বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
BD News 64
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /জাতীয়
  3. /যুদ্ধাপরাধী পাপীষ্ঠদের জন্য মায়া কান্না করে লাভ নেই : শাজাহান খান
জাতীয়

যুদ্ধাপরাধী পাপীষ্ঠদের জন্য মায়া কান্না করে লাভ নেই : শাজাহান খান

র
রাশেদ· জ্যেষ্ঠ প্রতিবেদক
·প্রকাশ: ৪ সেপ্টেম্বর ২০১৬, ৮:৩৭ পিএম·সর্বশেষ: ৪ সেপ্টেম্বর ২০১৬, ৮:৩৭ পিএম
যুদ্ধাপরাধী পাপীষ্ঠদের জন্য মায়া কান্না করে লাভ নেই : শাজাহান খান

বিডি নিউজ ৬৪: নৌ পরিবহন মন্ত্রী ও আন্তর্জাতিক যুদ্ধাপরাধ গণ-বিচার আন্দোলনের কমিটির আহবায়ক শাজাহান খান বলেছেন, যুদ্ধাপরাধী মীর কাসেম আলীর ফাঁসির রায় কার্যকরের মধ্য দিয়ে জাতি কলঙ্কমুক্ত হয়েছে।

আসন্ন ঈদ-উল আযহাকে সামনে রেখে আজ রবিবার বরিশাল নগরীর বান্ধ রোড নৌ-নিরাপত্তার বিষয়ে বরিশাল কেন্দ্রিয় নৌ-বন্দর এলাকা পরিদর্শনকালে শাজাহান খান সাংবাদিকদের এসব কথা বলেন।

নৌ-পরিবহন মন্ত্রী বলেন, ‘পাপ কোন দিন চাঁপা থাকে না। পাপীষ্ঠদের জন্য মায়া কান্না করে লাভ নেই। ১৯৭১ সালে ধর্ষণ ও মানুষ হত্যা করে তারা যে পাপ করেছে তা ক্ষমার অযোগ্য। এ জন্য মীর কাসেম আলীসহ অন্য যুদ্ধাপরাধীদের ফাঁসি হয়েছে। একই সাথে জাতি কলঙ্কমুক্ত হয়েছে।’

শাজাহান খান আরও বলেন, ‘দেশে যুদ্ধাপরাধীদের যেমন বিচার হচ্ছে, ঠিক তেমনি জঙ্গিদেরও বিচার হবে। জঙ্গিদের ব্যাপারেও কোন প্রকার ছাড় দেয়া হবে না। যুদ্ধাপরাধীরা যে অপরাধ করেছিলো জঙ্গিরাও সেই একই অপরাধ করছে। এরা ধর্মের নামে সাধারণ মানুষকে হত্যা করছে। এতে জঙ্গিরা বেহেস্তে নয়, দোযখে যাবে’।

‘আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে জঙ্গিদের নিহত হওয়ার ঘটনায় বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার প্রশ্ন তোলার বিষয়ে’ নৌ-পরিবহন মন্ত্রী বলেন, ‘জঙ্গিবাদ নির্মূল করার প্রশ্নে কোন সহানুভূতির জায়গা নেই। বর্তমান সরকার জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। যুদ্ধাপরাধীদের বিচার ও জঙ্গিবাদ দমনে সরকারের অবস্থান দৃড়। কেউ যদি দরদ দেখায় তাতে কোন লাভ নেই।’

মন্ত্রী বলেন, দক্ষিণাঞ্চলের কয়েক লাখ মানুষ পরিবার পরিজন নিয়ে ঈদে নৌ-পথে যাতায়াত করে। তাই নৌ-পথে যাত্রীদের নিরাপত্তা ও দুর্ঘটনা রোধে ইতোমধ্যে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিআইডব্লিউটিসি, বিআইডব্লিউটিএ, নৌ-পরিবহন মন্ত্রণালয়, লঞ্চ মালিক ও শ্রমিকদের সাথে বৈঠক করে সবাইকে নৌ-দূর্ঘটনা রোধ এবং যাত্রীদের নিরাপত্তা বিষয়ে বিভিন্ন নির্দেশনামূলক প্রচার প্রচারণা চালাচ্ছেন।

নৌ-বন্দর এলাকা পরিদর্শনের সময় মন্ত্রীর সাথে আরো উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক ড. গাজী মো. সাইফুজ্জামান, বরিশাল নদী বন্দর কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, বিআইডব্লিউটিসি’র সহকারী মহা-ব্যবস্থাপক সৈয়দ আবুল কালাম আজাদ, মেট্রো-পলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) আব্দুর রউফ প্রমুখসহ জেলা ও মহানগর আওয়ামীলীগের নেতৃবৃন্দ।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাশেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক

রাশেদ, বিডি নিউজ ৬৪

সম্পর্কিত আরও সংবাদ

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

১ বছর আগে
শঙ্কা এখন করোনা পরীক্ষা নিয়ে,টিকিট পেয়ে খুশি

শঙ্কা এখন করোনা পরীক্ষা নিয়ে,টিকিট পেয়ে খুশি

৬ বছর আগে
খিচুড়ি রান্না নয়, মিড-ডে মিল প্রশিক্ষণে বিদেশযাত্রা বাতিল

খিচুড়ি রান্না নয়, মিড-ডে মিল প্রশিক্ষণে বিদেশযাত্রা বাতিল

৬ বছর আগে
পেঁয়াজবাহী ট্রাক বাংলাদেশে ঢোকার অনুমতি পায়নি সীমান্তে আটকা,বিব্রত ভারত

পেঁয়াজবাহী ট্রাক বাংলাদেশে ঢোকার অনুমতি পায়নি সীমান্তে আটকা,বিব্রত ভারত

৬ বছর আগে
পূর্ববর্তী সংবাদ

আব্দুর রহিমের মৃত্যুতে রওশন এরশাদের শোক

পরবর্তী সংবাদ

পাকিস্তানের বিবৃতি এটা অস্বাভাবিক কিছু নয় : দীপু মনি

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
বিডি নিউজ ৬৪

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

সাধারন বীমা সদন, ২৪-২৫, দিলকুশা, (৭ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত।
ফোন / মোবাইলঃ +880 1700-000000
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: বিডি-২০২৬

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • উপদেষ্টা:মনিখন্দকার
  • সম্পাদক:শাহিন রেজা
  • সহকারী সম্পাদক:গোলামুর রহমান বাবু
  • সহকারী সম্পাদক:রিফাত ওয়াহিদ আলিফ
  • প্রকাশক:ইব্রাহীম ভূঁইয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|ই-পেপার|পাঠক সংবাদ জমা দিন|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|যোগাযোগ|ইউনিকোড কনভার্টার

বিডি নিউজ ৬৪ — বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ও লাইফস্টাইলসহ সকল বিষয়ে সর্বশেষ ও নির্ভরযোগ্য খবর পেতে ভিজিট করুন।

সম্পাদকঃ শাহিন রেজা | প্রকাশকঃ ইব্রাহীম ভূঁইয়া | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | BD News 64 | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

Design and developed by Fahim Murshid

সর্বাধিক পঠিত সংবাদ

লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
১শীর্ষ পঠিত
লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
🔥৯৬ বার পঠিত
২

কুমিল্লার মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে

👁️ ৯৫ পঠিত
৩

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমাহামলা, নিহত ৪৫, আহত ৩৩

👁️ ৯৫ পঠিত
৪

বছরের শেষ নাগাদ তৈরি হয়ে যাবে টিকা : চীন

👁️ ৯৪ পঠিত
৫

সিলেটের গোয়াইনঘাটে মাটি চাপায় ৩ শ্রমিক নিহত

👁️ ৯৪ পঠিত

সর্বশেষ সংবাদ

তাজা খবর

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

০৩:৪৬ PM

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

০৩:০৭ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

০৩:০৩ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

০২:৩৮ PM

নেটফ্লিক্সের রিকমেন্ডেশন সিস্টেমটা কিভাবে আপনাকে সমা্জচ্যুত হওয়া থেকে রক্ষা করে । আসিফামি রহমান সৈকত

০১:৪১ PM