বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
BD News 64
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /জাতীয়
  3. /হঠাৎই থমকে গেছে সুমাইয়ার জীবন
জাতীয়

হঠাৎই থমকে গেছে সুমাইয়ার জীবন

র
রাশেদ· জ্যেষ্ঠ প্রতিবেদক
·প্রকাশ: ৬ সেপ্টেম্বর ২০১৬, ৫:৪৯ পিএম·সর্বশেষ: ৬ সেপ্টেম্বর ২০১৬, ৫:৪৯ পিএম
হঠাৎই থমকে গেছে সুমাইয়ার জীবন

বিডি নিউজ ৬৪: ক’দিন আগেও সহপাঠীদের সাথে খেলাধুলা আর আনন্দ হাসিতে মেতে থাকতো সে। লেখাপড়ায় ভাল ছিল। বড় হয়ে ডাক্তার হওয়ার স্বপ্ন ছিল তার।

ইচ্ছে ছিলো দরিদ্র বাবার দুঃখ ঘোচানোর। কিন্তু হঠাৎ এক দুর্ঘটনায় থমকে গেছে তার সকল স্বপ্ন। বাড়ির পাশের একটি দ্বিতল ভবনের ছাদে বিদ্যুৎস্পৃস্ট হয়ে গুরুতর অসুস্থ সে।

হাঁটুর নীচ থেকে একটি পা কেটে ফেলতে হয়েছে তার। পুড়ে গেছে ডান কাঁধের এক অংশের হাড়ও। এখনও শুকায়নি তার পোড়া ঘা।

বরগুনার আমতলী উপজেলার একে পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির দরিদ্র শিক্ষার্থী সুমাইয়া (১২)। চলতি বছরের ১০ মে বাড়ির কাছাকাছি একটি দ্বিতল ভবনের ছাদে খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃস্ট হয় সুমাইয়া। সুমাইয়ার মা হামিদা (৩৭) বেগম বলেন, ‘তরতাজা মাইয়াডার এমন ফ্যাল ফ্যাল কইরা চাইয়া থাহা (নির্বাক তাকিয়ে) আর দ্যাখতে পারি না। যেডু (টুকু) জমি আছেলে সব ব্যাচা শ্যাষ। এহনও চিকিৎসার কিছু অয় নায়। ঘোচে নায় পোড়া ঘাও।’

বরগুনার আমতলী উপজেলার কচুপাত্রা গ্রামের দরিদ্র রাজমিস্ত্রি শামীম হাওলাদার (৪৫) সুমাইয়ার পিতা। বর্তমানে তিনি কাজ করেন রাজধানী ঢাকার একটি স্টিল মিলে। তার পক্ষে মেয়ের চিকিৎসা চালিয়ে যাওয়া আর সম্ভব হচ্ছে না। তিনি বলেন, ‘অতটুকু মাইয়ার কষ্ট দেইখখা আর সইতে পারি না। কই যামু কী, করমু কইতে পারি না। মাঝে মাঝে মনে হয় বিষ খাইয়া মইরা যাই।’

দরিদ্র শিশু সুমাইয়ার চিকিৎসার পাশাপাশি তাকে পড়াশোনার স্বাভাবিক পরিবেশে ফিরিয়ে আনতে যে অর্থের প্রয়োজন তা নেই দরিদ্র পিতা শামীম হাওলাদারের। বিষয়টি অবগত হয়ে সুমাইয়ার চিকিৎসা ও পড়াশোনার জন্য স্থানীয় বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছেন বরগুনা প্রেসক্লাব সভাপতি মোঃ হাসানুর রহমান ঝন্টু।

বরগুনা প্রেসক্লাব সভাপতি জানান, সবাই মিলে সুমাইয়ার পাশে দাড়ালে সুমাইয়া সুস্থ হয়ে উঠবে এবং তার পড়াশোনাও চালিয়ে যেতে পারবে। এ বিষয়ে তিনি বরগুনার জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ স্থানীয় সচ্ছল ব্যক্তিবর্গের সাথে আলোচনা করে একটি তহবিল গঠন করবেন বলেও জানান তিনি।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাশেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক

রাশেদ, বিডি নিউজ ৬৪

সম্পর্কিত আরও সংবাদ

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

১ বছর আগে
শঙ্কা এখন করোনা পরীক্ষা নিয়ে,টিকিট পেয়ে খুশি

শঙ্কা এখন করোনা পরীক্ষা নিয়ে,টিকিট পেয়ে খুশি

৬ বছর আগে
খিচুড়ি রান্না নয়, মিড-ডে মিল প্রশিক্ষণে বিদেশযাত্রা বাতিল

খিচুড়ি রান্না নয়, মিড-ডে মিল প্রশিক্ষণে বিদেশযাত্রা বাতিল

৬ বছর আগে
পেঁয়াজবাহী ট্রাক বাংলাদেশে ঢোকার অনুমতি পায়নি সীমান্তে আটকা,বিব্রত ভারত

পেঁয়াজবাহী ট্রাক বাংলাদেশে ঢোকার অনুমতি পায়নি সীমান্তে আটকা,বিব্রত ভারত

৬ বছর আগে
পূর্ববর্তী সংবাদ

'যুদ্ধাপরাধীদের পৃষ্ঠপোষকরা সবচেয়ে বড় অপরাধী ও রাজাকার'

পরবর্তী সংবাদ

ঈদ উপলক্ষে রাজধানীতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
বিডি নিউজ ৬৪

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

সাধারন বীমা সদন, ২৪-২৫, দিলকুশা, (৭ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত।
ফোন / মোবাইলঃ +880 1700-000000
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: বিডি-২০২৬

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • উপদেষ্টা:মনিখন্দকার
  • সম্পাদক:শাহিন রেজা
  • সহকারী সম্পাদক:গোলামুর রহমান বাবু
  • সহকারী সম্পাদক:রিফাত ওয়াহিদ আলিফ
  • প্রকাশক:ইব্রাহীম ভূঁইয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|ই-পেপার|পাঠক সংবাদ জমা দিন|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|যোগাযোগ|ইউনিকোড কনভার্টার

বিডি নিউজ ৬৪ — বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ও লাইফস্টাইলসহ সকল বিষয়ে সর্বশেষ ও নির্ভরযোগ্য খবর পেতে ভিজিট করুন।

সম্পাদকঃ শাহিন রেজা | প্রকাশকঃ ইব্রাহীম ভূঁইয়া | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | BD News 64 | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

Design and developed by Fahim Murshid

সর্বাধিক পঠিত সংবাদ

কুমিল্লার  মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে
১শীর্ষ পঠিত
কুমিল্লার মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে
🔥৯৫ বার পঠিত
২

লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে

👁️ ৯৫ পঠিত
৩

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমাহামলা, নিহত ৪৫, আহত ৩৩

👁️ ৯৫ পঠিত
৪

বছরের শেষ নাগাদ তৈরি হয়ে যাবে টিকা : চীন

👁️ ৯৪ পঠিত
৫

সিলেটের গোয়াইনঘাটে মাটি চাপায় ৩ শ্রমিক নিহত

👁️ ৯৪ পঠিত

সর্বশেষ সংবাদ

তাজা খবর

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

০৩:৪৬ PM

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

০৩:০৭ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

০৩:০৩ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

০২:৩৮ PM

নেটফ্লিক্সের রিকমেন্ডেশন সিস্টেমটা কিভাবে আপনাকে সমা্জচ্যুত হওয়া থেকে রক্ষা করে । আসিফামি রহমান সৈকত

০১:৪১ PM