বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
BD News 64
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /রাজনীতি
  3. /সৈয়দ ফজলুল করীম ছিলেন আধ্যাত্মিকতার প্রাণপুরুষ
রাজনীতি

সৈয়দ ফজলুল করীম ছিলেন আধ্যাত্মিকতার প্রাণপুরুষ

র
রাশেদ· জ্যেষ্ঠ প্রতিবেদক
·প্রকাশ: ২২ জুলাই ২০১৬, ২:১৫ পিএম·সর্বশেষ: ২২ জুলাই ২০১৬, ২:১৫ পিএম
সৈয়দ ফজলুল করীম ছিলেন আধ্যাত্মিকতার প্রাণপুরুষ

বিডি নিউজ ৬৪: ইসলামী আন্দোলনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম সৈয়দ ফজলুল করীম (রহ) এর আধ্যাত্মিক ও রাজনৈতিক দর্শন শীর্ষক লোকবক্তৃতা অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তারা বলেন, ইসলামি এ চিন্তাবিদ সংস্কারকের ভুমিকা পালন করেন সমাজ ও রাজনীতিতে।

শুক্রবার (২২ জুলাই) রাজধানীর পুরানা পল্টনস্থ ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয় মিলনায়তনে লোকবক্তৃতা অনুষ্ঠিত হয়। মাওলানা সৈয়দ ফজলুল করীম (রহ) রিসার্চ সেন্টার-এ লোকবক্তৃতার আয়োজন করে।

অনুষ্ঠানে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেন, ‘দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং সাম্রাজ্যবাদ-কায়েমি স্বার্থবাদের মূলোৎপাটনের আহবান জানিয়েছিলেন মাওলানা সৈয়দ ফজলুল করীম (রহ)। বিশ্বব্যাপী মুসলমানদের স্বার্থ রক্ষার জন্য ‘মুসলিম জাতিসংঘ’ গঠনের দাবি জানিয়েছিলেন তিনি। সার্বিকভাবে তিনি ছিলেন রাজনীতি ও আধ্যাত্মিকতার প্রাণপুরুষ।’

জাতীয় শিক্ষক ফোরামের আহবায়ক অধ্যাপক মাহবুবুর রহমান বলেন, ‘সৈয়দ ফজলুল করীম (রহ) মনে করতেন তাসাউফ ও তাযকিয়ায়ে নফস আত্মিক প্রশান্তি ও আল্লাহর নৈকট্য লাভের শ্রেষ্ঠ মাধ্যম। তিনি তার পিতা সৈয়দ এছহাক (রহ) এর কাছ থেকে খেলাফত লাভ করেন। তার নিকট থেকে দেশ-বিদেশের লাখো মানুষ আধ্যাত্মিক ও রাজনৈতিক সুহবত ও রুহানী ফায়েয লাভে ধন্য হন।

মানুষকে ইসলামের পথে আহবানের জন্য বাংলার প্রতিটি জেলা, থানা এমনকি প্রত্যন্ত অঞ্চলে ছুটে বেড়িয়েছেন। সৈয়দ ফজলুল করীম (রহ) মনে করতেন চারিত্রিক, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনীতিসহ সামগ্রিক পরিশুদ্ধি ব্যতিত আত্মিক পরিশুদ্ধি পরিপূর্ণ হতে পারে না। ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেন, সৈয়দ ফজলুল করীম (রহ) ছিলেন রাজনৈতিক সংস্কারক।

‘শুধু নেতা নয় নীতির পরিবর্তন চাই’ অর্থাৎ নেতা ও নীতি উভয়েরই কল্যাণের পথে পরিবর্তন হওয়া চাই। তার এই ঘোষণা রাজনীতিবিদদের চিন্তায় নতুন ঝড় সৃষ্টি করে। তার এই দর্শনের সঙ্গে অধিকাংশ রাজনীতিবিদই একমত হবেন।’

ইসলামী দলগুলোকে ঐক্যবদ্ধ করার জন্য তিনি সর্বদাই তৎপর ছিলেন মন্তব্য করেন গাজী আতাউর রহমান।

মাওলানা সৈয়দ ফজলুল করীম (রহ) রিসার্চ সেন্টারের চেয়ারম্যান নূরুল ইসলাম আল-আমীন এর সভাপতিত্বে লোকবক্তৃতায় উপস্থিত ছিলেন রিসার্চ সেন্টারের পরিচালক শেখ ফজলুল করীম মারুফ, সহকারী পরিচালক মুহা. আজিজুল হক, ব্যবস্থাপনা পরিচালক আ হ ম আলাউদ্দীন, এডমিন পরিচালক মুহা. হাছিবুল ইসলাম, প্রশিক্ষণ পরিচালক শেখ মুহাম্মাদ সাইফুল ইসলাম প্রমুখ।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাশেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক

রাশেদ, বিডি নিউজ ৬৪

সম্পর্কিত আরও সংবাদ

চট্টগ্রামে খালেদা জিয়ার মুক্তির দাবীতে মহাসমাবেশ ।

চট্টগ্রামে খালেদা জিয়ার মুক্তির দাবীতে মহাসমাবেশ ।

৭ বছর আগে
নতুন ইসির অধীনেই নির্বাচনে যেতে চান বিএনপি

নতুন ইসির অধীনেই নির্বাচনে যেতে চান বিএনপি

৯ বছর আগে
সার্চ কমিটি গঠনে রাষ্ট্রপতির কাছে আহবান : বেগম জিয়ার

সার্চ কমিটি গঠনে রাষ্ট্রপতির কাছে আহবান : বেগম জিয়ার

৯ বছর আগে
সামনের নির্বাচনে খালেদা জিয়া নতুন চক্রান্তের জাল বুনছেন : ইনু

সামনের নির্বাচনে খালেদা জিয়া নতুন চক্রান্তের জাল বুনছেন : ইনু

৯ বছর আগে
পূর্ববর্তী সংবাদ

‘জাতীয় ঐক্য’ হলে সরকারের ক্ষমতা হারানোর ভয় নেই

পরবর্তী সংবাদ

তারেকের সাজার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ কাল

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
বিডি নিউজ ৬৪

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

সাধারন বীমা সদন, ২৪-২৫, দিলকুশা, (৭ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত।
ফোন / মোবাইলঃ +880 1700-000000
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: বিডি-২০২৬

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • উপদেষ্টা:মনিখন্দকার
  • সম্পাদক:শাহিন রেজা
  • সহকারী সম্পাদক:গোলামুর রহমান বাবু
  • সহকারী সম্পাদক:রিফাত ওয়াহিদ আলিফ
  • প্রকাশক:ইব্রাহীম ভূঁইয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|ই-পেপার|পাঠক সংবাদ জমা দিন|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|যোগাযোগ|ইউনিকোড কনভার্টার

বিডি নিউজ ৬৪ — বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ও লাইফস্টাইলসহ সকল বিষয়ে সর্বশেষ ও নির্ভরযোগ্য খবর পেতে ভিজিট করুন।

সম্পাদকঃ শাহিন রেজা | প্রকাশকঃ ইব্রাহীম ভূঁইয়া | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | BD News 64 | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

Design and developed by Fahim Murshid

সর্বাধিক পঠিত সংবাদ

লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
১শীর্ষ পঠিত
লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
🔥৯৬ বার পঠিত
২

কুমিল্লার মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে

👁️ ৯৫ পঠিত
৩

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমাহামলা, নিহত ৪৫, আহত ৩৩

👁️ ৯৫ পঠিত
৪

বছরের শেষ নাগাদ তৈরি হয়ে যাবে টিকা : চীন

👁️ ৯৪ পঠিত
৫

সিলেটের গোয়াইনঘাটে মাটি চাপায় ৩ শ্রমিক নিহত

👁️ ৯৪ পঠিত

সর্বশেষ সংবাদ

তাজা খবর

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

০৩:৪৬ PM

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

০৩:০৭ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

০৩:০৩ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

০২:৩৮ PM

নেটফ্লিক্সের রিকমেন্ডেশন সিস্টেমটা কিভাবে আপনাকে সমা্জচ্যুত হওয়া থেকে রক্ষা করে । আসিফামি রহমান সৈকত

০১:৪১ PM