বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
BD News 64
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /ক্যাম্পাস ও শিক্ষা
  3. /ছাত্রমৈত্রীর কর্মীকে রাবি ছাত্রলীগের মারধর
ক্যাম্পাস ও শিক্ষা

ছাত্রমৈত্রীর কর্মীকে রাবি ছাত্রলীগের মারধর

র
রাশেদ· জ্যেষ্ঠ প্রতিবেদক
·প্রকাশ: ৮ জুন ২০১৬, ১১:১৭ এএম·সর্বশেষ: ৮ জুন ২০১৬, ১১:১৭ এএম
ছাত্রমৈত্রীর কর্মীকে রাবি ছাত্রলীগের মারধর

বিডি নিউজ ৬৪: সিট দখলকে কেন্দ্র করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ হবিবুর রহমান হলের ছাত্রমৈত্রীর এক কর্মীকে মারধর করেছে রাবি ছাত্রলীগের নেতাকর্মীরা। মঙ্গলবার রাত ১০টার দিকে ওই হলে এ ঘটনা ঘটে।

আহত মুনীর হোসেন বাংলা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ও ছাত্রমৈত্রীর কর্মী। তাকে গুরুতর আহত অবস্থায় বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়।

প্রত্যক্ষদর্শী ও হল সূত্র জানায়, ছাত্রমৈত্রীর দপ্তর সম্পাদক সবুজ হবিবুর রহমান হলের ২৫৩ নম্বর কক্ষের আবাসিক শিক্ষার্থী। তিনি ৩১৩ নম্বর কক্ষের আবাসিক শিক্ষার্থী সারওয়ার হোসেনের সাথে সিট বদল করার সিদ্ধান্ত নেন। কিন্তু সারওয়ারের রুমমেট ও ছাত্রলীগ কর্মী মনজেল সেই সিটে অন্য আরেকজনকে ওঠাতে চাচ্ছিলেন।

মঙ্গলবার সন্ধ্যায় সারওয়ার সিট বদল করে সবুজের কক্ষে চলে আসে। কিন্তু সবুজ যখন তার সংগঠনের কয়েকজনের সহযোগিতায় জিনিসপত্র নিয়ে সারওয়ারের কক্ষে যায়, তখন সারওয়ারের রুমমেট মনজেল কক্ষে তালা লাগিয়ে দেয়। এসময় ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মীও মনজেলের সাথে যোগ দেয়। কথাকাটাকাটির এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়। পরে ছাত্রলীগের কয়েকজন মিলে সবুজের সহযোগী মনীর হোসেনকে ধাওয়া দিয়ে বেধড়ক মারধর করে।

এসময় বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত ও হল শাখা ছাত্রলীগের সভাপতি মামুন ও সাধারণ সম্পাদক বায়েজিদ এবং বিপ্লবী ছাত্রমৈত্রীর সভাপতি মিনহাজ আবেদীন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বলে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে।

ছাত্রমৈত্রীর সভাপতি মিনহাজ আবেদীন বলেন, ‘ওই সিটে ছাত্রলীগের কাউকে উঠানোর জন্য হল শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে ছাত্রলীগের নেতাকর্মীরা আমাদের ওপর হামলা চালায়।’

হল ছাত্রলীগের সভাপতি মামুন বিষয়টি অস্বীকার করে বলেন, ‘এ ঘটনায় ছাত্রলীগের কেউ জড়িত নেই। ব্যক্তিগত দ্বন্দ্বের জেরে এ ঘটনা ঘটেছে।’

বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদুল ইসলাম রাঞ্জু বলেন, ‘হলে সিট বদল নিয়ে মনজেলের সহযোগী ও সবুজের সহযোগীদের মধ্যে হাতাহাতি হয়েছে।’ ছাত্রলীগের নেতাকর্মীদের জড়িত থাকার বিষয়টি তিনি অস্বীকার করেন।

এদিকে এই ঘটনার পর হবিবুর রহমান হলের প্রাধ্যক্ষ এক্রাম উল্যাহর সাথে মুঠোফোনে বারবার যোগাযোগ করা হলেও তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাশেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক

রাশেদ, বিডি নিউজ ৬৪

সম্পর্কিত আরও সংবাদ

ঢাবি 'ঘ' ইউনিটের ভর্তি পরীক্ষার ফল আজ

ঢাবি 'ঘ' ইউনিটের ভর্তি পরীক্ষার ফল আজ

১০ বছর আগে
১ নভেম্বর থেকে জেএসসি ও জেডিসি পরীক্ষা

১ নভেম্বর থেকে জেএসসি ও জেডিসি পরীক্ষা

১০ বছর আগে
অনার্স প্রথমবর্ষের পরীক্ষার সময়সূচি সংশোধন

অনার্স প্রথমবর্ষের পরীক্ষার সময়সূচি সংশোধন

১০ বছর আগে
এমবিবিএসে ভর্তি ২০ অক্টোবর থেকে শুরু

এমবিবিএসে ভর্তি ২০ অক্টোবর থেকে শুরু

১০ বছর আগে
পূর্ববর্তী সংবাদ

কলেজ বন্ধের প্রতিবাদে নাইটিংগেলের শিক্ষার্থীদের অবস্থান

পরবর্তী সংবাদ

রাবি শিক্ষার্থীকে মারধর, সড়ক অবরোধ

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
বিডি নিউজ ৬৪

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

সাধারন বীমা সদন, ২৪-২৫, দিলকুশা, (৭ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত।
ফোন / মোবাইলঃ +880 1700-000000
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: বিডি-২০২৬

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • উপদেষ্টা:মনিখন্দকার
  • সম্পাদক:শাহিন রেজা
  • সহকারী সম্পাদক:গোলামুর রহমান বাবু
  • সহকারী সম্পাদক:রিফাত ওয়াহিদ আলিফ
  • প্রকাশক:ইব্রাহীম ভূঁইয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|ই-পেপার|পাঠক সংবাদ জমা দিন|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|যোগাযোগ|ইউনিকোড কনভার্টার

বিডি নিউজ ৬৪ — বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ও লাইফস্টাইলসহ সকল বিষয়ে সর্বশেষ ও নির্ভরযোগ্য খবর পেতে ভিজিট করুন।

সম্পাদকঃ শাহিন রেজা | প্রকাশকঃ ইব্রাহীম ভূঁইয়া | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | BD News 64 | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

Design and developed by Fahim Murshid

সর্বাধিক পঠিত সংবাদ

লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
১শীর্ষ পঠিত
লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
🔥৯৬ বার পঠিত
২

কুমিল্লার মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে

👁️ ৯৫ পঠিত
৩

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমাহামলা, নিহত ৪৫, আহত ৩৩

👁️ ৯৫ পঠিত
৪

বছরের শেষ নাগাদ তৈরি হয়ে যাবে টিকা : চীন

👁️ ৯৪ পঠিত
৫

সিলেটের গোয়াইনঘাটে মাটি চাপায় ৩ শ্রমিক নিহত

👁️ ৯৪ পঠিত

সর্বশেষ সংবাদ

তাজা খবর

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

০৩:৪৬ PM

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

০৩:০৭ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

০৩:০৩ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

০২:৩৮ PM

নেটফ্লিক্সের রিকমেন্ডেশন সিস্টেমটা কিভাবে আপনাকে সমা্জচ্যুত হওয়া থেকে রক্ষা করে । আসিফামি রহমান সৈকত

০১:৪১ PM