বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
BD News 64
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /জাতীয়
  3. /হবিগঞ্জে পাসপোর্ট জালিয়াত চক্রের ৪ সদস্য আটক
জাতীয়

হবিগঞ্জে পাসপোর্ট জালিয়াত চক্রের ৪ সদস্য আটক

র
রাশেদ· জ্যেষ্ঠ প্রতিবেদক
·প্রকাশ: ২১ জুলাই ২০১৬, ১:৩৮ পিএম·সর্বশেষ: ২১ জুলাই ২০১৬, ১:৩৮ পিএম
হবিগঞ্জে পাসপোর্ট জালিয়াত চক্রের ৪ সদস্য আটক

বিডি নিউজ ৬৪: হবিগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ পাসপোর্ট অফিসের জালিয়াত চক্রের ৪ সদস্যকে আটক করেছে ।

বুধবার (২০ জুলাই) রাতে পৃথক অভিযানে তাদের আটক করা হয়। এ সময় আটককৃতদের কাছ থেকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের জাল সনদপত্র, পররাষ্ট্র সচিবের জাল সাক্ষরযুক্ত সনদপত্র,ওসি-এসপির সাক্ষরযুক্ত জাল পুলিশ ভেরিফিকেশন, জাল পাসপোর্ট, জাল জাতীয় সনদপত্র, ওসি-এসপির সাক্ষরযুক্ত জাল পুলিশ ভেরিফিকেশন ও সিল মোহর, এসএসসি ও এইচএসসির জাল সনদপত্র, জাল জন্ম-নিবন্ধন ও নাগরিক সনদপত্র, বিভিন্ন স্কুল-কলেজের জাল পরিচয়পত্র এবং জালিয়াতি কাজে ব্যবহৃত কম্পিউটার জব্দ করা হয়।

হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার এসআই সুদ্বীপ রায় জানান, দীর্ঘদিন যাবত একটি শক্তিশালী চক্র হবিগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসসহ জেলার বিভিন্ন স্থানে জালিয়াতি কারবার চালিয়ে আসছে। এদের ধরতে বিভিন্ন সময় আইনশৃঙ্খলা বাহিনী অভিযান পরিচালনা করলেও সুকৌশলে ধরা ছোঁয়ার বাইরেই থেকে যায় তারা।

সম্প্রতি বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে এদের বিরুদ্ধে আরো বেশি তৎপর হয় আইনশৃঙ্খলা বাহিনী। এরই ধারাবাহিকতায় বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ শহরের নতুন পৌরসভা কার্যালয় সংলগ্ন আল-মনছুর এয়ার সার্ভিস লিমিটেডে অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা পুলিশ।

এ সময় নবীগঞ্জ উপজেলার বড় ভাকৈর গ্রামের হাজী আবুল হোসেনের ছেলে আল-মনছুরের মালিক বর্তমানে হবিগঞ্জ শহরের অনন্তপুরের বাসিন্দা রুহুল আমিন (৪০) ও একই প্রতিষ্ঠানের কর্মচারী হবিগঞ্জ শহরের দক্ষিণ অনন্তপুরের বাসিন্দা শুকুরের ছেলে রফিকুল ইসলামকে (২৮) আটক করা হয়।

পরে তাদের দেয়া তথ্যানুযায়ী বানিয়াচং উপজেলার দৌলতপুর গ্রামের রহমত আলীর ছেলে হবিগঞ্জ শহরের পুরান পৌরসভা সড়কস্থ দয়াল শাহ কম্পিউটারের মালিক শফিকুল ইসলাম (৩৫) ও একই প্রতিষ্ঠানের কর্মচারী বানিয়াচং উপজেলার কুমড়ি গ্রামের হেলাল মিয়ার ছেলে মইন উদ্দিনকে (২৫) আটক করা হয়। আটক অভিযানে নেতৃত্ব দেন জেলা গোয়েন্দা পুলিশের এসআই সুদ্বীপ রায়, এসআই আব্দুল করিম ও এসআই ইকবাল বাহার।

বুধবার রাত ১১টায় জেলা পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার (উত্তর) সাজিদুর রহমান এসব তথ্য জানান। এ সময় উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (দক্ষিণ) মো. রাশেদুল ইসলাম, জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশাররফ হোসেন পিপিএম।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাশেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক

রাশেদ, বিডি নিউজ ৬৪

সম্পর্কিত আরও সংবাদ

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

১ বছর আগে
শঙ্কা এখন করোনা পরীক্ষা নিয়ে,টিকিট পেয়ে খুশি

শঙ্কা এখন করোনা পরীক্ষা নিয়ে,টিকিট পেয়ে খুশি

৬ বছর আগে
খিচুড়ি রান্না নয়, মিড-ডে মিল প্রশিক্ষণে বিদেশযাত্রা বাতিল

খিচুড়ি রান্না নয়, মিড-ডে মিল প্রশিক্ষণে বিদেশযাত্রা বাতিল

৬ বছর আগে
পেঁয়াজবাহী ট্রাক বাংলাদেশে ঢোকার অনুমতি পায়নি সীমান্তে আটকা,বিব্রত ভারত

পেঁয়াজবাহী ট্রাক বাংলাদেশে ঢোকার অনুমতি পায়নি সীমান্তে আটকা,বিব্রত ভারত

৬ বছর আগে
পূর্ববর্তী সংবাদ

ট্রলার চালককে কুপিয়ে হত্যা

পরবর্তী সংবাদ

চট্টগ্রামে ১৩ হাজার ইয়াবা উদ্ধার

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
বিডি নিউজ ৬৪

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

সাধারন বীমা সদন, ২৪-২৫, দিলকুশা, (৭ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত।
ফোন / মোবাইলঃ +880 1700-000000
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: বিডি-২০২৬

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • উপদেষ্টা:মনিখন্দকার
  • সম্পাদক:শাহিন রেজা
  • সহকারী সম্পাদক:গোলামুর রহমান বাবু
  • সহকারী সম্পাদক:রিফাত ওয়াহিদ আলিফ
  • প্রকাশক:ইব্রাহীম ভূঁইয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|ই-পেপার|পাঠক সংবাদ জমা দিন|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|যোগাযোগ|ইউনিকোড কনভার্টার

বিডি নিউজ ৬৪ — বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ও লাইফস্টাইলসহ সকল বিষয়ে সর্বশেষ ও নির্ভরযোগ্য খবর পেতে ভিজিট করুন।

সম্পাদকঃ শাহিন রেজা | প্রকাশকঃ ইব্রাহীম ভূঁইয়া | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | BD News 64 | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

Design and developed by Fahim Murshid

সর্বাধিক পঠিত সংবাদ

লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
১শীর্ষ পঠিত
লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
🔥৯৬ বার পঠিত
২

কুমিল্লার মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে

👁️ ৯৫ পঠিত
৩

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমাহামলা, নিহত ৪৫, আহত ৩৩

👁️ ৯৫ পঠিত
৪

বছরের শেষ নাগাদ তৈরি হয়ে যাবে টিকা : চীন

👁️ ৯৪ পঠিত
৫

সিলেটের গোয়াইনঘাটে মাটি চাপায় ৩ শ্রমিক নিহত

👁️ ৯৪ পঠিত

সর্বশেষ সংবাদ

তাজা খবর

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

০৩:৪৬ PM

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

০৩:০৭ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

০৩:০৩ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

০২:৩৮ PM

নেটফ্লিক্সের রিকমেন্ডেশন সিস্টেমটা কিভাবে আপনাকে সমা্জচ্যুত হওয়া থেকে রক্ষা করে । আসিফামি রহমান সৈকত

০১:৪১ PM