বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
BD News 64
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /খেলাধুলা
  3. /নতুন 'রহস্য বল' করতে গিয়েই ইনজুরিকে মুস্তাফিজ?
খেলাধুলা

নতুন 'রহস্য বল' করতে গিয়েই ইনজুরিকে মুস্তাফিজ?

র
রাশেদ· জ্যেষ্ঠ প্রতিবেদক
·প্রকাশ: ২৬ জুলাই ২০১৬, ১০:৪৩ এএম·সর্বশেষ: ২৬ জুলাই ২০১৬, ১০:৪৩ এএম
নতুন 'রহস্য বল' করতে গিয়েই ইনজুরিকে মুস্তাফিজ?

বিডি নিউজ ৬৪: এখনো তাঁর ‘কাটার’ ব্যাটসম্যানদের কাছে হয়ে আছে দুর্বোধ্য এক ধাঁধা। সেটি যখন কেউ এখনো সেভাবে মিলিয়ে পারেনি, তখনই আবার নতুন কোনো বোলিং রহস্য আবিষ্কারে ব্যস্ত হয়ে পড়েছেন মুস্তাফিজুর রহমান। আর ইংলিশ কাউন্টির দল সাসেক্সের হয়ে ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্ট এবং রয়্যাল লন্ডন ওয়ানডে কাপ খেলতে গিয়েও নতুন সেই ডেলিভারি দেওয়ার চেষ্টা করেছেন তিনি।

আর সেটি করতে গিয়েই বাম কাঁধের পুরনো সেই ইনজুরিটা ফিরিয়ে এনেছেন বলে মনে হচ্ছে সংশ্লিষ্টদের।

বাংলাদেশ দলের ম্যানেজার খালেদ মাহমুদেরও তাই ধারণা, "অন্যদের চেয়ে মুস্তাফিজের ব্যাপারটি একটু আলাদা। ও হঠাৎ করেই আন্তর্জাতিক ক্রিকেটে এসে গেছে। আসার পর ওকে একটু বেশি বোলিংও করতে হয়েছে। ভালো করায় বাড়তি প্রত্যাশার সঙ্গে মানসিক চাপও ছিল। যে কারণে হয়তো বোলিংয়ে আরো কিছু নতুনত্ব আনতে চেয়েছে।"

এসেক্সের বিপক্ষে ম্যাচ জেতানো পারফরম্যান্সে ম্যাচসেরা হওয়া এই বাঁহাতি পেসার চোটে পড়েছেন পরের ম্যাচে। সারের বিপক্ষে সেই ম্যাচে নতুন কিছু করার চেষ্টাই হয়তো বিপদ ডেকে এনে থাকতে পারে মুস্তাফিজের, "মুস্তাফিজ নতুন একটি পরীক্ষা-নিরীক্ষা করতে চেয়েছিল বোলিংয়ে।

ও তো নতুন নতুন কিছু শিখতে চায়। কারণ ও জানে আন্তর্জাতিক ক্রিকেটে ওকে প্রতিদিনই কেউ না কেউ মনিটর করছে, ওর বোলিং সম্পর্কে জানছে। এ জন্যই আরো নতুন নতুন কিছু শিখতে চায়, যাতে ম্যাচের মধ্যে ব্যাটসম্যানকে বিভ্রান্ত করতে পারে।

ব্যথাটা হয়তো সেখান থেকেও আসতে পারে।"

গতকালই এমআরআই স্ক্যানের পর তাঁর ইনজুরি কতটা গুরুতর তা জানা যাওয়ার কথা। তবে যা-ই হোক, এখনই তাঁকে দেশে ফিরিয়ে আনার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন মাহমুদ। এর কারণ ইংল্যান্ডের উন্নত চিকিৎসা ব্যবস্থা, "ইনজুরি আসলে কতটুকু, তা এখনো জানা যায়নি।

এমনও তো হতে পারে ফিরে এসে দুদিন পরই আবার খেলতে পারছে। ও হালকা ব্যথা অনুভব করছে বলেই আমি জানি। তবে এখনই ওকে দেশে ফিরিয়ে আনার কথা ভাবছি না।

কারণ ইংল্যান্ডে আমাদের চেয়ে আরো ভালো চিকিৎসাব্যবস্থা আছে। আমরা তাই সুযোগটা হাতছাড়া করব না। যদি বড় কোনো ইনজুরিও হয়, তাহলে আমার মতে মুস্তাফিজকে ওখানে রেখে একেবারে সারিয়েই আনা উচিত।"

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাশেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক

রাশেদ, বিডি নিউজ ৬৪

সম্পর্কিত আরও সংবাদ

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

১ বছর আগে
ধোনির অবসর ভালো লাগেনি ইনজামামের

ধোনির অবসর ভালো লাগেনি ইনজামামের

৬ বছর আগে
মেসি অবসর নেবেন ৪ বছর পর

মেসি অবসর নেবেন ৪ বছর পর

৬ বছর আগে
একের ভেতর তিন মেসির মতো নেইমারও

একের ভেতর তিন মেসির মতো নেইমারও

৬ বছর আগে
পূর্ববর্তী সংবাদ

টসে জিতে ব্যাট করতে নেমেছে শ্রীলঙ্কা

পরবর্তী সংবাদ

মোস্তাফিজের অভাব অনুভব করছে সাসেক্সে

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
বিডি নিউজ ৬৪

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

সাধারন বীমা সদন, ২৪-২৫, দিলকুশা, (৭ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত।
ফোন / মোবাইলঃ +880 1700-000000
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: বিডি-২০২৬

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • উপদেষ্টা:মনিখন্দকার
  • সম্পাদক:শাহিন রেজা
  • সহকারী সম্পাদক:গোলামুর রহমান বাবু
  • সহকারী সম্পাদক:রিফাত ওয়াহিদ আলিফ
  • প্রকাশক:ইব্রাহীম ভূঁইয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|ই-পেপার|পাঠক সংবাদ জমা দিন|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|যোগাযোগ|ইউনিকোড কনভার্টার

বিডি নিউজ ৬৪ — বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ও লাইফস্টাইলসহ সকল বিষয়ে সর্বশেষ ও নির্ভরযোগ্য খবর পেতে ভিজিট করুন।

সম্পাদকঃ শাহিন রেজা | প্রকাশকঃ ইব্রাহীম ভূঁইয়া | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | BD News 64 | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

Design and developed by Fahim Murshid

সর্বাধিক পঠিত সংবাদ

লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
১শীর্ষ পঠিত
লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
🔥৯৬ বার পঠিত
২

কুমিল্লার মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে

👁️ ৯৫ পঠিত
৩

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমাহামলা, নিহত ৪৫, আহত ৩৩

👁️ ৯৫ পঠিত
৪

বছরের শেষ নাগাদ তৈরি হয়ে যাবে টিকা : চীন

👁️ ৯৪ পঠিত
৫

সিলেটের গোয়াইনঘাটে মাটি চাপায় ৩ শ্রমিক নিহত

👁️ ৯৪ পঠিত

সর্বশেষ সংবাদ

তাজা খবর

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

০৩:৪৬ PM

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

০৩:০৭ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

০৩:০৩ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

০২:৩৮ PM

নেটফ্লিক্সের রিকমেন্ডেশন সিস্টেমটা কিভাবে আপনাকে সমা্জচ্যুত হওয়া থেকে রক্ষা করে । আসিফামি রহমান সৈকত

০১:৪১ PM