বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
BD News 64
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /আন্তর্জাতিক
  3. /ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার অযোগ্য: ওবামা
আন্তর্জাতিক

ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার অযোগ্য: ওবামা

র
রাশেদ· জ্যেষ্ঠ প্রতিবেদক
·প্রকাশ: ৩ আগস্ট ২০১৬, ১০:৪৪ এএম·সর্বশেষ: ৩ আগস্ট ২০১৬, ১০:৪৪ এএম
ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার অযোগ্য: ওবামা

বিডি নিউজ ৬৪: মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার যোগ্য নন। একই সঙ্গে রিপাবলিকান পার্টি কেনো নিউ ইয়র্কের এই ধনকুবেরকে প্রার্থী হিসেবে এখনো সমর্থন দিচ্ছে সেই প্রশ্ন তুলেছেন প্রেসিডেন্ট ওবামা। যুক্তরাষ্ট্রে ৮ নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থিতা পাওয়ার লড়াই শুরুর পর থেকেই একের পর এক বিতর্কিত মন্তব্য করে আলোচনার কেন্দ্রে এসেছেন ডোনাল্ড ট্রাম্প। সর্বশেষ হিলারি ক্লিনটনকে দা ডেভিল বা শয়তান বলে উল্লেখ করেছেন তিনি। তার আগে যুদ্ধের ময়দানে নিহত এক মার্কিন মুসলিম সৈনিকের মাকে নিয়ে কটূক্তি করে সমালোচিত হয়েছেন।

এসব মন্তব্যের প্রেক্ষিতে বারাক ওবামা ডোনাল্ড ট্রাম্প সম্পর্কে তার সবচাইতে কড়া নিন্দা জানিয়েছেন। এক বক্তব্যে বারাক ওবামা বলেছেন, ‘এই রিপাবলিকান প্রার্থী মার্কিন প্রেসিডেন্ট হওয়ার অযোগ্য।’ মঙ্গলবার হোয়াইট হাউসে সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেয়ার সময় ওবামা এই মন্তব্য করেন।

তিনি বলেন, ‘আমি গত সপ্তাহেই একবার একথা বলেছিলাম এবং তিনি বারবার আমার কথা সঠিক প্রমাণ করছেন।’ নির্বাচনী লড়াইয়ে একে অপরকে আক্রমণ করা মার্কিন রাজনীতিতে নতুন কিছু নয়। তবে ডোনাল্ড ট্রাম্প যেন তাতে নতুন মাত্রা যোগ করেছেন বলে মন্তব্য করছেন রাজনীতির বিশ্লেষকরা।

এসব বিতর্কিত মন্তব্য করে ট্রাম্প রিপাবলিকান ভোটারদের বাহবা পেলেও তার সাম্প্রতিক মন্তব্যে স্বয়ং তার নিজের দল রিপাবলিকান পার্টিরই অনেক নেতা এখন তার সমালোচনা করছেন। এজন্যই বারাক ওবামার প্রশ্ন, তারপরও কেন তাহলে রিপাবলিকান পার্টি তাকে প্রার্থী হিসেবে সমর্থন দিচ্ছেন।

বারাক ওবামা বলছেন, ‘এখন তাদের নিজেদেরই প্রশ্ন করা উচিত, বার বার যদি শক্ত ভাষায় বলতেই হয় যে সে যা বলছে তা অগ্রহণযোগ্য, তাহলে কেন তারা এখনো প্রার্থী হিসেবে তাকে সমর্থন দিচ্ছেন।’ এই বক্তব্যের মাধ্যমে গোটা রিপাবলিকান দলের মান নিয়েই প্রশ্ন তুলেছেন প্রেসিডেন্ট ওবামা।

ওবামার এই সমালোচনার জবাবে ট্রাম্প উল্টো ডেমোক্রেট দলের প্রার্থী হিলারি ক্লিনটনকে প্রেসিডেন্ট পদের জন্য অযোগ্য বলছেন। এর আগে তিনি মার্কিন প্রেসিডেন্ট ওবামার সমালোচনা করে বলেছিলেন, ‘তিনি একজন ভয়াবহ প্রেসিডেন্ট। তিনি যখন পদত্যাগ করবেন তখন সম্ভবত তিনিই হবেন আমাদের দেশের ইতিহাসে সবচাইতে খারাপ প্রেসিডেন্ট। তিনি দেশের অনেক ক্ষতি করেছেন।’

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাশেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক

রাশেদ, বিডি নিউজ ৬৪

সম্পর্কিত আরও সংবাদ

যুক্তরাষ্ট্রে কাউকে টিকা নিতে বাধ্য করা যাবে না

যুক্তরাষ্ট্রে কাউকে টিকা নিতে বাধ্য করা যাবে না

৬ বছর আগে
যুক্তরাষ্ট্রের ডেথ ভ্যালিতে বিশ্বে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড

যুক্তরাষ্ট্রের ডেথ ভ্যালিতে বিশ্বে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড

৬ বছর আগে
৭ জনের মৃত্যু,চীনে পোকার কামড়ে নতুন ভাইরাস

৭ জনের মৃত্যু,চীনে পোকার কামড়ে নতুন ভাইরাস

৬ বছর আগে
বৈরুত কাঁদছে, বৈরুত চিৎকার করছে

বৈরুত কাঁদছে, বৈরুত চিৎকার করছে

৬ বছর আগে
পূর্ববর্তী সংবাদ

ফের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ উ. কোরিয়ার

পরবর্তী সংবাদ

সম্পর্ক উন্নয়নে তুরস্ক সফরে মার্কিন সামরিক প্রধান

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
বিডি নিউজ ৬৪

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

সাধারন বীমা সদন, ২৪-২৫, দিলকুশা, (৭ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত।
ফোন / মোবাইলঃ +880 1700-000000
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: বিডি-২০২৬

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • উপদেষ্টা:মনিখন্দকার
  • সম্পাদক:শাহিন রেজা
  • সহকারী সম্পাদক:গোলামুর রহমান বাবু
  • সহকারী সম্পাদক:রিফাত ওয়াহিদ আলিফ
  • প্রকাশক:ইব্রাহীম ভূঁইয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|ই-পেপার|পাঠক সংবাদ জমা দিন|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|যোগাযোগ|ইউনিকোড কনভার্টার

বিডি নিউজ ৬৪ — বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ও লাইফস্টাইলসহ সকল বিষয়ে সর্বশেষ ও নির্ভরযোগ্য খবর পেতে ভিজিট করুন।

সম্পাদকঃ শাহিন রেজা | প্রকাশকঃ ইব্রাহীম ভূঁইয়া | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | BD News 64 | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

Design and developed by Fahim Murshid

সর্বাধিক পঠিত সংবাদ

কুমিল্লার  মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে
১শীর্ষ পঠিত
কুমিল্লার মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে
🔥৯৫ বার পঠিত
২

লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে

👁️ ৯৫ পঠিত
৩

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমাহামলা, নিহত ৪৫, আহত ৩৩

👁️ ৯৫ পঠিত
৪

বছরের শেষ নাগাদ তৈরি হয়ে যাবে টিকা : চীন

👁️ ৯৪ পঠিত
৫

সিলেটের গোয়াইনঘাটে মাটি চাপায় ৩ শ্রমিক নিহত

👁️ ৯৪ পঠিত

সর্বশেষ সংবাদ

তাজা খবর

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

০৩:৪৬ PM

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

০৩:০৭ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

০৩:০৩ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

০২:৩৮ PM

নেটফ্লিক্সের রিকমেন্ডেশন সিস্টেমটা কিভাবে আপনাকে সমা্জচ্যুত হওয়া থেকে রক্ষা করে । আসিফামি রহমান সৈকত

০১:৪১ PM