বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
BD News 64
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /জীবনযাপন
  3. /৫ উপায়ে শিশুকে সামাজিকতা শেখান
জীবনযাপন

৫ উপায়ে শিশুকে সামাজিকতা শেখান

র
রাশেদ· জ্যেষ্ঠ প্রতিবেদক
·প্রকাশ: ১২ আগস্ট ২০১৬, ৯:৫৪ এএম·সর্বশেষ: ১২ আগস্ট ২০১৬, ৯:৫৪ এএম
৫ উপায়ে শিশুকে সামাজিকতা শেখান

১. আবেগের টান

শিশুর মনোজগতে বিভিন্ন পর্যায়ে নেতিবাচক চিন্তাভাবনা ও আত্মকেন্দ্রিক মনোবৃত্তি আসতেই পারে। এতে বিভ্রান্ত না হয়ে বরং ধৈর্য ধরে কিভাবে তা দূর করা যায় সে জন্য মনোযোগী হতে হবে। এ জন্য বুদ্ধিমত্তার সঙ্গে আবেগকে চালিত করতে হবে। শিশুর সঙ্গে আলোচনায় থাকতে হবে সহানুভূতি, সুনির্দিষ্ট দৃষ্টিভঙ্গি তৈরি এবং নৈতিক শিক্ষা দেওয়ার বিষয়গুলো।

২. উষ্ণ সম্পর্ক গড়ুন

সন্তানের সঙ্গে বিচ্ছিন্নতা থাকলে চলবে না, থাকতে হবে উষ্ণ ও আন্তরিক সম্পর্ক। এ জন্য শিশুর সঙ্গে সঠিকভাবে নানা বিষয়ে আলোচনা ও পারস্পরিক মনোভাব আদান-প্রদান করতে হবে। এ ক্ষেত্রে সন্তানকে নিয়ন্ত্রণ করার চিন্তা নয় বরং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়তে হবে।

৩. ব্যবহার গুরুত্বপূর্ণ বিষয়

শুধু ‘প্লিজ’ এবং ‘থ্যাংক ইউ’ বলাই ভালো ব্যবহার নয়, আরো বহু বিষয়কে গুরুত্ব দিতে হবে। আপনি শিশুর সঙ্গে যে ব্যবহার করবেন তাই শিশু আপনাকে ফেরত দেবে। এ ছাড়া রয়েছে তার বন্ধুদের কাছ থেকে শেখা ব্যবহার। এ ক্ষেত্রে শিশুর কথা মনোযোগ দিয়ে শুনতে হবে যেন সেও অন্যের কথা মনোযোগ দিয়ে শোনে। কথা বলার সময় তার সব কথাই উড়িয়ে দেওয়া যাবে না, ভালোভাবে বিশ্লেষণ করতে হবে।

৪. তাড়াতাড়ি শুরু করুন

শিশুর সামাজিকতা শেখানোর কাজটি খুব ছোটবেলা থেকেই শুরু করতে হবে। কিছুটা বড় হয়ে গেলে শিশুকে বিষয়গুলো শেখাতে অনেক বেশি শ্রম দিতে হবে। শিশুদের সঙ্গে শিশুকে খেলতে দিন। শিশু যখন অন্য শিশুদের সঙ্গে খেলবে তখন তাকে কোনো খেলনা দখল করে রাখতে দেবেন না। তাকে অন্যদের খেলনা দেওয়া-নেওয়া করা শেখান।

৫. নজর রাখুন, নিয়ন্ত্রণ নয়

সন্তানকে যদি নানা ধরনের শাস্তির মাধ্যমে নিয়ন্ত্রণের চেষ্টা করা হয় তখন সন্তানের সঙ্গে বাবা-মার বিচ্ছিন্নতা তৈরি হয় এবং সম্পর্ক শীতল হয়ে পড়ে। এ কারণে শিশুকে সর্বদা নিজের মতো করে বন্ধু ও খেলার সাথীদের সঙ্গে খেলাধুলা করতে ও মিশতে দিন। এ ক্ষেত্রে বড়দের ভূমিকা হবে সহায়তাকারীর, নিয়ন্ত্রণকারী নয়।

এ ছাড়া বেশি প্রতিযোগিতামূলক পরিবেশ থাকলে তা বন্ধুত্ব তৈরিতে সমস্যা করতে পারে। তাই সম্ভব হলে প্রতিযোগিতা এড়িয়ে চলতে হবে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাশেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক

রাশেদ, বিডি নিউজ ৬৪

সম্পর্কিত আরও সংবাদ

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

৬ বছর আগে
কেন কিছু মশা মানুষকে বেশি পছন্দ করে

কেন কিছু মশা মানুষকে বেশি পছন্দ করে

৬ বছর আগে
যে খাবারে বুদ্ধিমান ও মেধাবী হয় সন্তান

যে খাবারে বুদ্ধিমান ও মেধাবী হয় সন্তান

৯ বছর আগে
একটি চুমুই সারিয়ে দেবে বহু রোগ!

একটি চুমুই সারিয়ে দেবে বহু রোগ!

৯ বছর আগে
পূর্ববর্তী সংবাদ

মাতাল নারীরা অনিরাপদ যৌনতায় লিপ্ত হন বেশি

পরবর্তী সংবাদ

রোগীর শরীরে ঢুকে এ বার অপারেশন চালাবে ব্যাকটেরিয়াই!

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
বিডি নিউজ ৬৪

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

সাধারন বীমা সদন, ২৪-২৫, দিলকুশা, (৭ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত।
ফোন / মোবাইলঃ +880 1700-000000
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: বিডি-২০২৬

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • উপদেষ্টা:মনিখন্দকার
  • সম্পাদক:শাহিন রেজা
  • সহকারী সম্পাদক:গোলামুর রহমান বাবু
  • সহকারী সম্পাদক:রিফাত ওয়াহিদ আলিফ
  • প্রকাশক:ইব্রাহীম ভূঁইয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|ই-পেপার|পাঠক সংবাদ জমা দিন|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|যোগাযোগ|ইউনিকোড কনভার্টার

বিডি নিউজ ৬৪ — বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ও লাইফস্টাইলসহ সকল বিষয়ে সর্বশেষ ও নির্ভরযোগ্য খবর পেতে ভিজিট করুন।

সম্পাদকঃ শাহিন রেজা | প্রকাশকঃ ইব্রাহীম ভূঁইয়া | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | BD News 64 | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

Design and developed by Fahim Murshid

সর্বাধিক পঠিত সংবাদ

লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
১শীর্ষ পঠিত
লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
🔥৯৬ বার পঠিত
২

কুমিল্লার মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে

👁️ ৯৫ পঠিত
৩

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমাহামলা, নিহত ৪৫, আহত ৩৩

👁️ ৯৫ পঠিত
৪

বছরের শেষ নাগাদ তৈরি হয়ে যাবে টিকা : চীন

👁️ ৯৪ পঠিত
৫

সিলেটের গোয়াইনঘাটে মাটি চাপায় ৩ শ্রমিক নিহত

👁️ ৯৪ পঠিত

সর্বশেষ সংবাদ

তাজা খবর

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

০৩:৪৬ PM

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

০৩:০৭ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

০৩:০৩ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

০২:৩৮ PM

নেটফ্লিক্সের রিকমেন্ডেশন সিস্টেমটা কিভাবে আপনাকে সমা্জচ্যুত হওয়া থেকে রক্ষা করে । আসিফামি রহমান সৈকত

০১:৪১ PM