বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
BD News 64
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /আন্তর্জাতিক
  3. /তুরস্কে সামরিক অভ্যুত্থানের চেষ্টা, নিহত ৪২
আন্তর্জাতিক

তুরস্কে সামরিক অভ্যুত্থানের চেষ্টা, নিহত ৪২

র
রাশেদ· জ্যেষ্ঠ প্রতিবেদক
·প্রকাশ: ১৬ জুলাই ২০১৬, ৯:৪৭ এএম·সর্বশেষ: ১৬ জুলাই ২০১৬, ৯:৪৭ এএম
তুরস্কে সামরিক অভ্যুত্থানের চেষ্টা, নিহত ৪২

বিডি নিউজ ৬৪: তুরস্কের সামরিক অভ্যুত্থানের চেষ্টার সময় এ পর্যন্ত ৪২ জন নিহত হয়েছে। রাজধানী আঙ্কারার বাইরে এখনো সরকারের পক্ষ বিপক্ষের সেনাদের মধ্যে সংঘর্ষ চলছে বলে খবর পাওয়া গেছে। তবে তুরস্কে সামরিক বাহিনীর ক্ষমতা দখলের খবরকে অস্বীকার করেছেন প্রেসিডেন্ট রেসেপ তায়েপ এরদোয়ান। গোলযোগের খবর পেয়ে শুক্রবার রাতেই ইস্তাম্বুল ফিরে এসেছেন তিনি।

তুরস্কে অভ্যুত্থানের চেষ্টা শুরু হয় শুক্রবার রাতে। ইস্তাম্বুল ও আঙ্কারায় শুক্রবার রাত থেকেই জঙ্গিবিমানের ওড়াউড়ি শুরু হয়েছে। এদেরই একটি আঙ্কারার বাইরে পুলিশের বিশেষ বাহিনীর সদর দপ্তরে হামলা চালায়। ওই হামলায় কমপক্ষে ১৭ তুর্কি সেনা নিহত হয়। তবে সামরিক সংঘর্ষে এখন পর্যন্ত ৪২ জন নিহত হওয়ার খবর মিলেছে। এদের বেশিরভাগই সাধারণ মানুষ।

পরিস্থিতি কাদের নিয়ন্ত্রণে শেষ খবর পাওয়া পর্যন্ত তা বোঝা যাচ্ছেনা বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে। যদিও পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে দাবি করেছেন প্রেসিডেন্ট রেসেপ তায়েপ এরদোয়ান। তিনি সামরিক অভ্যুত্থানের খবর নাকচ করে দিয়ে ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট দলের (একেপি) সমর্থকদের বাইরে বেরিয়ে আসারও আহ্বান জানিয়েছেন।

অভ্যুত্থানের খবর প্রকাশিত হওয়ার পর তিনি রাতেই ইস্তাম্বুলে উড়ে আসেন। প্রেসিডেন্ট এই অভ্যুত্থানের চেষ্টাকে ‘বিশ্বাসঘাতকদের কার্যকলাপ’ হিসেবে উল্লেখ করেছেন।

এর আগে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে বলে দাবি করেছিলেন তুর্কি প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম। তিনি আরো জানান, সেনা বিদ্রোহে জড়িত থাকায় এ পর্যন্ত ১৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি অভ্যুত্থান প্রচেষ্টায় ব্যবহৃত হেলিকপ্টরগুলোকে গুলি করে ভূপতিত করারও নির্দেশ দিয়েছেন।

তবে ওই গোলযোগের পর সেনাবাহিনীর চিফ অব স্টাফ কোথায় আছে তার কোনো খবর মেলেনি। এছাড়া তুরস্কের প্রধান প্রধান শহর থেকে শনিবার সকালেও গুলির শব্দ পাওয়া যাচ্ছে বলে জানিয়েছে বিবিসি।

এদিকে এএফপির এক আলোকচিত্রী ইস্তাম্বুলে সেনাদের প্রকাশ্যে গুলিবর্ষণ করতে দেখেছেন বলে দাবি করেছেন। সরকারি টিভি চ্যানেল আনাদোলুর খবরে বলা হয়েছে আঙ্কারায় পার্লামেন্ট ভবনেও বোমা বিস্ফোরণ করা হয়েছে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাশেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক

রাশেদ, বিডি নিউজ ৬৪

সম্পর্কিত আরও সংবাদ

যুক্তরাষ্ট্রে কাউকে টিকা নিতে বাধ্য করা যাবে না

যুক্তরাষ্ট্রে কাউকে টিকা নিতে বাধ্য করা যাবে না

৬ বছর আগে
যুক্তরাষ্ট্রের ডেথ ভ্যালিতে বিশ্বে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড

যুক্তরাষ্ট্রের ডেথ ভ্যালিতে বিশ্বে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড

৬ বছর আগে
৭ জনের মৃত্যু,চীনে পোকার কামড়ে নতুন ভাইরাস

৭ জনের মৃত্যু,চীনে পোকার কামড়ে নতুন ভাইরাস

৬ বছর আগে
বৈরুত কাঁদছে, বৈরুত চিৎকার করছে

বৈরুত কাঁদছে, বৈরুত চিৎকার করছে

৬ বছর আগে
পূর্ববর্তী সংবাদ

সেনা অভ্যুত্থান ব্যর্থ হয়েছে: দাবি তুর্কি প্রধানমন্ত্রীর

পরবর্তী সংবাদ

তুরস্কে ক্ষমতা দখল করেছে সেনাবাহিনী!

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
বিডি নিউজ ৬৪

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

সাধারন বীমা সদন, ২৪-২৫, দিলকুশা, (৭ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত।
ফোন / মোবাইলঃ +880 1700-000000
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: বিডি-২০২৬

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • উপদেষ্টা:মনিখন্দকার
  • সম্পাদক:শাহিন রেজা
  • সহকারী সম্পাদক:গোলামুর রহমান বাবু
  • সহকারী সম্পাদক:রিফাত ওয়াহিদ আলিফ
  • প্রকাশক:ইব্রাহীম ভূঁইয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|ই-পেপার|পাঠক সংবাদ জমা দিন|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|যোগাযোগ|ইউনিকোড কনভার্টার

বিডি নিউজ ৬৪ — বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ও লাইফস্টাইলসহ সকল বিষয়ে সর্বশেষ ও নির্ভরযোগ্য খবর পেতে ভিজিট করুন।

সম্পাদকঃ শাহিন রেজা | প্রকাশকঃ ইব্রাহীম ভূঁইয়া | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | BD News 64 | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

Design and developed by Fahim Murshid

সর্বাধিক পঠিত সংবাদ

লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
১শীর্ষ পঠিত
লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
🔥৯৬ বার পঠিত
২

কুমিল্লার মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে

👁️ ৯৫ পঠিত
৩

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমাহামলা, নিহত ৪৫, আহত ৩৩

👁️ ৯৫ পঠিত
৪

বছরের শেষ নাগাদ তৈরি হয়ে যাবে টিকা : চীন

👁️ ৯৪ পঠিত
৫

সিলেটের গোয়াইনঘাটে মাটি চাপায় ৩ শ্রমিক নিহত

👁️ ৯৪ পঠিত

সর্বশেষ সংবাদ

তাজা খবর

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

০৩:৪৬ PM

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

০৩:০৭ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

০৩:০৩ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

০২:৩৮ PM

নেটফ্লিক্সের রিকমেন্ডেশন সিস্টেমটা কিভাবে আপনাকে সমা্জচ্যুত হওয়া থেকে রক্ষা করে । আসিফামি রহমান সৈকত

০১:৪১ PM