বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
BD News 64
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /আন্তর্জাতিক
  3. /২৮ বছর পর মাকে খুঁজে পেল ২ মেয়ে
আন্তর্জাতিক

২৮ বছর পর মাকে খুঁজে পেল ২ মেয়ে

র
রাশেদ· জ্যেষ্ঠ প্রতিবেদক
·প্রকাশ: ২২ জুলাই ২০১৬, ৮:০৫ পিএম·সর্বশেষ: ২২ জুলাই ২০১৬, ৮:০৫ পিএম
২৮ বছর পর মাকে খুঁজে পেল ২ মেয়ে

বিডি নিউজ ৬৪: ২৮ বছর আগে মা নাজিয়া সাইদের ( বর্তমান বয়স ৬০) কাছ থেকে আলাদা গিয়েছিল দুই মেয়ে আয়েশা (বর্তমান বয়স ৩৩) এবং ফাতিমা (৩২)। সংযুক্ত আরব আমিরাতে বাস করত তারা। ১৯৮৮ সালে নাজিয়াকে তালাক দিয়ে দেশে ফেরার টিকিট ধরিয়ে দেয় তার আরব আমিরাতের স্বামী। আয়েশা এবং ফাতিমা থেকে গিয়েছিল সেখানে।

নাজিয়ার বাড়ি ভারতের হায়দারাবাদে। মায়ের খোঁজে চলতি বছরের জানুয়ারিতে হায়দারাবাদে আসে দুই মেয়ে। জেলা পুলিশ সুপারের (ডিএসপি) সঙ্গে যোগাযোগ করে তারা। মাকে খুঁজে দিতে পুলিশের কাছে আবেদন জানায় তারা।

হায়দারাবাদের ডিএসপি বলেন, ‘পুরনো একটি ছবি দেখিয়ে তারা আমার সাহায্য চায়। আমি সর্বোচ্চ চেষ্টা করবো বলে তাদের প্রতিশ্রুতি দেই। আমরা পুরনো শহরে ছবির কপি প্রচার করে দেই। অসংখ্য লোকজনের মধ্য থেকে আমরা তাদের মাকে খুঁজে বের করি।’

৬০ বছরের নাজিয়া সাইদ তার মেয়ে আয়েশা ও ফাতিমাকে ১৯৮৮ সালে শেষবার দেখেছিলেন। তখন তিনি দুবাইয়ে স্বামী ওবায়েদ মাসমেরির সঙ্গে থাকেন। ১৯৮১ সালে ভারতে এসেছিলেন ওবায়েদ। তখন সে নাজিয়াকে বিয়ে করে এবং স্ত্রীকে নিয়ে আরব আমিরাত চলে যায়। সেখানে গিয়ে নাজিয়া জানতে পারে সাইদের আরেক স্ত্রী আছে।

স্বামীর দ্বিতীয় পক্ষের স্ত্রী হয়ে প্রবল অশান্তির মধ্যে জীবন কাটত। পরপর কন্যা সন্তান হওয়ায় নাজিয়াকে তালাক দিয়ে ভারতে পাঠিয়ে দেয় তার স্বামী। দেশে ফেরার কয়েক বছর পর নাজিয়ার সঙ্গে কর্ণাটকের এক ফল ব্যবসায়ীর বিয়ে হয়। এই পক্ষে দুই পুত্র ও এক কন্যার মা তিনি।

এদিকে দুবাইতে বড় হওয়া আয়েশা ও ফাতিমা কোনোভাবেই মাকে ভুলতে পারেনি। দীর্ঘ অপেক্ষার পর তারা ভারতে আসে। পুলিশের কাছে সব শুনে অবাক হয়ে যান নাজিয়া। দুবাইতে ছেড়ে আসা তার দুই কন্যার মুখ মনেই ছিলনা তার। শুধু জানতেন তার ছোট মেয়ের এক হাতে ৬টি আঙুল ছিল। সেটা জানতে পেরে হায়দারাবাদ পুলিশের পক্ষ থেকে যোগাযোগ করা হয় আয়েশা ও ফাতিমার সঙ্গে।

ফাতিমা জানান, তার হাতে ৬টি আঙুল ছিল। কয়েক বছর আগে সেটি অপারেশন করে বাদ দিয়েছেন। আবার হায়দারাবাদে আসেন আয়েশা ও ফাতিমা। দেখা হয় তাদের মায়ের সঙ্গে। হাতের ছয় আঙুল চিনিয়ে দিল ছোট মেয়েকে। তা নাহলে হয়তো ডিএনএ টেস্ট করাতে হতো। অবশেষে জন্মের পর প্রথমবারের মাতো মাকে আবেগে জড়িয়ে ধরল দুই মেয়ে।

কত বড় হয়ে গেছে মেয়েরা! ভাবতেই পারছেন না মা নাজিয়া। ২৮ বছর পর মেয়েদের কাছে পেয়ে আবেগে আপ্লুত তিনি। উচ্ছসিত দুই মেয়ে। তারা অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন হায়দারাবাদ পুলিশকে। আয়েশা বলেন, ‘আমরা ভাবতেই পারিনি জীবদ্দশায় মায়ের দেখা পাবো। এটা অলৌকিকের চেয়ে কম না।’

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাশেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক

রাশেদ, বিডি নিউজ ৬৪

সম্পর্কিত আরও সংবাদ

যুক্তরাষ্ট্রে কাউকে টিকা নিতে বাধ্য করা যাবে না

যুক্তরাষ্ট্রে কাউকে টিকা নিতে বাধ্য করা যাবে না

৬ বছর আগে
যুক্তরাষ্ট্রের ডেথ ভ্যালিতে বিশ্বে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড

যুক্তরাষ্ট্রের ডেথ ভ্যালিতে বিশ্বে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড

৬ বছর আগে
৭ জনের মৃত্যু,চীনে পোকার কামড়ে নতুন ভাইরাস

৭ জনের মৃত্যু,চীনে পোকার কামড়ে নতুন ভাইরাস

৬ বছর আগে
বৈরুত কাঁদছে, বৈরুত চিৎকার করছে

বৈরুত কাঁদছে, বৈরুত চিৎকার করছে

৬ বছর আগে
পূর্ববর্তী সংবাদ

মিউনিখ হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১০

পরবর্তী সংবাদ

ওবামার আমন্ত্রণে যুক্তরাষ্ট্র যাচ্ছেন সু চি

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
বিডি নিউজ ৬৪

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

সাধারন বীমা সদন, ২৪-২৫, দিলকুশা, (৭ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত।
ফোন / মোবাইলঃ +880 1700-000000
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: বিডি-২০২৬

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • উপদেষ্টা:মনিখন্দকার
  • সম্পাদক:শাহিন রেজা
  • সহকারী সম্পাদক:গোলামুর রহমান বাবু
  • সহকারী সম্পাদক:রিফাত ওয়াহিদ আলিফ
  • প্রকাশক:ইব্রাহীম ভূঁইয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|ই-পেপার|পাঠক সংবাদ জমা দিন|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|যোগাযোগ|ইউনিকোড কনভার্টার

বিডি নিউজ ৬৪ — বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ও লাইফস্টাইলসহ সকল বিষয়ে সর্বশেষ ও নির্ভরযোগ্য খবর পেতে ভিজিট করুন।

সম্পাদকঃ শাহিন রেজা | প্রকাশকঃ ইব্রাহীম ভূঁইয়া | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | BD News 64 | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

Design and developed by Fahim Murshid

সর্বাধিক পঠিত সংবাদ

লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
১শীর্ষ পঠিত
লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
🔥৯৬ বার পঠিত
২

কুমিল্লার মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে

👁️ ৯৫ পঠিত
৩

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমাহামলা, নিহত ৪৫, আহত ৩৩

👁️ ৯৫ পঠিত
৪

বছরের শেষ নাগাদ তৈরি হয়ে যাবে টিকা : চীন

👁️ ৯৪ পঠিত
৫

সিলেটের গোয়াইনঘাটে মাটি চাপায় ৩ শ্রমিক নিহত

👁️ ৯৪ পঠিত

সর্বশেষ সংবাদ

তাজা খবর

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

০৩:৪৬ PM

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

০৩:০৭ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

০৩:০৩ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

০২:৩৮ PM

নেটফ্লিক্সের রিকমেন্ডেশন সিস্টেমটা কিভাবে আপনাকে সমা্জচ্যুত হওয়া থেকে রক্ষা করে । আসিফামি রহমান সৈকত

০১:৪১ PM