বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
BD News 64
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /জাতীয়
  3. /২০ দিন পর জানতে পারি বাবা-মা’সহ কেউ নেই: প্রধানমন্ত্রী
জাতীয়

২০ দিন পর জানতে পারি বাবা-মা’সহ কেউ নেই: প্রধানমন্ত্রী

র
রাশেদ· জ্যেষ্ঠ প্রতিবেদক
·প্রকাশ: ১৭ আগস্ট ২০১৬, ৯:৩৮ এএম·সর্বশেষ: ১৭ আগস্ট ২০১৬, ৯:৩৮ এএম
২০ দিন পর জানতে পারি বাবা-মা’সহ কেউ নেই: প্রধানমন্ত্রী

বিডি নিউজ ৬৪: 'আব্বা পূর্ব ইউরোপের বিভিন্ন দেশ ঘুরে ঘুরে দেখতে বলেছিলেন। জার্মানি পৌঁছে আমরা আব্বা-আম্মাকে চিঠি লিখতাম। রেহানা চিঠি লিখতে খুবই ভালোবাসতো। কিন্তু তাঁর শেষ চিঠিটা আর পরিবারের কাছে পৌঁছায়নি। তাঁর আগেই সব শেষ হয়ে যায়।'

কথা বলতে গিয়ে বার বারই গলা ধরে আসছিল প্রধানমন্ত্রীর। এ সময় পুরো মিলনায়তনে ছিল পিনপতন নীরবতা। হাত দিয়ে চোখের জল মুছতে দেখা গেছে অনেককেই। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে মঙ্গলবার আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির ভাষণে শেখ হাসিনা এ কথা বলেন।

৭৫ এর ১৫ আগস্টের স্মৃতিচারণ করে বঙ্গবন্ধু কন্যা বলেন, মাত্র পনের দিন আগে দেশ ছেড়ে বিদেশে গিয়েছিলাম। ১৫ তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা অনুষ্ঠানে বঙ্গবন্ধু যাওয়ার কথা। তাই বিদেশ আমি যেতে চাইনি। দ্বিধা-দ্বন্দ্বে দেশ ছাড়ি। আমার সঙ্গে রেহানাকেও দেওয়া হয়।

পচাত্তরের ১৫ আগস্টে বেলজিয়ামে ছিলেন উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ঢাকায় সেনাবাহিনী ক্ষমতা দখল করলে বঙ্গবন্ধু কর্তৃক রাজনৈতিক- ভাবে নিয়োগ প্রাপ্ত হলেও বেলজিয়ামে বাংলাদেশের রাষ্ট্রদূত আমাদের কোন রকম সহযোগিতা দিতে অস্বীকার করেন।

তিনি বলেন, ‘আমরা যেন তাঁর কাছে বোঝা হয়ে গেলাম।...তিনি জার্মাানীতে বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রদূত হুমায়ুন রশিদ চৌধুরী সাহেবকে ফোন করে বললেন আাপনি যে মেহমান পাঠিয়েছেন তাদের নিয়ে যান।... আমাদেরকে জার্মানী যাবার জন্য তার (রাষ্ট্রদূতের) গাড়িটা দিয়ে পর্যন্ত সীমান্তে এগিয়ে দিয়ে সহযোগিতা করতে সে রাজি হল না। বলল গাড়ি নষ্ট।’

দূতাবাসের ফাষ্ট সেক্রেটারি যিনি প্রধানমন্ত্রীর ক্লাসমেট ছিলেন তাঁর এবং তাঁর স্বামীর সহযোগিতায় তাঁরা সীমান্তের নো-ম্যানস ল্যান্ডে পৌঁছলে হুমায়ুন রশিদ চৌধুরী তাদের জার্মানীতে নিয়ে যান বলে প্রধানমন্ত্রী জানান।

প্রধানমন্ত্রী বলেন, 'আমরা দিল্লিতে আসলাম ২৪ আগস্ট। আমরা তখনও জানি না কতো বড় সর্বনাশ হয়ে গেছে। ০৪ অক্টোবর ইন্দিরা গান্ধীর সঙ্গে দেখা হয়। তিনি জানালেন, আমাদের পরিবারের কেউ বেঁচে নেই। আমি ভেবেছিলাম মা, শেখ রাসেল ওরা হয়তো বেঁচে আছে। কিন্তু কেউ নেই।'

ইন্দিরা গান্ধীর সঙ্গে সাক্ষাতের পরে প্রধানমন্ত্রী দেশে ফেরার চিন্তা করছিলেন জানিয়ে বলেন, 'তারপর মনে হলো দেশে আসবো। কিন্তু ততক্ষণে যারা সরকারে এসেছে তারা আমাদেরকে দেশে ফিরতে দেবে না। এরপর ক্ষমতায় আসলো জিয়াউর রহমান। তিনিও খবর পাঠালেন, যেন আমরা কেউ দেশে ফিরতে না পারি। পরে আমরা সেখানেই আশ্রয় নিয়ে থেকে গেলাম।'

ছয়টি বছর বলতে গেলে এক রকম ভারতেই ছিলেন বলেও প্রধানমন্ত্রী জানান। তিনি বলেন, মাঝে ছোট বোন শেখ রেহানার বিয়ে হয়। আওয়ামী লীগ নেতা জিল্লুর রহমান এই বিয়ে আগেই ঠিক করে রেখেছিলেন। লন্ডন থেকে শেখ রেহানার শ্বশুর-শাশুড়ি এসে নিয়ে যান রেহানাকে।

শেখ হাসিনা বলেন, আমি পরিবারের একমাত্র বেঁচে যাওয়া সদস্য। অথচ আমিই তার বিয়েতে যেতে পারিনি। কারণ, আমার কাছে বিমান ভাড়া ছিল না। পরে ১৯৮০ সালে ইন্দিরা গান্ধী আবার ভারতের প্রধানমন্ত্রী হওয়ার পর তিনি লন্ডনে যাওয়ার টিকিট আর আবাসনের ব্যবস্থা করে দেন। এরপর সন্তান সম্ভবা বোনকে দেখতে লন্ডন যান বলে জানান শেখ হাসিনা।

১৯৮১ সালে বাংলাদেশে ফেরেন শেখ হাসিনা। তিনি বলেন, ‘আওয়ামী লীগের দায়িত্বে থাকবো এ চিন্তা কখনও করিনি। কিন্তু দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে, বঙ্গবন্ধু হত্যার বিচার করতে হবে-এটা জানতাম। ১৯৮১ সালে আমাকে যখন সভাপতি নির্বাচিত করা হয় তখন দিল্লী থেকে ফিরে আসি। ১৭ মে যখন দেশে ফিরে আসলাম তখন লাখো মানুষের ঢল।’

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাশেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক

রাশেদ, বিডি নিউজ ৬৪

সম্পর্কিত আরও সংবাদ

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

১ বছর আগে
শঙ্কা এখন করোনা পরীক্ষা নিয়ে,টিকিট পেয়ে খুশি

শঙ্কা এখন করোনা পরীক্ষা নিয়ে,টিকিট পেয়ে খুশি

৬ বছর আগে
খিচুড়ি রান্না নয়, মিড-ডে মিল প্রশিক্ষণে বিদেশযাত্রা বাতিল

খিচুড়ি রান্না নয়, মিড-ডে মিল প্রশিক্ষণে বিদেশযাত্রা বাতিল

৬ বছর আগে
পেঁয়াজবাহী ট্রাক বাংলাদেশে ঢোকার অনুমতি পায়নি সীমান্তে আটকা,বিব্রত ভারত

পেঁয়াজবাহী ট্রাক বাংলাদেশে ঢোকার অনুমতি পায়নি সীমান্তে আটকা,বিব্রত ভারত

৬ বছর আগে
পূর্ববর্তী সংবাদ

বাড্ডায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে স্যানিটারি মিস্ত্রির মৃত্যু

পরবর্তী সংবাদ

সড়ক দুর্ঘটনায় তরিকত নেতা নিহত

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
বিডি নিউজ ৬৪

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

সাধারন বীমা সদন, ২৪-২৫, দিলকুশা, (৭ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত।
ফোন / মোবাইলঃ +880 1700-000000
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: বিডি-২০২৬

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • উপদেষ্টা:মনিখন্দকার
  • সম্পাদক:শাহিন রেজা
  • সহকারী সম্পাদক:গোলামুর রহমান বাবু
  • সহকারী সম্পাদক:রিফাত ওয়াহিদ আলিফ
  • প্রকাশক:ইব্রাহীম ভূঁইয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|ই-পেপার|পাঠক সংবাদ জমা দিন|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|যোগাযোগ|ইউনিকোড কনভার্টার

বিডি নিউজ ৬৪ — বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ও লাইফস্টাইলসহ সকল বিষয়ে সর্বশেষ ও নির্ভরযোগ্য খবর পেতে ভিজিট করুন।

সম্পাদকঃ শাহিন রেজা | প্রকাশকঃ ইব্রাহীম ভূঁইয়া | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | BD News 64 | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

Design and developed by Fahim Murshid

সর্বাধিক পঠিত সংবাদ

লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
১শীর্ষ পঠিত
লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
🔥৯৬ বার পঠিত
২

কুমিল্লার মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে

👁️ ৯৫ পঠিত
৩

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমাহামলা, নিহত ৪৫, আহত ৩৩

👁️ ৯৫ পঠিত
৪

বছরের শেষ নাগাদ তৈরি হয়ে যাবে টিকা : চীন

👁️ ৯৪ পঠিত
৫

সিলেটের গোয়াইনঘাটে মাটি চাপায় ৩ শ্রমিক নিহত

👁️ ৯৪ পঠিত

সর্বশেষ সংবাদ

তাজা খবর

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

০৩:৪৬ PM

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

০৩:০৭ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

০৩:০৩ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

০২:৩৮ PM

নেটফ্লিক্সের রিকমেন্ডেশন সিস্টেমটা কিভাবে আপনাকে সমা্জচ্যুত হওয়া থেকে রক্ষা করে । আসিফামি রহমান সৈকত

০১:৪১ PM