বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
BD News 64
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /জীবনযাপন
  3. /৮ বদভ্যাসে মানসিক চাপে তরুণ প্রজন্ম
জীবনযাপন

৮ বদভ্যাসে মানসিক চাপে তরুণ প্রজন্ম

র
রাশেদ· জ্যেষ্ঠ প্রতিবেদক
·প্রকাশ: ৭ সেপ্টেম্বর ২০১৬, ৬:৫৫ পিএম·সর্বশেষ: ৭ সেপ্টেম্বর ২০১৬, ৬:৫৫ পিএম
৮ বদভ্যাসে মানসিক চাপে তরুণ প্রজন্ম

বিডি নিউজ ৬৪: আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন (এপিএ)-এর মতে, মিলেনিয়ালরা অনেক বেশি মানসিক চাপে ভোগেন। আগের প্রজন্মের চেয়ে চাপ সামলাতেও দক্ষ নয় তারা। এক হিসাবে বলা হয়, ১২ শতাংশ মিলেনিয়ালরা অ্যাংজাইটি ডিসঅর্ডারে ভোগেন।

আমেরিকান কলেজ হেলথ অ্যাসোসিয়েশনের হিসাবে বলা হয়, ৬১ শতাংশ কলেজপড়ুয়া নিয়মিত মানসিক চাপে অস্থির থাকেন। তাদের মনের এই বেহাল দশার পেছনে প্রতিযোগিতামূলক চাকরির বাজার এবং শিক্ষাখাতে ঋণের বিষয়কে দায়ী করেন বিশেষজ্ঞরা। এ ছাড়াও আরো বেশ কয়েকটি কারণ তাদের এমন অবস্থার সৃষ্টি করেছে।

এ সম্পর্কে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

১. ঘুমে বদভ্যাস : এটাই সম্ভবত তাদের স্ট্রেসের সবচেয়ে শক্তিশালী কারণ। ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার গবেষণায় বলা হয়, ঘুমের অভাব মস্তিষ্কের সেই অংশকে উত্তেজিত করে যে অংশ মানসিক চাপ সৃষ্টি করে। বিভিন্ন সময়ে ঘুমাতে যাওয়া, ঘুমকে গুরুত্ব না দেওয়া এবং প্রযুক্তি কারণে ঘুমে ব্যাঘাত ঘটে।

যা করতে হবে : অনলাইন ম্যাগাজিন 'কাম ক্লিনিক' জানায়, ঘুমের আগে স্মার্টফোন বা কম্পিউটার বাদ দিতে হবে। বরং ঘুমের আগে কোনো জার্নাল বা বই পড়লে ঘুম গভীর হয়। আবার লেখালেকির কাজ করা যাব না।

২. পুষ্টির অভাব : স্বাস্থ্যকর খাবারের অভাবে কেবল বিপাকক্রিয়াই বাধাগ্রস্ত হয় না, মানসিক স্বাস্থ্যের খারাপ অবস্থা হয়ে যায়। নিয়মিত খাবার খেতে দেরি করা বা না খাওয়ার কারণে রক্তে চিনির মাত্রা ওঠা-নামা করে। এতে দুশ্চিন্তা, অবসাদ, বিহ্বলতা দেখা দেয়।

যা করতে হবে : সময়মতো খেতে হবে। যথেষ্ট পরিমাণ পানি খেতে হবে। ঘুমাতে যাওয়ার আগে বিছানার পাশে এক গ্লাস পানি রাখতে হবে।

৩. অতিমাত্রায় ক্যাফেইন : আমাদের চাঙ্গা করে দেয় কফি। কিন্তু কিছু সময় যাওয়ার পর অবসাদ ভর করে। স্নায়বিক অবস্থা দুর্বল হয়ে পড়ে। বেশি মাত্রায় ক্যাফেইন গ্রহণে মানুষের মাঝে প্যানিক ডিসঅর্ডার এবং সোশাল ফোবিয়া দেখা দেয়। তা ছাড়া ক্যাফেইনে ডিহাইড্রেশন দেখা দেয়।

যা করতে হবে : দিনে এক কাপ কফিতে অভ্যস্ত হয় উঠুন। তা ছাড়া কফি বাদ দিয়ে চা খাওয়া শুরু করতে হবে।

৪. বসে থাকা : চুপচাপ দীর্ঘক্ষণ বসে থাকার কারণেও মানসিক চাপ দেখা দেয় ভলে বিস্তর পরিসরের গবেষণায় দেখা গেছে। এর কারণটা স্পষ্ট নয় বলে জানায় বিএমসি পাবলিক হেলথ। তবে যারা দিনে অনেক সময় বসে থাকেন তাদের মাঝে মানসিক চাপ দেখা দেয়।

যা করতে হবে : কাজের ফাঁকে একটু হাঁটাহাঁটি করা উচিত। এক গবেষণায় বলা হয়, প্রতি ৯০ মিনিট পর পর চেয়ার থেকে উঠে নড়াচড়া করা উচিত। এ ছাড়া নিয়মিত ব্যায়ামের মাধ্যমে এ অবস্থা থেকে মুক্তি মেলে।

৫. স্মার্টফোন : ২০১৪ সালের এক গবেষণায় বলা হয়েছে, আমেরিকান শিক্ষার্থীরা দিনে গড়ে ৯ ঘণ্টা সময় স্মার্টফোনে ব্যয় করে। প্রযুক্তি অনেক কাজ সহজ করেছে। কিন্তু মেজাজ বিগড়ে দেয়।

যা করতে হবে : কিছু করার না থাকলে স্মার্টফোনটি পকেটে রেখে দিন। অন্যকিছু করুন। বাইরে হেঁটে আসা বা জরুরি কোনো কাজে মন দিতে পারেন।

৬. ব্যক্তিগত ও পেশাজীবন এক হয়ে যাওয়া : ফোর্বসের এক গবেষণায় বলা হয়, মানুষ যখন তার পেশাজীবনের সঙ্গে ব্যক্তিগত জীবন এক করে ফেলেন তখনই বিশৃঙ্খলা দেখা দেয়। বিশেষজ্ঞদের মতে, সারাদিন কাজ করে যাওয়াই উৎপাদনশীলতা নয়। কাজের সময় আলাদা রাখতে হবে। ব্যক্তিগত জীবনটাকে এ থেকে আলাদা রাখা ভালো।

যা করতে হবে : নিজের দৈহিক ও মানসিক স্বাস্থ্যের অবনতি ঘটিয়ে দীর্ঘক্ষণ কাজ করে বসদের খুশি করে লাভ নেই। কর্মদিবস ধরে কাজ করুন। এরপর নিজের জীবনে ফিরে যান যেখানে আপনজন রয়েছেন।

৭. টেলিভিশন ও সিনেমা : এগুলো বিনোদন মাধ্যম। কিন্তু এগুলো নিয়ে ঘণ্টার পর ঘণ্টা পড়ে থাকলে বিষণ্নতা দেখা দেয়। বিভিন্ন পরীক্ষায় এর প্রমাণ মিলেছে। অনেকে একে বিশ্রাম বলে মনে করেন। কিন্তু হিতে বিপরীতটাই ঘটে।

যা করতে হবে : কাজ শেষে নির্দিষ্ট সময় পর্যন্ত টেলিভিশন দেখুন। এরপর অন্য কিছুতে মন দিন। বই পড়তে পারেন। কিংবা অন্য যেকোনো কাজ।

৮. বিষণ্ন মানুষের সঙ্গে থাকা : যার বিষণ্নতায় ভুগছেন তাদের সঙ্গে থাকলে আপনিও বিষণ্নতায় আক্রান্ত হবেন। গবেষণায় এ তথ্য দেওয়া হয়।

যা করতে হবে : এমন মানুষের সঙ্গে সময় কাটান যিনি আপনার মন ভালো করে দিতে পারেন। যারা বিষণ্নতায় ভুগছেন না তাদের সঙ্গেই চলুন।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাশেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক

রাশেদ, বিডি নিউজ ৬৪

সম্পর্কিত আরও সংবাদ

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

৬ বছর আগে
কেন কিছু মশা মানুষকে বেশি পছন্দ করে

কেন কিছু মশা মানুষকে বেশি পছন্দ করে

৬ বছর আগে
যে খাবারে বুদ্ধিমান ও মেধাবী হয় সন্তান

যে খাবারে বুদ্ধিমান ও মেধাবী হয় সন্তান

৯ বছর আগে
একটি চুমুই সারিয়ে দেবে বহু রোগ!

একটি চুমুই সারিয়ে দেবে বহু রোগ!

৯ বছর আগে
পূর্ববর্তী সংবাদ

বিশ্বের সবচেয়ে মোটা মডেল হতে চান বয়ফ্রেন্ডের সহায়তায়

পরবর্তী সংবাদ

যে ৬টি বিষাক্ত হুমকি অ্যালার্জির মহামারির জন্য দায়ী

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
বিডি নিউজ ৬৪

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

সাধারন বীমা সদন, ২৪-২৫, দিলকুশা, (৭ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত।
ফোন / মোবাইলঃ +880 1700-000000
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: বিডি-২০২৬

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • উপদেষ্টা:মনিখন্দকার
  • সম্পাদক:শাহিন রেজা
  • সহকারী সম্পাদক:গোলামুর রহমান বাবু
  • সহকারী সম্পাদক:রিফাত ওয়াহিদ আলিফ
  • প্রকাশক:ইব্রাহীম ভূঁইয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|ই-পেপার|পাঠক সংবাদ জমা দিন|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|যোগাযোগ|ইউনিকোড কনভার্টার

বিডি নিউজ ৬৪ — বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ও লাইফস্টাইলসহ সকল বিষয়ে সর্বশেষ ও নির্ভরযোগ্য খবর পেতে ভিজিট করুন।

সম্পাদকঃ শাহিন রেজা | প্রকাশকঃ ইব্রাহীম ভূঁইয়া | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | BD News 64 | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

Design and developed by Fahim Murshid

সর্বাধিক পঠিত সংবাদ

লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
১শীর্ষ পঠিত
লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
🔥৯৬ বার পঠিত
২

কুমিল্লার মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে

👁️ ৯৫ পঠিত
৩

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমাহামলা, নিহত ৪৫, আহত ৩৩

👁️ ৯৫ পঠিত
৪

বছরের শেষ নাগাদ তৈরি হয়ে যাবে টিকা : চীন

👁️ ৯৪ পঠিত
৫

সিলেটের গোয়াইনঘাটে মাটি চাপায় ৩ শ্রমিক নিহত

👁️ ৯৪ পঠিত

সর্বশেষ সংবাদ

তাজা খবর

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

০৩:৪৬ PM

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

০৩:০৭ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

০৩:০৩ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

০২:৩৮ PM

নেটফ্লিক্সের রিকমেন্ডেশন সিস্টেমটা কিভাবে আপনাকে সমা্জচ্যুত হওয়া থেকে রক্ষা করে । আসিফামি রহমান সৈকত

০১:৪১ PM