বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
BD News 64
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /জীবনযাপন
  3. /সুস্থ থাকতে চাইলে প্রয়োজন পারস্পরিক ভালোবাসা
জীবনযাপন

সুস্থ থাকতে চাইলে প্রয়োজন পারস্পরিক ভালোবাসা

র
রাশেদ· জ্যেষ্ঠ প্রতিবেদক
·প্রকাশ: ৩১ আগস্ট ২০১৬, ১০:২২ এএম·সর্বশেষ: ৩১ আগস্ট ২০১৬, ১০:২২ এএম
সুস্থ থাকতে চাইলে প্রয়োজন পারস্পরিক ভালোবাসা

বিডি নিউজ ৬৪: আপনি কি শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকতে, ত্বক পরিষ্কার রাখতে, হৃৎপিণ্ডের স্বাস্থ্য এবং মেজাজ হালকা রাখতে চান? তাহলে নিয়মিত যৌনমিলন করুন।

অস্ট্রেলিয়ার কার্টিন বিশ্ববিদ্যালযের দুই মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ এমনটাই পরামর্শ দিয়েছেন।

যৌনস্বাস্থ্যবিষয়ক তাদের গবেষণার নতুন বিশ্লেষণ থেকে গবেষকদের দাবি, পারস্পরিক সম্মতির ভিত্তিতে যৌনমিলনের ফলে এমন কিছু গুরুত্বপূর্ণ হরমোন নিঃসরিত হয় যা মানসিক এবং শারীরিক স্বাস্থ্যের উন্নতি ঘটায়।

অবশ্য শুধু যৌনমিলনেই সুস্থ থাকা যায় না। সুস্থ থাকতে হলে বেডরুমের বাইরেও সক্রিয় জীবনযাপন করতে হবে। তবে যৌনমিলনের সময় দেহের মধ্যে যে প্রচুর পরিমাণ নড়া-চড়া হয় তা দেহ ও মনের জন্য বিস্ময়কর উপকারী ফল দেয়।

কারণ যৌনমিলনের সময় দুজন মানব-মানবী পরস্পরের প্রতি যে আস্থা, ভালোবাসা এবং অনুরাগ অনুভব করেন তা স্বাস্থ্য ভালো রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে।

কার্টিন বিশ্ববিদ্যালয়ের যৌনস্বাস্থ্যবিষয়ক প্রভাষক অধ্যাপক ম্যাট টিলি বলেন, দাম্পত্য সম্পর্কে নিয়মিত যৌন অভিজ্ঞতা ইতিবাচক ফল দেয়। যা দম্পতিদের পরস্পরের মধ্যকার যোগাযোগকে আরো শক্তিশালী করে। সায়েন্স নেটওয়ার্ক ওয়েস্ট অস্ট্রেলিয়ার কাছে তিনি বিষয়টি ব্যাখ্যা করে বলছিলেন।

যৌনমিলনের ফলে দেহে যেসব হরমোন নিঃসরিত হয় সেগুলো মানসিক চাপ লাঘবে সহায়তা করে। আর অ্যান্ডোরফিন বিশেষ করে একটি প্রাকৃতিক অ্যান্টি-ডিপ্রেসেন্ট বা মানসিক অবসাদরোধী হিসেবে কাজ করে।

ভালোবাসার হরমোন নামে পরিচিত অক্সিটোসিন পরস্পরের মাঝে ভালোবাসা এবং আস্থার অনুভুতি সৃষ্টি করে।

ত্বক পরিষ্কার করে

অক্সিটোসিন হরমোন নিঃসরণের ফলে যে ভালোবাসা ও অনুরাগ সৃষ্টি হয় তা আবার দুটি জিনিসের নিঃসরণ ঘটায়। অ্যান্ডোরফিন নামের স্নায়ুরস এবং সেরোটোনিন নামের হরমোন।

দুটিই ত্বকের জন্য বিস্ময়করভাবে উপকারী।

অ্যান্ডোরফিন নতুন ত্বক কোষ এবং প্রাকৃতিক কোলাজেন উৎপাদনে সহায়ক। যা ত্বকের বলিরেখা এবং ব্রণ ও মেচতার দাগ দূর করে।

এটি ইমিউনোগ্লোবিন এ নামের একটি অ্যান্টিবডি নিঃসরণেও কাজ করে। যা সাদা ফুসকুড়ি, অ্যাকজিমা, সোরিয়াসিস এবং ব্রণ দূরীকরণে সহায়ক।

আর চেহারার লোমকুপগুলো থেকে ঘাম বের হওয়ার পর গোসলের মাধ্যমে ত্বকে যেকোনো ধরনের ব্যাকটেরিয়ার সংক্রমণ দূর করা সম্ভব।

শারীরিক ব্যায়াম

সুস্থ থাকার জন্য প্রত্যেকেরই প্রতিদিন অন্তত একঘণ্টা থেকে আধাঘণ্টা করে ব্যায়াম করা দরকার। কারণ আমরা খুবই অস্বাস্থ্যকর জীবনযাপনে অভ্যস্ত। আর যৌনমিলন উৎকৃষ্টমানের একটি ব্যায়াম।

আধাঘণ্টার ব্যায়ামে ৭০ থেকে ১০০ ক্যালরি খরচ হয়। আর দীর্ঘসময় ধরে বিভিন্ন চ্যালেঞ্জিং পজিশনে যৌনমিলন করার ফলে আরো ভালো মানের ব্যায়াম করা সম্ভব।

হৃৎপিণ্ডের স্বাস্থ্য ভালো রাখে

যৌনমিলনের ফলে যে শারীরিক তৎপরতা হয় তা প্রাকৃতিকভাবেই হৃৎপিণ্ডের সক্রিয়তা বাড়ায়।

একবার যৌনমিলনে ২৩ মিনিট সাইকেল চালানো, ২০ মিনিট বাস্কেট বল খেলা আর ১৫ মিনিট ধরে সাঁতার কাটার সমান শক্তি ব্যয় হয়।

মনকে শান্ত করে

চুড়ান্ত যৌন সুখানুভূতি লাভের সময় সেরোটোনিন নিঃসরিত হয়। যা দেহমনে সুখের ঢেউ তোলে এবং যেকোনো ধরনের মানসিক চাপ ও উদ্বেগ দূর করে।

অধ্যাপক টিলি বলেন, এসব উপকারী রাসায়সিক নিঃসরণ ছাড়াও পারস্পরিক সম্মতির ভিত্তিতে যৌনমিলন প্রাকৃতিক অবসাদরোধী ওষুধ হিসেবে কাজ করে।

তিনি আরো বলেন, যৌনমিলনের ফলে আমারা নিজেরা নিজেদেরকে একটি যৌনসত্ত্বা হিসেবেও আবিষ্কারের সুযোগ পাই। আর সঙ্গী বা সঙ্গিনীকে পরিতৃপ্ত করতে পারার মধ্য দিয়ে আমরা নিজেরাও আনন্দিত হই।

এসব অনুভূতি আমাদের নিজেদেরকে চিনতে এবং আমাদের আত্মসম্মানবোধ বাড়াতে সহায়ক। আর এসব অনুভূতি আমাদের মেজাজ-মর্জির উন্নতিতেও সহায়ক ভুমিকা পালন করে।

পুরুষদের জন্য গভীর ঘুমের উদ্রেককারী

চুড়ান্ত যৌন সুখানুভূতি লাভের সময় মানবদেহ প্রোল্যাকটিন নামের একটি হরমোন উৎপাদিত হয়। যা আমাদের মাঝে ঘুমের ঘোর সৃষ্টি করে। নারীদের চেয়ে পুরুষদের দেহে এই হরমোন বেশি উৎপাদিত হয়।

এমনকি পুরুষদের বীর্যপাতের সময় তাদের মস্তিষ্ক থেকে এমন কিছু রাসায়নিক নিঃসরিত হয় যা ঘুমের উদ্রেক করে।

এই রাসায়নিকগুলো হলো, নরপাইনফ্রিন, সেরোটোনিন, অক্সিটোসিন, ভ্যাসোপ্রেসিন এবং প্রোল্যাকটিন।

আর নারীরাও যৌনমিলনের পর শারীরিকভাবে ক্লান্ত হওয়ার ফলে ঘুমিয়ে পড়েন।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাশেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক

রাশেদ, বিডি নিউজ ৬৪

সম্পর্কিত আরও সংবাদ

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

৬ বছর আগে
কেন কিছু মশা মানুষকে বেশি পছন্দ করে

কেন কিছু মশা মানুষকে বেশি পছন্দ করে

৬ বছর আগে
যে খাবারে বুদ্ধিমান ও মেধাবী হয় সন্তান

যে খাবারে বুদ্ধিমান ও মেধাবী হয় সন্তান

৯ বছর আগে
একটি চুমুই সারিয়ে দেবে বহু রোগ!

একটি চুমুই সারিয়ে দেবে বহু রোগ!

৯ বছর আগে
পূর্ববর্তী সংবাদ

যমজ শিশু? ৬ বিষয় জেনে রাখুন

পরবর্তী সংবাদ

৩ ধরনের ম্যাসাজে দৈহিক ও মানসিক সমস্যায় মুক্তি

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
বিডি নিউজ ৬৪

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

সাধারন বীমা সদন, ২৪-২৫, দিলকুশা, (৭ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত।
ফোন / মোবাইলঃ +880 1700-000000
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: বিডি-২০২৬

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • উপদেষ্টা:মনিখন্দকার
  • সম্পাদক:শাহিন রেজা
  • সহকারী সম্পাদক:গোলামুর রহমান বাবু
  • সহকারী সম্পাদক:রিফাত ওয়াহিদ আলিফ
  • প্রকাশক:ইব্রাহীম ভূঁইয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|ই-পেপার|পাঠক সংবাদ জমা দিন|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|যোগাযোগ|ইউনিকোড কনভার্টার

বিডি নিউজ ৬৪ — বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ও লাইফস্টাইলসহ সকল বিষয়ে সর্বশেষ ও নির্ভরযোগ্য খবর পেতে ভিজিট করুন।

সম্পাদকঃ শাহিন রেজা | প্রকাশকঃ ইব্রাহীম ভূঁইয়া | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | BD News 64 | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

Design and developed by Fahim Murshid

সর্বাধিক পঠিত সংবাদ

কুমিল্লার  মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে
১শীর্ষ পঠিত
কুমিল্লার মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে
🔥৯৫ বার পঠিত
২

লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে

👁️ ৯৫ পঠিত
৩

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমাহামলা, নিহত ৪৫, আহত ৩৩

👁️ ৯৫ পঠিত
৪

বছরের শেষ নাগাদ তৈরি হয়ে যাবে টিকা : চীন

👁️ ৯৪ পঠিত
৫

সিলেটের গোয়াইনঘাটে মাটি চাপায় ৩ শ্রমিক নিহত

👁️ ৯৪ পঠিত

সর্বশেষ সংবাদ

তাজা খবর

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

০৩:৪৬ PM

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

০৩:০৭ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

০৩:০৩ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

০২:৩৮ PM

নেটফ্লিক্সের রিকমেন্ডেশন সিস্টেমটা কিভাবে আপনাকে সমা্জচ্যুত হওয়া থেকে রক্ষা করে । আসিফামি রহমান সৈকত

০১:৪১ PM