বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
BD News 64
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /আন্তর্জাতিক
  3. /ফের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ উ. কোরিয়ার
আন্তর্জাতিক

ফের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ উ. কোরিয়ার

র
রাশেদ· জ্যেষ্ঠ প্রতিবেদক
·প্রকাশ: ৩ আগস্ট ২০১৬, ১১:০২ এএম·সর্বশেষ: ৩ আগস্ট ২০১৬, ১১:০২ এএম
ফের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ উ. কোরিয়ার

বিডি নিউজ ৬৪: উত্তর কোরিয়া ফের একটি ব্যলেস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে। দক্ষিণ কোরিয়ার উর্ধ্বতন এক সেনা কর্মকর্তার বরাত দিয়ে এ খবর জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন। জাতিসংঘের নিষেধাজ্ঞাকে অগ্রাহ্য করে একের পর এক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে চলেছে পিয়ংইয়ং।

বুধবার স্থানীয় সময় ৭টা ৫০ মিনিটে উত্তর কোরিয়ার সাউথ হাওয়ানঘেই প্রদেশ থেকে ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয়। এটি উপদ্বীপের ১ হাজার কিলোমিটার ওপর দিয়ে উড়ে জাপান সাগরে গিয়ে পড়ে। উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের উপস্থিতিতে ওই ক্ষেপণাস্ত্রটি উৎক্ষিপ্ত হয় বলে সিএনএন জানিয়েছে। দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা এটিকে রোডং ক্ষেপণাস্ত্র বলে উল্লেখ করেছেন।

উত্তর কোরিয়াকে এ জাতীয় ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ থেকে বিরত রাখতে গত মার্চে একটি প্রস্তাব গ্রহণ করেছিল জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্যরা। সেই নিষেধাজ্ঞা অগ্রাহ্য করে এই তৎপরতা চালিয়ে যাচ্ছে দেশটি। এর আগে গত ১৯ জুলাই পূর্ব উপকূলে আরো তিনটি ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছিল পিয়ংইয়ং।

স্কুড বা রোডং জাতের ওই স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্রগুলো ৫শ থেকে ৬শ কিলোমিটার উঁচুতে উঠতে পারে বলে দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফের মুখপাত্র জেয়ন হা গুইউ বলেছেন।

এদিকে এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে প্রতিবেশী দেশ জাপান। কেননা জাপান সাগরে এটি তাদের জলসীমায় গিয়ে পড়েছিল। প্রধানমন্ত্রী শিনজো আবে এ ঘটনাকে তার দেশের জন্য ‘বিরাট হুমকি’ হিসেবে উল্লেখ করেছেন। তিনি পিয়ংইয়ংকে সতর্ক করে দিয়ে বলেছেন, টোকিও এর ‘কড়া জবাব’ দেবে।

উত্তর কোরিয়ার সিরিজ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকে কেন্দ্র করে গোটা কোরীয় উপদ্বীপে উত্তেজনার পারদ ক্রমেই উপরের দিকে উঠছে। তাদের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের জবাব দিতে প্রতিবেশী দেশ দক্ষিণ কোরিয়ায় এন্টি মিশাইল সিস্টেম মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র।

উত্তর কোরিয়ায় বর্তমান নেতা কিম জং উন ক্ষমতায় আসার পর থেকেই দেশটির ক্ষেপণাস্ত্র ও পরমাণু অস্ত্র পরীক্ষার প্রবণতা বৃদ্ধি পেয়েছে। তিনি দেশের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ২০১১ সালের ডিসেম্বর মাসে। সেই হিসেবে গত সাড়ে ৪ বছরে ৩০টির বেশি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে পিয়ংইয়ং।

এ দাবি দক্ষিণ কোরিয়ার এক সেনা কর্মকর্তার। দেশটি তাদের পরমাণু ও ক্ষেপণাস্ত্রের সক্ষমতা বাড়ানোর অব্যাহত চেষ্টা চালিয়ে যাচ্ছে। যদিও তারা এখন পর্যন্ত মাত্র দুটি ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণে সক্ষম হয়েছে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাশেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক

রাশেদ, বিডি নিউজ ৬৪

সম্পর্কিত আরও সংবাদ

যুক্তরাষ্ট্রে কাউকে টিকা নিতে বাধ্য করা যাবে না

যুক্তরাষ্ট্রে কাউকে টিকা নিতে বাধ্য করা যাবে না

৬ বছর আগে
যুক্তরাষ্ট্রের ডেথ ভ্যালিতে বিশ্বে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড

যুক্তরাষ্ট্রের ডেথ ভ্যালিতে বিশ্বে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড

৬ বছর আগে
৭ জনের মৃত্যু,চীনে পোকার কামড়ে নতুন ভাইরাস

৭ জনের মৃত্যু,চীনে পোকার কামড়ে নতুন ভাইরাস

৬ বছর আগে
বৈরুত কাঁদছে, বৈরুত চিৎকার করছে

বৈরুত কাঁদছে, বৈরুত চিৎকার করছে

৬ বছর আগে
পূর্ববর্তী সংবাদ

ভারতে চলন্ত গাড়িতে গণধর্ষণের শিকার শিক্ষিকা

পরবর্তী সংবাদ

ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার অযোগ্য: ওবামা

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
বিডি নিউজ ৬৪

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

সাধারন বীমা সদন, ২৪-২৫, দিলকুশা, (৭ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত।
ফোন / মোবাইলঃ +880 1700-000000
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: বিডি-২০২৬

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • উপদেষ্টা:মনিখন্দকার
  • সম্পাদক:শাহিন রেজা
  • সহকারী সম্পাদক:গোলামুর রহমান বাবু
  • সহকারী সম্পাদক:রিফাত ওয়াহিদ আলিফ
  • প্রকাশক:ইব্রাহীম ভূঁইয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|ই-পেপার|পাঠক সংবাদ জমা দিন|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|যোগাযোগ|ইউনিকোড কনভার্টার

বিডি নিউজ ৬৪ — বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ও লাইফস্টাইলসহ সকল বিষয়ে সর্বশেষ ও নির্ভরযোগ্য খবর পেতে ভিজিট করুন।

সম্পাদকঃ শাহিন রেজা | প্রকাশকঃ ইব্রাহীম ভূঁইয়া | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | BD News 64 | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

Design and developed by Fahim Murshid

সর্বাধিক পঠিত সংবাদ

লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
১শীর্ষ পঠিত
লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
🔥৯৬ বার পঠিত
২

কুমিল্লার মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে

👁️ ৯৫ পঠিত
৩

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমাহামলা, নিহত ৪৫, আহত ৩৩

👁️ ৯৫ পঠিত
৪

বছরের শেষ নাগাদ তৈরি হয়ে যাবে টিকা : চীন

👁️ ৯৪ পঠিত
৫

সিলেটের গোয়াইনঘাটে মাটি চাপায় ৩ শ্রমিক নিহত

👁️ ৯৪ পঠিত

সর্বশেষ সংবাদ

তাজা খবর

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

০৩:৪৬ PM

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

০৩:০৭ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

০৩:০৩ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

০২:৩৮ PM

নেটফ্লিক্সের রিকমেন্ডেশন সিস্টেমটা কিভাবে আপনাকে সমা্জচ্যুত হওয়া থেকে রক্ষা করে । আসিফামি রহমান সৈকত

০১:৪১ PM