বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
BD News 64
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /খেলাধুলা
  3. /মোস্তাফিজের অভাব অনুভব করছে সাসেক্সে
খেলাধুলা

মোস্তাফিজের অভাব অনুভব করছে সাসেক্সে

র
রাশেদ· জ্যেষ্ঠ প্রতিবেদক
·প্রকাশ: ২৫ জুলাই ২০১৬, ২:৪০ পিএম·সর্বশেষ: ২৫ জুলাই ২০১৬, ২:৪০ পিএম
মোস্তাফিজের অভাব অনুভব করছে সাসেক্সে

বিডি নিউজ ৬৪: ইংল্যান্ডে গিয়ে সাসেক্সের হয়ে দুটি ম্যাচ খেলেছেন মোস্তাফিজুর রহমান। প্রথমটিতে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা নির্বাচিত হয়েছিলেন বাংলাদেশের কাটার মাস্টার। তবে দ্বিতীয় ম্যাচে পারেননি মোস্তাফিজ, আর তাতে পারেনি সাসেক্সও। ম্যাচটিতে সারের কাছে হেরে যায় তারা।

কাঁধের পুরোনো ইনজুরিতে আবারো আঘাত পাওয়ায় গ্লস্টারশায়ারের বিপক্ষে খেলতে পারেননি মোস্তাফিজ! রোববার চেল্টানহামে অনুষ্ঠিত রয়্যাল লন্ডন ওয়ানডে কাপের ম্যাচটিতে ৫১ রানে হেরে গেছে সাসেক্স। পরাজয়ের মাঝে বোলিংয়ে মোস্তাফিজের অভাব অনুভব করছে সাসেক্সে।

যদিও বোলিংয়ের চেয়ে লুক রাইটের দলের ব্যাটিং ব্যর্থতা কম নয়! আগামী ২৭ জুলাই সাসেক্সের পরবর্তী ম্যাচ এই গ্লচেস্টারশায়ারের বিপক্ষেই। ম্যাচটি মাঠে গড়াবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায়।

সাসেক্স অধিনায়কের লুক রাইটের ‘স্পেশাল বোলার’ আখ্যা দেয়া মোস্তাফিজের পরিবর্তে গ্লস্টারশায়ারের বিপক্ষে একাদশে জায়গা পেয়েছেন আজমল শেহজাদ। দলে সুযোগ পেয়ে নিজেকে মেলে ধরতে পারেননি। ১০ ওভারে ৫০ রান দিয়ে এক উইকেট নিলেও বাংলাদেশের কাটার মাস্টারের মতো আতঙ্ক ছড়াতে পারেননি প্রতিপক্ষ শিবিরে। ৩ উইকেট নিয়ে সাসেক্সের সেরা বোলার ক্রিস জর্ডান। সব মিলে ৫০ ওভার খেলে ৮ উইকেটে ২৪২ রানের পুঁজি সংগ্রহ করে গ্লস্টারশায়ার।

এই লক্ষ্য তাড়া করতে নেমে বোলিংয়ের চেয়ে ব্যাটিংয়েই বেশি অসহায়ত্বের পরিচয় দিয়েছে ওয়ানডে কাপের সাউথ গ্রুপে পাঁচ ম্যাচের চারটিতে হেরে পয়েন্ট টেবিলে তলানিতে থাকা সাসেক্সে। ১১৫ বলে ৮টি চার ও একটি ছক্কায় ৮৭ রানের অপরাজিত ইনিংস খেলেও দলকে হারের লজ্জা থেকে বাঁচাতে পারেননি হ্যারি ফিন্স। সাসেক্সের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ৩৯ রান করেন বেন ব্রাউন।

দলীয় অধিনায়ক লুক রাইট পারেননি নামের প্রতি সুবিচার করতে। ম্যাট টেলরের শিকার হওয়ার আগে দলে স্কোরশিটে যোগ করতে পেরেছেন মোটে ১৮ রান। ক্রিস জর্ডানের ১৪ রান পরাজয়ের ব্যবধান কমিয়েছে মাত্র। বাকি ব্যাটসম্যানরা ছুঁতে পারেননি দুই অঙ্ক। আর তাতে ১৯১ রানেই থামে সাসেক্সের ইনিংস। ৪ উইকেট শিকারী টম স্মিথ গ্লস্টারশায়ারের সেরা বোলার। দুটি করে উইকেট নিয়ে হাওয়েল ও ম্যাট টেলর।

এর আগে টসে হেরে ব্যাট করতে নামা গ্লস্টারশায়ারের হয়ে ওপেনার মাইকেল ক্লিনজার করছেন ৪৬ রান। ম্যাট টেলর অপরাজিত ছিলেন ৪৩ রানে। গ্রাহেম ভন বারেনের ব্যাট থেকে আসে ৩৮ রান। সাসেক্সের পক্ষে ক্রিস জর্ডান ৩টি ও উইল বেয়ার দুটি উইকেট লাভ করেছেন। একটি করে উইকেট পকেটে পুরেছেন আর্চার, আজমল শেহজাদ ও ড্যানি ব্রিগস।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাশেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক

রাশেদ, বিডি নিউজ ৬৪

সম্পর্কিত আরও সংবাদ

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

১ বছর আগে
ধোনির অবসর ভালো লাগেনি ইনজামামের

ধোনির অবসর ভালো লাগেনি ইনজামামের

৬ বছর আগে
মেসি অবসর নেবেন ৪ বছর পর

মেসি অবসর নেবেন ৪ বছর পর

৬ বছর আগে
একের ভেতর তিন মেসির মতো নেইমারও

একের ভেতর তিন মেসির মতো নেইমারও

৬ বছর আগে
পূর্ববর্তী সংবাদ

নতুন 'রহস্য বল' করতে গিয়েই ইনজুরিকে মুস্তাফিজ?

পরবর্তী সংবাদ

অশ্বিনে কুপোকাত ওয়েস্ট ইন্ডিজ

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
বিডি নিউজ ৬৪

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

সাধারন বীমা সদন, ২৪-২৫, দিলকুশা, (৭ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত।
ফোন / মোবাইলঃ +880 1700-000000
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: বিডি-২০২৬

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • উপদেষ্টা:মনিখন্দকার
  • সম্পাদক:শাহিন রেজা
  • সহকারী সম্পাদক:গোলামুর রহমান বাবু
  • সহকারী সম্পাদক:রিফাত ওয়াহিদ আলিফ
  • প্রকাশক:ইব্রাহীম ভূঁইয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|ই-পেপার|পাঠক সংবাদ জমা দিন|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|যোগাযোগ|ইউনিকোড কনভার্টার

বিডি নিউজ ৬৪ — বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ও লাইফস্টাইলসহ সকল বিষয়ে সর্বশেষ ও নির্ভরযোগ্য খবর পেতে ভিজিট করুন।

সম্পাদকঃ শাহিন রেজা | প্রকাশকঃ ইব্রাহীম ভূঁইয়া | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | BD News 64 | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

Design and developed by Fahim Murshid

সর্বাধিক পঠিত সংবাদ

লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
১শীর্ষ পঠিত
লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
🔥৯৬ বার পঠিত
২

কুমিল্লার মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে

👁️ ৯৫ পঠিত
৩

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমাহামলা, নিহত ৪৫, আহত ৩৩

👁️ ৯৫ পঠিত
৪

বছরের শেষ নাগাদ তৈরি হয়ে যাবে টিকা : চীন

👁️ ৯৪ পঠিত
৫

সিলেটের গোয়াইনঘাটে মাটি চাপায় ৩ শ্রমিক নিহত

👁️ ৯৪ পঠিত

সর্বশেষ সংবাদ

তাজা খবর

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

০৩:৪৬ PM

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

০৩:০৭ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

০৩:০৩ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

০২:৩৮ PM

নেটফ্লিক্সের রিকমেন্ডেশন সিস্টেমটা কিভাবে আপনাকে সমা্জচ্যুত হওয়া থেকে রক্ষা করে । আসিফামি রহমান সৈকত

০১:৪১ PM