বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
BD News 64
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /জাতীয়
  3. /সুশাসন প্রতিষ্ঠায় কাজ করছে দুদক : ইকবাল মাহমুদ
জাতীয়

সুশাসন প্রতিষ্ঠায় কাজ করছে দুদক : ইকবাল মাহমুদ

র
রাশেদ· জ্যেষ্ঠ প্রতিবেদক
·প্রকাশ: ৬ নভেম্বর ২০১৬, ৭:৩২ পিএম·সর্বশেষ: ৬ নভেম্বর ২০১৬, ৭:৩২ পিএম
সুশাসন প্রতিষ্ঠায় কাজ করছে দুদক : ইকবাল মাহমুদ

বিডি নিউজ ৬৪: দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সুশাসনের বিকল্প নেই। দুদক দুর্নীতি দমন, নিয়ন্ত্রণ ও প্রতিরোধের মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠায় কাজ করছে।

তিনি আজ দুদক কার্যালয়ে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) আবাসিক প্রতিনিধি সুদীপ্ত মুখার্জ্জীর নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠককালে এ কথা বলেন।

দুদক চেয়ারম্যান বলেন, বিভিন্ন গবেষণায় দেখা গেছে কেবল দুর্নীতিই দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির প্রায় দুই থেকে তিন শতাংশ ধ্বংস করছে। কমিশনে দুর্নীতি তদন্তকারী কর্মকর্তার সংখ্যা রয়েছে মাত্র ৩শ’ থেকে সাড়ে ৩শ’ জন। প্রায় ১৬ কোটি জনসংখ্যার দেশে এ জনবল দিয়ে দুর্নীতি প্রতিরোধ ও দমনের কাজটি সত্যিই কঠিন।

দুর্নীতিকে ভাইরাসের সঙ্গে তুলনা করে দুদক চেয়ারম্যান বলেন, ‘এই ভাইরাস দমনে এন্টি-ভাইরাস চাই। যে কারণে বিশে^র অন্যান্য দেশের উত্তম চর্চাসমূহ এদেশে ছড়িয়ে দিতে চাই।’

তিনি বলেন, দুর্নীতির বিরুদ্ধে সংগ্রাম করতে হলে তরুণ প্রজন্ম বিশেষ করে স্কুলের ছাত্র-ছাত্রীদের মনে হারিয়ে যাওয়া মূল্যবোধকে প্রোথিত করতে হবে। এ লক্ষ্যে দুদক তরুণ প্রজন্মের জন্য সচেতনতামূলক পোষ্টার, বিভিন্ন শ্লোগান সম্বলিত খাতা এবং জ্যামিতি বক্স দেশব্যাপী ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীর মাঝে বিতরণ করেছে।

ইউএনডিপি প্রতিনিধি দলের উদ্দেশ্যে দুদক চেয়ারম্যান বলেন, ‘সরাসরি আপনাদের কাছ থেকে আমাদের আর্থিক সাহায্যের তেমন প্রয়োজন নেই। আমাদের প্রয়োজন উপকরণ। এ সব উপকরণকে দেশব্যাপী দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলনে ব্যবহার করতে চাই।

এ ছাড়া প্রশিক্ষণ বিশেষ করে সাইবার ক্রাইম, সক্ষমতা বৃদ্ধি এবং দুর্নীতিবিরোধী কার্যক্রমের প্রয়োজনীয়তা নিরুপণ করা কমিশনের জন্য অত্যন্ত জরুরী। এ ব্যাপারে ইউএনডিপি কারিগরি সহযোগিতা দিতে পারে।’

প্রতিনিধি দলের এক প্রশ্নের জবাবে দুদক চেয়ারম্যান বলেন, গত বছর দুদকের মামলায় সাজার হার ছিল শতকরা ৩৭ ভাগ। এ বছরের সেপ্টেম্বের পর্যন্ত এ হার হয়েছে শতকরা ৫১ ভাগ।

ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধি সুদীপ্ত মুখার্জ্জী চেয়ারম্যনের বক্তব্যে সন্তোষ প্রকাশ করে বলেন, ইউএনডিপি সুশাসনের ওপর অধিকতর গুরুত্ব দেয়। কমিশনের চলমান কার্যক্রমে তার সংস্থা অবদান রাখতে চায়।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দুদকের মহাপরিচালক ড. মো. শামসুল আরেফিন ইউএনডিপি’র ডেপুটি কান্ট্রি ডিরেক্টর বেরেসফোর্ড ও প্রোগ্রাম এ্যানালিস্ট মাহমুদা আফরোজ।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাশেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক

রাশেদ, বিডি নিউজ ৬৪

সম্পর্কিত আরও সংবাদ

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

১ বছর আগে
শঙ্কা এখন করোনা পরীক্ষা নিয়ে,টিকিট পেয়ে খুশি

শঙ্কা এখন করোনা পরীক্ষা নিয়ে,টিকিট পেয়ে খুশি

৬ বছর আগে
খিচুড়ি রান্না নয়, মিড-ডে মিল প্রশিক্ষণে বিদেশযাত্রা বাতিল

খিচুড়ি রান্না নয়, মিড-ডে মিল প্রশিক্ষণে বিদেশযাত্রা বাতিল

৬ বছর আগে
পেঁয়াজবাহী ট্রাক বাংলাদেশে ঢোকার অনুমতি পায়নি সীমান্তে আটকা,বিব্রত ভারত

পেঁয়াজবাহী ট্রাক বাংলাদেশে ঢোকার অনুমতি পায়নি সীমান্তে আটকা,বিব্রত ভারত

৬ বছর আগে
পূর্ববর্তী সংবাদ

বাসচাপায় শিশুর মৃত্যু, গাড়ি ভাঙচুর ও সড়ক অবরোধ

পরবর্তী সংবাদ

দ্রুত বিচারের আওতায় আনা হবে প্রতিমা ভাংচুরের ঘটনায় জড়িতদের

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
বিডি নিউজ ৬৪

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

সাধারন বীমা সদন, ২৪-২৫, দিলকুশা, (৭ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত।
ফোন / মোবাইলঃ +880 1700-000000
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: বিডি-২০২৬

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • উপদেষ্টা:মনিখন্দকার
  • সম্পাদক:শাহিন রেজা
  • সহকারী সম্পাদক:গোলামুর রহমান বাবু
  • সহকারী সম্পাদক:রিফাত ওয়াহিদ আলিফ
  • প্রকাশক:ইব্রাহীম ভূঁইয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|ই-পেপার|পাঠক সংবাদ জমা দিন|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|যোগাযোগ|ইউনিকোড কনভার্টার

বিডি নিউজ ৬৪ — বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ও লাইফস্টাইলসহ সকল বিষয়ে সর্বশেষ ও নির্ভরযোগ্য খবর পেতে ভিজিট করুন।

সম্পাদকঃ শাহিন রেজা | প্রকাশকঃ ইব্রাহীম ভূঁইয়া | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | BD News 64 | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

Design and developed by Fahim Murshid

সর্বাধিক পঠিত সংবাদ

লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
১শীর্ষ পঠিত
লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
🔥৯৬ বার পঠিত
২

কুমিল্লার মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে

👁️ ৯৫ পঠিত
৩

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমাহামলা, নিহত ৪৫, আহত ৩৩

👁️ ৯৫ পঠিত
৪

বছরের শেষ নাগাদ তৈরি হয়ে যাবে টিকা : চীন

👁️ ৯৪ পঠিত
৫

সিলেটের গোয়াইনঘাটে মাটি চাপায় ৩ শ্রমিক নিহত

👁️ ৯৪ পঠিত

সর্বশেষ সংবাদ

তাজা খবর

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

০৩:৪৬ PM

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

০৩:০৭ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

০৩:০৩ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

০২:৩৮ PM

নেটফ্লিক্সের রিকমেন্ডেশন সিস্টেমটা কিভাবে আপনাকে সমা্জচ্যুত হওয়া থেকে রক্ষা করে । আসিফামি রহমান সৈকত

০১:৪১ PM