বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
BD News 64
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /ক্যাম্পাস ও শিক্ষা
  3. /রাবি শিক্ষার্থীকে মারধর, সড়ক অবরোধ
ক্যাম্পাস ও শিক্ষা

রাবি শিক্ষার্থীকে মারধর, সড়ক অবরোধ

র
রাশেদ· জ্যেষ্ঠ প্রতিবেদক
·প্রকাশ: ৬ জুন ২০১৬, ১১:৪০ এএম·সর্বশেষ: ৬ জুন ২০১৬, ১১:৪০ এএম
রাবি শিক্ষার্থীকে মারধর, সড়ক অবরোধ

বিডি নিউজ ৬৪: বাসের ভাড়া নিয়ে বাক-বিতণ্ডার জের ধরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে বেধড়ক পিটিয়ে আহত করেছে বাস শ্রমিকরা।

রোববার রাত সাড়ে ৯টার দিকে রাজশাহীর ভদ্রা এলাকায় এ ঘটনা ঘটে। পরে রাত ১১টার দিকে এ ঘটনার প্রতিবাদে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা।

আহত শিক্ষার্থীর নাম রায়হানুল ইসলাম রানা। তিনি বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের দ্বিতীয় বর্ষের প্রথম সেমিস্টারের শিক্ষার্থী। গুরুতর আহত অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

আহত রানার বন্ধু অমিত হাসান বলেন, ‘আমরা ২য় বর্ষের ১ম সেমিস্টারের ৬ জন বন্ধু পাবনা ঘুরতে গিয়েছিলাম। রোববার সন্ধ্যায় আমরা পাবনার দাশুড়িয়া থেকে ‘রিচি পরিবহন’ নামের বাসে উঠি। ৬ জনের ভাড়া ৪৮০ টাকা হলেও আমাদের বাসে সিটের ব্যবস্থা করে দেননি সুপারভাইজার। সেজন্য আমরা ৪২০ টাকা ভাড়া দেই। পরে ভাড়া দেবার সময় সুপারভাইজার এবং আমাদের মধ্যে কথা কাটাকাটি হয়।’

তিনি আরো বলেন, ‘পরে বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিনোদপুর বাজারে আমরা নামতে চাইলে সুপারভাইজার বাসের দরজা আটকে দেন। তবে তালাইমারিতে আমাদের ৪ জন শিক্ষার্থী নেমে যেতে সক্ষম হলেও বাকি দুজনকে নিয়ে বাসটি রেল স্টেশন এলাকায় চলে যায়। সেখানে বাস থেকে নেমে একজন পালিয়ে যেতে সক্ষম হলেও রায়হানুলকে বেধড়ক মারধর করে রিচি বাসের শ্রমিকরাসহ আরো ২০-২৫ জন বাস শ্রমিক।

পরে পুলিশ রায়হানুলকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।’

এদিকে শিক্ষার্থী পেটানোর খবর ছড়িয়ে পড়ার পর রাত ১১টার দিকে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন মার্কেটিং বিভাগের শিক্ষার্থীরা। এসময় তারা বাস শ্রমিকদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকেন বলে জানা গেছে।

আন্দোলনরত শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, ‘এভাবে প্রায় নিয়মিতই বাস শ্রমিকরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে দুর্ব্যবহার করেন। এ ঘটনার সাথে জড়িতদের অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে এবং তাদের শিক্ষার্থীদের কাছে ক্ষমা চাইতে হবে।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মজিবুল হক আজাদ খান বলেন, ‘মহাসড়ক অবরোধের বিষয়টি আমি শোনার পরই প্রক্টর দপ্তরের কর্মকর্তাদের ঘটনাস্থলে পাঠিয়েছিলাম।’

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাশেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক

রাশেদ, বিডি নিউজ ৬৪

সম্পর্কিত আরও সংবাদ

ঢাবি 'ঘ' ইউনিটের ভর্তি পরীক্ষার ফল আজ

ঢাবি 'ঘ' ইউনিটের ভর্তি পরীক্ষার ফল আজ

১০ বছর আগে
১ নভেম্বর থেকে জেএসসি ও জেডিসি পরীক্ষা

১ নভেম্বর থেকে জেএসসি ও জেডিসি পরীক্ষা

১০ বছর আগে
অনার্স প্রথমবর্ষের পরীক্ষার সময়সূচি সংশোধন

অনার্স প্রথমবর্ষের পরীক্ষার সময়সূচি সংশোধন

১০ বছর আগে
এমবিবিএসে ভর্তি ২০ অক্টোবর থেকে শুরু

এমবিবিএসে ভর্তি ২০ অক্টোবর থেকে শুরু

১০ বছর আগে
পূর্ববর্তী সংবাদ

ছাত্রমৈত্রীর কর্মীকে রাবি ছাত্রলীগের মারধর

পরবর্তী সংবাদ

নোবিপ্রবিতে ‘NSTUinfo’ অ্যাপের নতুন ভার্সন

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
বিডি নিউজ ৬৪

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

সাধারন বীমা সদন, ২৪-২৫, দিলকুশা, (৭ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত।
ফোন / মোবাইলঃ +880 1700-000000
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: বিডি-২০২৬

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • উপদেষ্টা:মনিখন্দকার
  • সম্পাদক:শাহিন রেজা
  • সহকারী সম্পাদক:গোলামুর রহমান বাবু
  • সহকারী সম্পাদক:রিফাত ওয়াহিদ আলিফ
  • প্রকাশক:ইব্রাহীম ভূঁইয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|ই-পেপার|পাঠক সংবাদ জমা দিন|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|যোগাযোগ|ইউনিকোড কনভার্টার

বিডি নিউজ ৬৪ — বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ও লাইফস্টাইলসহ সকল বিষয়ে সর্বশেষ ও নির্ভরযোগ্য খবর পেতে ভিজিট করুন।

সম্পাদকঃ শাহিন রেজা | প্রকাশকঃ ইব্রাহীম ভূঁইয়া | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | BD News 64 | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

Design and developed by Fahim Murshid

সর্বাধিক পঠিত সংবাদ

লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
১শীর্ষ পঠিত
লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
🔥৯৬ বার পঠিত
২

কুমিল্লার মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে

👁️ ৯৫ পঠিত
৩

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমাহামলা, নিহত ৪৫, আহত ৩৩

👁️ ৯৫ পঠিত
৪

বছরের শেষ নাগাদ তৈরি হয়ে যাবে টিকা : চীন

👁️ ৯৪ পঠিত
৫

সিলেটের গোয়াইনঘাটে মাটি চাপায় ৩ শ্রমিক নিহত

👁️ ৯৪ পঠিত

সর্বশেষ সংবাদ

তাজা খবর

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

০৩:৪৬ PM

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

০৩:০৭ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

০৩:০৩ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

০২:৩৮ PM

নেটফ্লিক্সের রিকমেন্ডেশন সিস্টেমটা কিভাবে আপনাকে সমা্জচ্যুত হওয়া থেকে রক্ষা করে । আসিফামি রহমান সৈকত

০১:৪১ PM