসা করার ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে।

ট্রাম্পের মুখপাত্র কেলিয়ান কনওয়ে দাবি করেছেন, ট্রাম্প ওইখানে ব্যবসার জন্য টাকা দেননি এবং তিনি কিউবার সঙ্গে চুক্তির বিরোধী ছিলেন। ট্রাম্পও বরাবরই দাবি করে আসছেন যে কিউবায় বিনিয়োগের প্রস্তাব তিনি ফিরিয়ে দিয়েছিলেন।

তবে নিউজ উইকের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের ব্যবসায়িক প্রতিষ্ঠানটির ব্যয় পরোক্ষভাবে মেটানো হতো। বিনিয়োগকে বৈধ করার জন্য কিউবা পরিদর্শনে যাওয়া যুক্তরাষ্ট্রের কোনও ফার্মের কনসালটেন্টের মাধ্যমে টাকা পাঠানো হতো।

কিউবায় বাণিজ্যিক নিষেধাজ্ঞা উপেক্ষা করায় এক নির্বাচনি সমাবেশে ট্রাম্পের সমালোচনা করেন হিলারি। তিনি বলেন, ‘আমাদের দেশের আইন আছে। কিউবান বাজার ধরতে ট্রাম্প যে প্রচেষ্টা চালাচ্ছিল তাতে বোঝা যায় যুক্তরাষ্ট্রের আইন ও নীতিমালার চেয়ে নিজের ব্যবসায়িক স্বার্থকে প্রাধান্য দেন ট্রাম্প।’

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাশেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক

রাশেদ, বিডি নিউজ ৬৪

সম্পর্কিত আরও সংবাদ

যুক্তরাষ্ট্রে কাউকে টিকা নিতে বাধ্য করা যাবে না

যুক্তরাষ্ট্রে কাউকে টিকা নিতে বাধ্য করা যাবে না

৬ বছর আগে
যুক্তরাষ্ট্রের ডেথ ভ্যালিতে বিশ্বে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড

যুক্তরাষ্ট্রের ডেথ ভ্যালিতে বিশ্বে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড

৬ বছর আগে
৭ জনের মৃত্যু,চীনে পোকার কামড়ে নতুন ভাইরাস

৭ জনের মৃত্যু,চীনে পোকার কামড়ে নতুন ভাইরাস

৬ বছর আগে
বৈরুত কাঁদছে, বৈরুত চিৎকার করছে

বৈরুত কাঁদছে, বৈরুত চিৎকার করছে

৬ বছর আগে
পূর্ববর্তী সংবাদ

পাকিস্তানে হামলার পর সীমান্ত থেকে সরানো হচ্ছে ভারতীয় গ্রামবাসীদের

পরবর্তী সংবাদ

ভারতীয় সেনা নিহত হয়নি, একজন আটক হয়েছে : ভারত

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
বিডি নিউজ ৬৪

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

সাধারন বীমা সদন, ২৪-২৫, দিলকুশা, (৭ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত।
ফোন / মোবাইলঃ +880 1700-000000
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: বিডি-২০২৬

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • উপদেষ্টা:মনিখন্দকার
  • সম্পাদক:শাহিন রেজা
  • সহকারী সম্পাদক:গোলামুর রহমান বাবু
  • সহকারী সম্পাদক:রিফাত ওয়াহিদ আলিফ
  • প্রকাশক:ইব্রাহীম ভূঁইয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|ই-পেপার|পাঠক সংবাদ জমা দিন|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|যোগাযোগ|ইউনিকোড কনভার্টার

বিডি নিউজ ৬৪ — বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ও লাইফস্টাইলসহ সকল বিষয়ে সর্বশেষ ও নির্ভরযোগ্য খবর পেতে ভিজিট করুন।

সম্পাদকঃ শাহিন রেজা | প্রকাশকঃ ইব্রাহীম ভূঁইয়া | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | BD News 64 | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

Design and developed by Fahim Murshid

সর্বাধিক পঠিত সংবাদ

লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
১শীর্ষ পঠিত
লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
🔥৯৬ বার পঠিত
২

কুমিল্লার মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে

👁️ ৯৫ পঠিত
৩

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমাহামলা, নিহত ৪৫, আহত ৩৩

👁️ ৯৫ পঠিত
৪

বছরের শেষ নাগাদ তৈরি হয়ে যাবে টিকা : চীন

👁️ ৯৪ পঠিত
৫

সিলেটের গোয়াইনঘাটে মাটি চাপায় ৩ শ্রমিক নিহত

👁️ ৯৪ পঠিত

সর্বশেষ সংবাদ

তাজা খবর

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

০৩:৪৬ PM

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

০৩:০৭ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

০৩:০৩ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

০২:৩৮ PM

নেটফ্লিক্সের রিকমেন্ডেশন সিস্টেমটা কিভাবে আপনাকে সমা্জচ্যুত হওয়া থেকে রক্ষা করে । আসিফামি রহমান সৈকত

০১:৪১ PM