বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
BD News 64
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /জাতীয়
  3. /৮০ সংগঠন নিয়ে সন্ত্রাস-জঙ্গিবাদ প্রতিরোধ কমিটি
জাতীয়

৮০ সংগঠন নিয়ে সন্ত্রাস-জঙ্গিবাদ প্রতিরোধ কমিটি

র
রাশেদ· জ্যেষ্ঠ প্রতিবেদক
·প্রকাশ: ১৬ জুলাই ২০১৬, ৯:৪৭ এএম·সর্বশেষ: ১৬ জুলাই ২০১৬, ৯:৪৭ এএম
৮০ সংগঠন নিয়ে সন্ত্রাস-জঙ্গিবাদ প্রতিরোধ কমিটি

বিডি নিউজ ৬৪: সামাজিক ও রাজনৈতিকসহ ৮০টি সংগঠন নিয়ে রাজশাহীতে জঙ্গিবাদ প্রতিরোধ কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার বিকেলে রাজশাহী কলেজ মিলনায়তনে সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ কমিটির পক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এ কমিটি গঠন করা হয়। ‘রুখো জঙ্গিবাদ-বাঁচাও বাংলাদেশ’ এই শ্লোগানকে সামনে রেখে রাজশাহী ১৪ দলের উদ্যোগে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

গঠিত সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ কমিটির আহ্বায়ক করা হয়েছে রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনকে। প্রধান উপদেষ্টা করা হয়েছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশাকে।

কমিটি গঠন উপলক্ষে আয়োজিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ১৪ দলের রাজশাহীর সমন্বয়ক ও মহানগর আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন। সভায় প্রধান আলোচক ছিলেন রাজশাহী সদর আসনের এমপি ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা।

মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারের সঞ্চালনায় সভায় আরো উপস্থিত ছিলেন ভাষাসৈনিক আবুল হোসেন, মোশারফ হোসেন আখুঞ্জি, ওয়ার্কার্স পার্টির মহানগর সভাপতি লিয়াকত আলী লিকু, সাধারণ সম্পাদক দেবাশীষ প্রামাণিক দেবু প্রমুখ। এছাড়া জাতীয় শিক্ষক কর্মচারী ফ্রন্ট, রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদসহ রাজশাহীর বিভিন্ন সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক ও কর্মীরা সভায় উপস্থিত ছিলেন।

সভায় প্রধান আলোচকের বক্তব্যে ফজলে হোসেন বাদশা এমপি বলেন, কমিটি গঠনের পর তৃনমূল পর্যায়ে কার্যক্রম শুরু করা হবে। রাজশাহীর যেকোনো সংগঠন এই কমিটির মধ্যে থাকবে। সকল সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকরা মূল কমিটিতে থাকবেন। তারা তৃণমূল পর্যায়ে দিক নির্দেশনা দিবেন।

তিনি বলেন, এটা একটা গণ প্রতিরোধ। এই গণপ্রতিরোধ বাংলাদেশে জঙ্গিবাদের বিরুদ্ধে গণ অভ্যুথানের সৃষ্টি করবে। সেই সাথে জঙ্গিবাদের মদদদাতা বেগম খালেদা জিয়া ও তার সাথে জামায়াতে ইসলামের সব চক্রান্ত দূর হয়ে যাবে। তাদের পতন রচিত হবে। তাদের চক্রান্ত ও ষড়যন্ত্রের রাজনীতি বাংলাদেশে টিকবে না। মুক্তিযুদ্ধের রাজনীতি টিকে থাকবে।

এরপর তিনি জঙ্গিবাদ বিরোধী আন্দোলনের অন্তর্ভুক্ত সংগঠনগুলোর নাম প্রকাশ করেন। এর মধ্যে রাজশাহীর বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন, মুক্তিযুদ্ধ ভিত্তিক সংগঠন, আইনজীবী সংগঠন, পেশাজীবী সংগঠন, সরকারি কলেজ শিক্ষক কমিটি, সকল কলেজের অধ্যক্ষ-উপাধ্যক্ষ, দলিল লেখক সমিতি, রাজশাহী প্রেসক্লাব, রাজশাহী মেট্রোপলিটন প্রেস ক্লাব, সিটি প্রেসক্লাব, রাজশাহী সাংবাদিক ইউনিয়ন, সাংবাদিক কল্যাণ তহবিল, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, স্থানীয় পত্রিকার সম্পাদক, রেশম মালিক সমিতি, রাজশাহী চেম্বার অব কমার্স, আরডিএ ব্যবসায়ী সমিতি, বস্ত্র ব্যবসায়ী সমিতি, ব্যবসায়ী সমন্বয় পরিষদ, বিভিন্ন ঠিকাদার সমিতি, মহিলা পরিষদ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্যপরিষদ এবং বিভিন্ন রাজনৈতিক দল ও অঙ্গসংগঠনসহ ৮০টি সংগঠন।

এছাড়া আরও কোনো সংগঠন জঙ্গিবাদ বিরোধী আন্দোলনে সাড়া দিতে চাইলে তাদেরও কমিটিতে অন্তর্ভুক্ত করা হবে বলেও জানান তিনি।

সভাপতির বক্তব্যে মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, সকল জঙ্গি গোষ্ঠী এক। এরা ইসলামের অপব্যাখ্যা দিয়ে মানুষকে হত্যার পরিকল্পনা করে। দেশে বর্তমানে ইসলামের নামে যা হচ্ছে, তা কোনো ভাবেই সমালোচনা করা যায় না। বাংলাদেশের ইসলাম সব সময় উদার। বাংলাদেশে আজ যদি ইসলামের নামে হানাহানি হয়, তাহলে কীভাবে সেটা ইসলাম হতে পারে।

তিনি বলেন, আমরা কোনো লড়াইয়ে হারিনি। এ লড়াইয়েও আমরা জিতবই। সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে জঙ্গিবাদ নির্মূল করতে হবে। আমাদের মূল কাজ হবে জঙ্গিবাদ প্রতিরোধ করা। যারা এসব অপরাধ করবে তাদের প্রতি তীক্ষ্ণ দৃষ্টি রাখতে হবে। এজন্য যারা দেশকে ভালোবাসে, দেশের কল্যাণে এগিয়ে আসতে চায় তাদের নিয়েই এই কমিটি গঠন করা হবে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাশেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক

রাশেদ, বিডি নিউজ ৬৪

সম্পর্কিত আরও সংবাদ

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

১ বছর আগে
শঙ্কা এখন করোনা পরীক্ষা নিয়ে,টিকিট পেয়ে খুশি

শঙ্কা এখন করোনা পরীক্ষা নিয়ে,টিকিট পেয়ে খুশি

৬ বছর আগে
খিচুড়ি রান্না নয়, মিড-ডে মিল প্রশিক্ষণে বিদেশযাত্রা বাতিল

খিচুড়ি রান্না নয়, মিড-ডে মিল প্রশিক্ষণে বিদেশযাত্রা বাতিল

৬ বছর আগে
পেঁয়াজবাহী ট্রাক বাংলাদেশে ঢোকার অনুমতি পায়নি সীমান্তে আটকা,বিব্রত ভারত

পেঁয়াজবাহী ট্রাক বাংলাদেশে ঢোকার অনুমতি পায়নি সীমান্তে আটকা,বিব্রত ভারত

৬ বছর আগে
পূর্ববর্তী সংবাদ

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ডাকাত নিহত

পরবর্তী সংবাদ

জঙ্গি বিরোধী বয়ানের বিরোধীতায় স্কুলশিক্ষক আটক

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
বিডি নিউজ ৬৪

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

সাধারন বীমা সদন, ২৪-২৫, দিলকুশা, (৭ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত।
ফোন / মোবাইলঃ +880 1700-000000
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: বিডি-২০২৬

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • উপদেষ্টা:মনিখন্দকার
  • সম্পাদক:শাহিন রেজা
  • সহকারী সম্পাদক:গোলামুর রহমান বাবু
  • সহকারী সম্পাদক:রিফাত ওয়াহিদ আলিফ
  • প্রকাশক:ইব্রাহীম ভূঁইয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|ই-পেপার|পাঠক সংবাদ জমা দিন|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|যোগাযোগ|ইউনিকোড কনভার্টার

বিডি নিউজ ৬৪ — বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ও লাইফস্টাইলসহ সকল বিষয়ে সর্বশেষ ও নির্ভরযোগ্য খবর পেতে ভিজিট করুন।

সম্পাদকঃ শাহিন রেজা | প্রকাশকঃ ইব্রাহীম ভূঁইয়া | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | BD News 64 | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

Design and developed by Fahim Murshid

সর্বাধিক পঠিত সংবাদ

কুমিল্লার  মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে
১শীর্ষ পঠিত
কুমিল্লার মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে
🔥৯৫ বার পঠিত
২

লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে

👁️ ৯৫ পঠিত
৩

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমাহামলা, নিহত ৪৫, আহত ৩৩

👁️ ৯৫ পঠিত
৪

বছরের শেষ নাগাদ তৈরি হয়ে যাবে টিকা : চীন

👁️ ৯৪ পঠিত
৫

সিলেটের গোয়াইনঘাটে মাটি চাপায় ৩ শ্রমিক নিহত

👁️ ৯৪ পঠিত

সর্বশেষ সংবাদ

তাজা খবর

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

০৩:৪৬ PM

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

০৩:০৭ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

০৩:০৩ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

০২:৩৮ PM

নেটফ্লিক্সের রিকমেন্ডেশন সিস্টেমটা কিভাবে আপনাকে সমা্জচ্যুত হওয়া থেকে রক্ষা করে । আসিফামি রহমান সৈকত

০১:৪১ PM