বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
BD News 64
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /জাতীয়
  3. /হামলার চূড়ান্ত ছক হয় নর্থ সাউথ প্রোভিসির বাড়িতেই
জাতীয়

হামলার চূড়ান্ত ছক হয় নর্থ সাউথ প্রোভিসির বাড়িতেই

র
রাশেদ· জ্যেষ্ঠ প্রতিবেদক
·প্রকাশ: ১৭ জুলাই ২০১৬, ১০:০৬ এএম·সর্বশেষ: ১৭ জুলাই ২০১৬, ১০:০৬ এএম
হামলার চূড়ান্ত ছক হয় নর্থ সাউথ প্রোভিসির বাড়িতেই

বিডি নিউজ ৬৪: গুলশানের হলি আর্টিসান রেস্টুরেন্টে হামলার আগে জঙ্গিদের চূড়ান্ত বৈঠকটি হয় নর্থ সাউথ ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত সহউপাচার্য (প্রোভিসি) গিয়াস উদ্দিন আহসানের বাড়ির ৬ষ্ঠ তলার একটি ফ্ল্যাটে। শুধু তা-ই নয়, হামলার আগে বিস্ফোরক ও আগ্নেয়াস্ত্রগুলোও মজুদ করা হয়েছিল সেখানে।

গুলশান হামলায় অংশ নেয়া নিবরাস ইসলাম নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র। আবার জিম্মি অবস্থায় জীবিত উদ্ধার হওয়া হাসনাত রেজাউল করিম ওই বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক। এছাড়াও কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ ময়দানে হামলার সময় পুলিশের গুলিতে নিহত আবিরও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র।

এই তিন কারণে জঙ্গি হামলার মদতদাতা হিসেবে সন্দেহের তীর যখন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের দিকে, ঠিক তখনই জানা গেলো ওই বিশ্ববিদ্যালয়ের প্রোভিসির বাসায় ভাড়া থেকেই পাঁচ জঙ্গি হামলা চালায় গুলশানের হলি আর্টিসান বেকারি রেস্টুরেন্টে।

পুলিশের দাবি, বাসা ভাড়া দেয়ার সময় বাড়ির মালিক গিয়াস উদ্দিন আহসান যদি ডিএমপির সরবরাহকৃত ভাড়াটিয়া তথ্যফর্মটি ছবিসহ পূরণ করিয়ে নিতেন, তাহলে হামলার আগেই পাঁচ জঙ্গিকে গ্রেপ্তার করা সম্ভব হতো।

ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম শাখার উপকমিশনার (ডিসি) মাসুদুর রহমান জানান, শনিবার বিকেল ৫টার দিকে বসুন্ধরা আবাসিক এলাকার ছয় নম্বর সড়কের ব্লক ই এর টেনামেন্ট-৩ এর ফ্ল্যাট এ/৬ এ অভিযান চালিয়ে হামলায় ব্যবহৃত বিস্ফোরক ও আগ্নেয়াস্ত্র মজুদ করার আলামত পায় গোয়েন্দারা। পরে ওই বাড়ির মালিক নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রোভিসি গিয়াস উদ্দিন আহসান, তার ভাগ্নে আলম চৌধুরী এবং ভবনের ব্যবস্থাপক মাহবুবুর রহমান তুহিনকে আটক করে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের এক দায়িত্বশীল কর্মকর্তা জানান, গুলশান হামলায় সন্দেহভাজন কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করে বসুন্ধরা আবাসিক এলাকার ওই বাসার সন্ধান পাওয়া যায়। পরে ওই বাসায় অভিযান চালিয়ে বেশ কয়েকটি বালুভর্তি কার্টন উদ্ধার করা হয়, যা দেখে গোয়েন্দারা ধারণা করছেন হামলার আগে ওই বাসাতেই গ্রেনেড ও অস্ত্রশস্ত্র মজুদ করেছিল জঙ্গিরা।

তিনি আরো জানান, জঙ্গিরা চলতি বছরের ১৬ মে ২২ হাজার টাকা ভাড়া চুক্তিতে ৪০ হাজার টাকা অগ্রিম দিয়ে ওই বাসায় ওঠে। এরপর পুরো জুন মাস নিবরাসসহ অন্য পাঁচ জঙ্গি পরিচয় গোপন করে সেখানে থেকেই গুলশানের হলি আর্টিসান রেস্টুরেন্টটি রেকি করে। হামলার চূড়ান্ত ছকও ওই বাসাতে বসেই প্রস্তুত করা হয়।

এর আগে জঙ্গিরা বসুন্ধরা আবাসিক এলাকার যে বাসায় থাকতো, সেই বাসার মালিকের কোনো গাফিলতি বা সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেলে তাকেও আইনের আওতায় আনার ইঙ্গিত দিয়েছেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া।

তিনি বলেছেন, ‘ভাড়াটিয়া তথ্য ফর্ম যথাযথভাবে পূরণ করিয়ে থানায় না জমা দেয়ার কারণেই এইসব দুর্ধষ জঙ্গিদের সম্পর্কে আমরা আগাম কোনো তথ্য সংগ্রহ করতে পারিনি। যদি ওই বাসার মালিক সঠিক প্রক্রিয়ায় ভাড়াটিয়াদের তথ্যগুলো সরবরাহ করতেন, তাহলে নিশ্চই হামলার আগেই তাদের গ্রেপ্তার করা যেতো।’

গুলশান হামলা মামলার তদন্তের অগ্রগতি নিয়ে কমিশনার বলেন, ‘তদন্তের অনেক অগ্রগতি হয়েছে। দোষীদের আমরা শনাক্ত করতে পেরেছি। নির্দেশ দাতাদেরও সন্ধান মিলেছে। তবে যেহেতু এটি একটি তদন্তাধীন মামলা, তাই আগেই এ বিষয়ে কোনো মন্তব্য করা ঠিক হবে না।’

এদিকে ডিসি মিডিয়া মাসুদুর রহমান আরো জানান, অধ্যাপক গিয়াস উদ্দিনসহ গ্রেপ্তার তিনজনকে রোববার আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডে চাওয়া হবে।

উল্লেখ্য, ১ জুলাই রাত পৌনে ৯টার দিকে গুলশানের হলি আর্টিসান বেকারি রেস্তোরাঁয় হামলা চালায় জঙ্গিরা। ১২ ঘণ্টার শ্বাসরুদ্ধকর জিম্মি সংকটের সময় জঙ্গিরা ১৭ জন বিদেশিসহ ২০ জনকে হত্যা করে। তাদের বোমায় নিহত হোন দুই জন পুলিশ কর্মকর্তা। পরে জিম্মি উদ্ধার অভিযানে ওই রেস্তোরাঁর শেফ সাইফুল চৌকিদারসহ পাঁচ জঙ্গি নিহত হয়।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাশেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক

রাশেদ, বিডি নিউজ ৬৪

সম্পর্কিত আরও সংবাদ

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

১ বছর আগে
শঙ্কা এখন করোনা পরীক্ষা নিয়ে,টিকিট পেয়ে খুশি

শঙ্কা এখন করোনা পরীক্ষা নিয়ে,টিকিট পেয়ে খুশি

৬ বছর আগে
খিচুড়ি রান্না নয়, মিড-ডে মিল প্রশিক্ষণে বিদেশযাত্রা বাতিল

খিচুড়ি রান্না নয়, মিড-ডে মিল প্রশিক্ষণে বিদেশযাত্রা বাতিল

৬ বছর আগে
পেঁয়াজবাহী ট্রাক বাংলাদেশে ঢোকার অনুমতি পায়নি সীমান্তে আটকা,বিব্রত ভারত

পেঁয়াজবাহী ট্রাক বাংলাদেশে ঢোকার অনুমতি পায়নি সীমান্তে আটকা,বিব্রত ভারত

৬ বছর আগে
পূর্ববর্তী সংবাদ

বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানের নিরাপত্তায় পুলিশের ৯ পরামর্শ

পরবর্তী সংবাদ

গণতন্ত্র থেকে সরে গেলেই জঙ্গিবাদ দেখা দেয়

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
বিডি নিউজ ৬৪

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

সাধারন বীমা সদন, ২৪-২৫, দিলকুশা, (৭ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত।
ফোন / মোবাইলঃ +880 1700-000000
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: বিডি-২০২৬

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • উপদেষ্টা:মনিখন্দকার
  • সম্পাদক:শাহিন রেজা
  • সহকারী সম্পাদক:গোলামুর রহমান বাবু
  • সহকারী সম্পাদক:রিফাত ওয়াহিদ আলিফ
  • প্রকাশক:ইব্রাহীম ভূঁইয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|ই-পেপার|পাঠক সংবাদ জমা দিন|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|যোগাযোগ|ইউনিকোড কনভার্টার

বিডি নিউজ ৬৪ — বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ও লাইফস্টাইলসহ সকল বিষয়ে সর্বশেষ ও নির্ভরযোগ্য খবর পেতে ভিজিট করুন।

সম্পাদকঃ শাহিন রেজা | প্রকাশকঃ ইব্রাহীম ভূঁইয়া | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | BD News 64 | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

Design and developed by Fahim Murshid

সর্বাধিক পঠিত সংবাদ

লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
১শীর্ষ পঠিত
লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
🔥৯৬ বার পঠিত
২

কুমিল্লার মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে

👁️ ৯৫ পঠিত
৩

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমাহামলা, নিহত ৪৫, আহত ৩৩

👁️ ৯৫ পঠিত
৪

বছরের শেষ নাগাদ তৈরি হয়ে যাবে টিকা : চীন

👁️ ৯৪ পঠিত
৫

সিলেটের গোয়াইনঘাটে মাটি চাপায় ৩ শ্রমিক নিহত

👁️ ৯৪ পঠিত

সর্বশেষ সংবাদ

তাজা খবর

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

০৩:৪৬ PM

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

০৩:০৭ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

০৩:০৩ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

০২:৩৮ PM

নেটফ্লিক্সের রিকমেন্ডেশন সিস্টেমটা কিভাবে আপনাকে সমা্জচ্যুত হওয়া থেকে রক্ষা করে । আসিফামি রহমান সৈকত

০১:৪১ PM