বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
BD News 64
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /আন্তর্জাতিক
  3. /তুরস্কে ক্ষমতা দখল করেছে সেনাবাহিনী!
আন্তর্জাতিক

তুরস্কে ক্ষমতা দখল করেছে সেনাবাহিনী!

র
রাশেদ· জ্যেষ্ঠ প্রতিবেদক
·প্রকাশ: ১৬ জুলাই ২০১৬, ৯:৪৫ এএম·সর্বশেষ: ১৬ জুলাই ২০১৬, ৯:৪৫ এএম
তুরস্কে ক্ষমতা দখল করেছে সেনাবাহিনী!

বিডি নিউজ ৬৪: তুরস্কে সেনাবাহিনীর একটি অংশ এরদোয়ান সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করার ঘোষণা দিয়েছে। সরকারি টেলিভিশনে (টিআরটি) সেনাবাহিনীর পক্ষ থেকে ঘোষণা দেয়া হয়েছে, তারা পুরো দেশ নিয়ন্ত্রণ নিয়েছে।

কিন্তু টেলিভিশনে ঘোষণা যারা দিয়েছে তারা সেনাবাহিনীর কোন অংশ সে ব্যাপারে এখনো নিশ্চিত করে কিছু জানা যাচ্ছে না।

তবে তুর্কি প্রধানমন্ত্রী বিনালি ইলদ্রিমি এ ধরনের কোনো তৎপরতার কথা অস্বীকার করছেন। যদিও শুক্রবার তিনি যখন গণমাধ্যমকে এ কথা বলছিলেন তখনও রাজধানী আঙ্কারার আকাশে অনেক নিচে দিয়ে যুদ্ধ বিমান উড়ছিল এবং ইস্তাম্বুল শহরের সব সংযোগ সেতুতে সেনাবাহিনীর যুদ্ধযান রেখে বন্ধ করে দেয়া হয়েছে।

প্রধানমন্ত্রী বলেছেন, সেনাবাহিনীর একাংশের এ কর্মকাণ্ড বৈধ নয়। আর এটাকে কোনো সেনা অভ্যুত্থান বলা যাবে না। তিনি জোর দিয়ে বলেন, তার সরকার এখনো ক্ষমতায়।

এদিকে ইস্তাম্বুলে বসফরাস এবং ফাতিহ সুলতান মেহমেত সেতুর যোগাযোগ যুদ্ধযান মোতায়েন করে বন্ধ করে দেয়া হয়েছে। এছাড়া রাজধানী আঙ্কারায় গোলাগুলির শব্দও পাওয়া গেছে বলে জানা যাচ্ছে। ইস্তাম্বুল এয়ারপোর্টে ট্যাঙ্কও মোতায়েন করা হয়েছে বলে অসমর্থিত সূত্রে জানা গেছে। আঙ্কারায় পুলিশ সদরদপ্তরে গোলাগুলির আওয়াজ পাওয়া গেছে।

রয়টার্স জানিয়েছে, টেলিভিশনে ঘোষণায় সেনাবাহিনীর ওই অংশটি বলেছে, এই সরকার তুরস্কের গণতান্ত্রিক ও সেক্যুলার শাসন ব্যবস্থা মুছে ফেলেছে। দেশ এখন একটি ‘পিস কাউন্সিল’ এর মাধ্যমে পরিচালিত হবে। এই কাউন্সিল সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করবে। যতো দ্রুত সম্ভব একটি নতুন সংবিধান প্রণয়ন করা হবে বলেও ঘোষণায় উল্লেখ করা হয়।

প্রধানমন্ত্রী ইলদ্রিমি এনটিভি চ্যানেলকে ফোনে বলেছেন, ক্ষমতা দখলের একটি চেষ্টা হয়েছিল। আমরা বিষয়টি নিয়ে কাজ করছি। এ ধরনের কোনো চেষ্টা আমরা কোনোভাবেই বরদাশত করবো না।

যারা এ ধরনের কাজ করেছে তাদেরকে এর জন্য সর্বোচ্চ মূল্য দিতে হবে বলে যোগ করেন প্রধানমন্ত্রী।

সিএনএন জানিয়েছে, প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান নিরাপদেই আছেন। তবে এর বেশি কিছু জানাতে পারেনি মার্কিন গণমাধ্যমটি।

প্রেসিডেন্টের একটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, যারা ক্ষমতা দখলের ঘোষণা দিয়েছে তারা সেনাবাহিনীর পক্ষ থেকে এমন কোনো বিবৃতি দেয়ার ক্ষমতাপ্রাপ্ত নয়।

আরো খবর পাওয়া যাচ্ছে, সেনা সদরদপ্তরে অবরুদ্ধ হয়ে আছেন তুর্কি সেনাপ্রধান।

এই ঘটনাকে একেবারে অনাকাঙ্ক্ষিত এবং অকল্পনীয় বর্ণনা করছেন বিবিসির আঙ্কারা করেসপন্ডেন্ট। দেশটিতে সর্বশেষ সেনাঅভ্যুত্থান হয়েছিল ১৯ বছর আগে। জনগণ ভেবেই নিয়েছিল সেনা হস্তক্ষেপের দিন শেষ।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাশেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক

রাশেদ, বিডি নিউজ ৬৪

সম্পর্কিত আরও সংবাদ

যুক্তরাষ্ট্রে কাউকে টিকা নিতে বাধ্য করা যাবে না

যুক্তরাষ্ট্রে কাউকে টিকা নিতে বাধ্য করা যাবে না

৬ বছর আগে
যুক্তরাষ্ট্রের ডেথ ভ্যালিতে বিশ্বে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড

যুক্তরাষ্ট্রের ডেথ ভ্যালিতে বিশ্বে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড

৬ বছর আগে
৭ জনের মৃত্যু,চীনে পোকার কামড়ে নতুন ভাইরাস

৭ জনের মৃত্যু,চীনে পোকার কামড়ে নতুন ভাইরাস

৬ বছর আগে
বৈরুত কাঁদছে, বৈরুত চিৎকার করছে

বৈরুত কাঁদছে, বৈরুত চিৎকার করছে

৬ বছর আগে
পূর্ববর্তী সংবাদ

তুরস্কে সামরিক অভ্যুত্থানের চেষ্টা, নিহত ৪২

পরবর্তী সংবাদ

কান্নায় বিরক্ত হয়ে শিশুকে পিটিয়ে মারল মা!

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
বিডি নিউজ ৬৪

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

সাধারন বীমা সদন, ২৪-২৫, দিলকুশা, (৭ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত।
ফোন / মোবাইলঃ +880 1700-000000
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: বিডি-২০২৬

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • উপদেষ্টা:মনিখন্দকার
  • সম্পাদক:শাহিন রেজা
  • সহকারী সম্পাদক:গোলামুর রহমান বাবু
  • সহকারী সম্পাদক:রিফাত ওয়াহিদ আলিফ
  • প্রকাশক:ইব্রাহীম ভূঁইয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|ই-পেপার|পাঠক সংবাদ জমা দিন|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|যোগাযোগ|ইউনিকোড কনভার্টার

বিডি নিউজ ৬৪ — বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ও লাইফস্টাইলসহ সকল বিষয়ে সর্বশেষ ও নির্ভরযোগ্য খবর পেতে ভিজিট করুন।

সম্পাদকঃ শাহিন রেজা | প্রকাশকঃ ইব্রাহীম ভূঁইয়া | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | BD News 64 | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

Design and developed by Fahim Murshid

সর্বাধিক পঠিত সংবাদ

লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
১শীর্ষ পঠিত
লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
🔥৯৬ বার পঠিত
২

কুমিল্লার মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে

👁️ ৯৫ পঠিত
৩

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমাহামলা, নিহত ৪৫, আহত ৩৩

👁️ ৯৫ পঠিত
৪

বছরের শেষ নাগাদ তৈরি হয়ে যাবে টিকা : চীন

👁️ ৯৪ পঠিত
৫

সিলেটের গোয়াইনঘাটে মাটি চাপায় ৩ শ্রমিক নিহত

👁️ ৯৪ পঠিত

সর্বশেষ সংবাদ

তাজা খবর

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

০৩:৪৬ PM

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

০৩:০৭ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

০৩:০৩ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

০২:৩৮ PM

নেটফ্লিক্সের রিকমেন্ডেশন সিস্টেমটা কিভাবে আপনাকে সমা্জচ্যুত হওয়া থেকে রক্ষা করে । আসিফামি রহমান সৈকত

০১:৪১ PM