বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
BD News 64
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /জাতীয়
  3. /দ্রুত বিচারের আওতায় আনা হবে প্রতিমা ভাংচুরের ঘটনায় জড়িতদের
জাতীয়

দ্রুত বিচারের আওতায় আনা হবে প্রতিমা ভাংচুরের ঘটনায় জড়িতদের

র
রাশেদ· জ্যেষ্ঠ প্রতিবেদক
·প্রকাশ: ৬ নভেম্বর ২০১৬, ৬:৪৯ পিএম·সর্বশেষ: ৬ নভেম্বর ২০১৬, ৬:৪৯ পিএম
দ্রুত বিচারের আওতায় আনা হবে প্রতিমা ভাংচুরের ঘটনায় জড়িতদের

বিডি নিউজ ৬৪: ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে প্রতিমা ভাংচুরের ঘটনায় জড়িতদের অতি দ্রুত বিচারের আওতায় আনা হবে।

তিনি আজ দুপুরে পুলিশ হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান ধর্মের নেতাদের সাথে মতবিনিময়কালে একথা বলেন।

আইজিপি বলেন, এ ধরনের ঘটনা খুবই দুঃখজনক ও অনভিপ্রেত। এ সব ঘটনায় আমাদের অবস্থান ‘জিরো টলারেন্স’। সরকারও এ সম্পর্কে অত্যন্ত সজাগ ও তৎপর রয়েছে। এ ন্যাক্কারজনক ঘটনায় আমরা অত্যন্ত মর্মাহত। একটি মহল অপপ্রচার চালিয়ে ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট করার গভীর ষড়যন্ত্র করছে।

নাসিরনগরের ঘটনায় ক্ষতিগ্রস্ত হিন্দু সম্প্রদায়ের প্রতি সহমর্মিতা জানিয়ে আইজিপি বলেন, ‘পুলিশ প্রশাসন আপনাদের পাশে রয়েছে। আপনাদের নিরাপত্তা দেয়া আমাদের দায়িত্ব।’

তিনি বলেন, ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার জন্য সকল ধর্মের প্রতিনিধিদের সমন্বয়ে প্রতিটি উপজেলা, জেলা এবং বিভাগীয় শহরের সম্প্রীতি কমিটি গঠনের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেয়া হয়েছে। সকলে মিলে সর্বাত্মকভাবে এ ধরনের ঘটনা প্রতিরোধ করা হবে।

সভায় উপস্থিত হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান নেতৃবৃন্দ দেশের যে কোন স্থানে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী ঘটনা ঘটলে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ, মাঠপর্যায়ের পুলিশ প্রশাসনকে এ ধরনের ঘটনা প্রতিরোধে সতর্ক ও সজাগ থাকার নির্দেশনা প্রদান, নাসিরনগরের ঘটনায় স্থানীয় প্রশাসনের দায়দায়িত্ব নিরুপন, মামলার সুষ্ঠু তদন্ত এবং প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে দ্রুত বিচারের ব্যবস্থা করার দাবি জানান।

নেতৃবৃন্দ ধর্মীয় সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনা সংক্রান্ত মামলাগুলো মনিটরিং করার জন্য পুলিশ হেডকোয়ার্টার্সে একটি মনিটরিং সেল গঠনেরও দাবি জানান।

সভায় এসবি’র অতিরিক্ত আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, অতিরিক্ত আইজিপি ফাতেমা বেগম, ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া, এসবি’র ডিআইজি মাহবুব হোসেন, সিআইডি’র ডিআইজি ভানুলাল দাস, পিবিআই’র ডিআইজি বনজ কুমার মজুমদার, সিটি এসবি’র ডিআইজি মল্লিক ফখরুল ইসলাম, ডিআইজি (মিডিয়া এন্ড প্ল্যানিং) এ কে এম শহিদুর রহমান, র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্ণেল মো. আনোয়ার লতিফ খান, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সভাপতি শুদ্ধানন্দ মহাথের, সহসভাপতি রনজিত কুমার বড়–য়া ও মহাসচিব ড. প্রণব কুমার বড়ুয়া, বাংলাদেশ বুদ্ধিষ্ট ফেডারেশনের সাধারণ সম্পাদক অশোক বড়–য়া, বাংলাদেশ খ্রিষ্টান এসোসিয়েশনের সভাপতি নির্মল রোজারিও, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি জয়ন্ত সেন দীপু, সাধারণ সম্পাদক এডভোকেট তাপস কুমার পাল, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট কিশোর রঞ্জন মন্ডল, খ্রিষ্টান এসোসিয়েশনের মহাসচিব হেমন্ত আই কোড়াইয়া, ইসকন বাংলাদেশের সভাপতি সত্যরঞ্জন বাড়ৈ, সংস্কৃতিকর্মী পীযূষ বন্দোপ্যাধায় ও ড. অরূপ রতন চৌধুরী, কন্ঠ শিল্পী সুবীর নন্দী, সংবাদমাধ্যম সম্পাদক শ্যামল দত্ত, দৈনিক বর্তমান পত্রিকার উপদেষ্টা সম্পাদক স্বপন কুমার সাহা, ডিবিসি নিউজ এর সম্পাদক প্রণব সাহা, সংবাদমাধ্যম পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক সন্তোষ শর্মা, এটিএন বাংলার নির্বাহী সম্পাদক ভানু রঞ্জন চক্রবর্তী ও কাজল দেবনাথ উপস্থিত ছিলেন।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাশেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক

রাশেদ, বিডি নিউজ ৬৪

সম্পর্কিত আরও সংবাদ

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

১ বছর আগে
শঙ্কা এখন করোনা পরীক্ষা নিয়ে,টিকিট পেয়ে খুশি

শঙ্কা এখন করোনা পরীক্ষা নিয়ে,টিকিট পেয়ে খুশি

৬ বছর আগে
খিচুড়ি রান্না নয়, মিড-ডে মিল প্রশিক্ষণে বিদেশযাত্রা বাতিল

খিচুড়ি রান্না নয়, মিড-ডে মিল প্রশিক্ষণে বিদেশযাত্রা বাতিল

৬ বছর আগে
পেঁয়াজবাহী ট্রাক বাংলাদেশে ঢোকার অনুমতি পায়নি সীমান্তে আটকা,বিব্রত ভারত

পেঁয়াজবাহী ট্রাক বাংলাদেশে ঢোকার অনুমতি পায়নি সীমান্তে আটকা,বিব্রত ভারত

৬ বছর আগে
পূর্ববর্তী সংবাদ

সুশাসন প্রতিষ্ঠায় কাজ করছে দুদক : ইকবাল মাহমুদ

পরবর্তী সংবাদ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের অনার্স ভর্তি পরীক্ষার সময়সূচি

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
বিডি নিউজ ৬৪

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

সাধারন বীমা সদন, ২৪-২৫, দিলকুশা, (৭ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত।
ফোন / মোবাইলঃ +880 1700-000000
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: বিডি-২০২৬

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • উপদেষ্টা:মনিখন্দকার
  • সম্পাদক:শাহিন রেজা
  • সহকারী সম্পাদক:গোলামুর রহমান বাবু
  • সহকারী সম্পাদক:রিফাত ওয়াহিদ আলিফ
  • প্রকাশক:ইব্রাহীম ভূঁইয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|ই-পেপার|পাঠক সংবাদ জমা দিন|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|যোগাযোগ|ইউনিকোড কনভার্টার

বিডি নিউজ ৬৪ — বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ও লাইফস্টাইলসহ সকল বিষয়ে সর্বশেষ ও নির্ভরযোগ্য খবর পেতে ভিজিট করুন।

সম্পাদকঃ শাহিন রেজা | প্রকাশকঃ ইব্রাহীম ভূঁইয়া | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | BD News 64 | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

Design and developed by Fahim Murshid

সর্বাধিক পঠিত সংবাদ

লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
১শীর্ষ পঠিত
লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
🔥৯৬ বার পঠিত
২

কুমিল্লার মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে

👁️ ৯৫ পঠিত
৩

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমাহামলা, নিহত ৪৫, আহত ৩৩

👁️ ৯৫ পঠিত
৪

বছরের শেষ নাগাদ তৈরি হয়ে যাবে টিকা : চীন

👁️ ৯৪ পঠিত
৫

সিলেটের গোয়াইনঘাটে মাটি চাপায় ৩ শ্রমিক নিহত

👁️ ৯৪ পঠিত

সর্বশেষ সংবাদ

তাজা খবর

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

০৩:৪৬ PM

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

০৩:০৭ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

০৩:০৩ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

০২:৩৮ PM

নেটফ্লিক্সের রিকমেন্ডেশন সিস্টেমটা কিভাবে আপনাকে সমা্জচ্যুত হওয়া থেকে রক্ষা করে । আসিফামি রহমান সৈকত

০১:৪১ PM