বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
BD News 64
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /জাতীয়
  3. /সুন্দরবনের নোয়া বাহিনীর আত্মসমর্পণ, বাভাবিক জীবনে ফিরে আসার আহ্বান : স্বরাষ্ট্রমন্ত্রী
জাতীয়

সুন্দরবনের নোয়া বাহিনীর আত্মসমর্পণ, বাভাবিক জীবনে ফিরে আসার আহ্বান : স্বরাষ্ট্রমন্ত্রী

র
রাশেদ· জ্যেষ্ঠ প্রতিবেদক
·প্রকাশ: ৮ জানুয়ারি ২০১৭, ১১:০৫ এএম·সর্বশেষ: ৮ জানুয়ারি ২০১৭, ১১:০৫ এএম
সুন্দরবনের নোয়া বাহিনীর আত্মসমর্পণ, বাভাবিক জীবনে ফিরে আসার আহ্বান : স্বরাষ্ট্রমন্ত্রী

বিডি নিউজ ৬৪: বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের কাছে ১২ জল্যদস্যু আত্মসমর্পণ করেছেন। শনিবার (৭ ডিসেম্বর) দুপুর ১টার দিকে পটুয়াখালীর কুয়াকাটায় রাখাইন মার্কেট মাঠে এই আত্মসমর্পণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। র‌্যাব ৮ এই অনুষ্ঠানের আয়োজন করে।

বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল জলদস্যুদের স্বাভাবিক জীবনে ফিরে আসার আহ্বান জানিয়েছেন। তিনি শনিবার দুপুরে কুয়াকাটার রাখাইন মার্কেট মাঠে সুন্দরবনের ‘নোয়া বাহিনীর’ সদস্য ১২জন জল্যদস্যুর আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ আত্মসমর্পণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ আহবান জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, স্বাভাবিক জীবনে ফিরে আসার সুযোগ পেয়েও যারা এখনো আত্মসমর্পণ করেনি তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ এবং র‌্যাব ৮-এর অধিনায়ক লে. কর্নেল আনোয়ার উজ জামানসহ আইন-শৃংখলা বাহিনীর সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।

স্বরাষ্টমন্ত্রী বলেন, সুন্দরবন ও সমুদ্র উপকূলের জলদস্যুদের বর্তমান সরকার স্বাভাবিক জীবনে ফিরে আসার সুযোগ করে দিয়েছে। এরপরেও যারা আত্মসমর্পণ না করে দস্যুতা চালিয়ে যাচ্ছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার জন্য আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নির্দেশ দেয়া হয়েছে।

র‌্যাব সূত্র জানায়, বৃহস্পতিবার এবং শুক্রবার বরিশাল র‌্যাব-৮-এর একটি দল সুন্দরবনের চাদপাই রেঞ্জের পশুর নদীতে অভিযান চালায়। অভিযানকালে সুন্দরবন এলাকার পুটখালী খালের ভিতরে জলদস্যুরা অবস্থান নেয়। এ সময় তারা র‌্যাবের কাছে আত্মসমর্পণ করার ইচ্ছা প্রকাশ করেন। এর প্রেক্ষিতে র‌্যাব-৮ জলদস্যুদের আত্মসমর্পণের জন্য এ অনুষ্ঠানের আয়োজন করে।

আত্মসমর্পণকালে জলদস্যু বাহিনীর সদস্যরা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে ২৫টি আগ্নেয়াস্ত্র এবং ১ হাজার ১০৫ রাউন্ড তাজা গোলাবারুদ জমা দেয়। এরমধ্যে ৭টি বিদেশি একনলা বন্দুক, ৮টি বিদেশি দোনলা বন্দুক, ২টি .২২ বোর বিদেশি এয়ার রাইফেল, ৩টি ওয়ান শুটার গান, ১টি তিন থ্রিনট থ্রি রাইফেল, ১টি বিদেশি রাইফেল এবং ৩টি বিদেশী কাটা বন্দুক ও ১ হাজার ১০৫ রাউন্ড তাজা গুলি রয়েছে।

আত্মসমর্পণকারীরা হলেন, নোয়া বাহিনীর প্রধান মো. বাকি বিল্ল¬াহ ওরফে নোয়া মিয়া (৩৭), মো. মনিরুল শেখ (৩৮), মো. মনজুর মোল্ল¬া (৪২), মো. মুক্ত শেখ (৩৭), মো. তরিকুল শেখ (৬০), মো. আকবর শেখ (৪২), মো. কিবরিয়া মোড়ল (৪০), মো. জাহাঙ্গীর শেখ (৪৮), মো. আলামিন সিকদার (৫০), মো. ইউনুস শেখ (৪০), মো. মিলাদুল মোল¬া (২৮) ও মো. মোশারেফ হোসেন (৩৭)।

তাদের বাড়ী বাগেরহাট জেলার মংলা ও রামপালের বিভিন্ন এলাকায়।

অনুষ্ঠানে আসাদুজাজামান খাঁন কামাল এর আগে আত্মসমর্পণকারী ৩৩ জন জলদস্যুর পরিবারকে নগদ ২০ হাজার টাকা করে অনুদান এবং শীতবস্ত্র প্রদান করেন।

বিগত ৭ মাসে ১৩৯টি আগ্নেয়াস্ত্র এবং ৭ হাজার ৫৩১ রাউন্ড গোলাবারুসহ ৭টি বাহিনীর ৬০জন জলদস্যু র‌্যাবের কাছে আত্মসমর্পণ করে বলে জানা যায়।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাশেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক

রাশেদ, বিডি নিউজ ৬৪

সম্পর্কিত আরও সংবাদ

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

১ বছর আগে
শঙ্কা এখন করোনা পরীক্ষা নিয়ে,টিকিট পেয়ে খুশি

শঙ্কা এখন করোনা পরীক্ষা নিয়ে,টিকিট পেয়ে খুশি

৬ বছর আগে
খিচুড়ি রান্না নয়, মিড-ডে মিল প্রশিক্ষণে বিদেশযাত্রা বাতিল

খিচুড়ি রান্না নয়, মিড-ডে মিল প্রশিক্ষণে বিদেশযাত্রা বাতিল

৬ বছর আগে
পেঁয়াজবাহী ট্রাক বাংলাদেশে ঢোকার অনুমতি পায়নি সীমান্তে আটকা,বিব্রত ভারত

পেঁয়াজবাহী ট্রাক বাংলাদেশে ঢোকার অনুমতি পায়নি সীমান্তে আটকা,বিব্রত ভারত

৬ বছর আগে
পূর্ববর্তী সংবাদ

ময়মনসিংহে মা চাঁদা না দেয়ায় মেয়েকে ধর্ষণ

পরবর্তী সংবাদ

ঝালকাঠিতে পাঁচ লাখ টাকা ঘুষ না দেয়ায় কলেজ ছাত্রকে নির্যাতন

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
বিডি নিউজ ৬৪

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

সাধারন বীমা সদন, ২৪-২৫, দিলকুশা, (৭ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত।
ফোন / মোবাইলঃ +880 1700-000000
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: বিডি-২০২৬

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • উপদেষ্টা:মনিখন্দকার
  • সম্পাদক:শাহিন রেজা
  • সহকারী সম্পাদক:গোলামুর রহমান বাবু
  • সহকারী সম্পাদক:রিফাত ওয়াহিদ আলিফ
  • প্রকাশক:ইব্রাহীম ভূঁইয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|ই-পেপার|পাঠক সংবাদ জমা দিন|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|যোগাযোগ|ইউনিকোড কনভার্টার

বিডি নিউজ ৬৪ — বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ও লাইফস্টাইলসহ সকল বিষয়ে সর্বশেষ ও নির্ভরযোগ্য খবর পেতে ভিজিট করুন।

সম্পাদকঃ শাহিন রেজা | প্রকাশকঃ ইব্রাহীম ভূঁইয়া | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | BD News 64 | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

Design and developed by Fahim Murshid

সর্বাধিক পঠিত সংবাদ

কুমিল্লার  মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে
১শীর্ষ পঠিত
কুমিল্লার মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে
🔥৯৫ বার পঠিত
২

লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে

👁️ ৯৫ পঠিত
৩

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমাহামলা, নিহত ৪৫, আহত ৩৩

👁️ ৯৫ পঠিত
৪

বছরের শেষ নাগাদ তৈরি হয়ে যাবে টিকা : চীন

👁️ ৯৪ পঠিত
৫

সিলেটের গোয়াইনঘাটে মাটি চাপায় ৩ শ্রমিক নিহত

👁️ ৯৪ পঠিত

সর্বশেষ সংবাদ

তাজা খবর

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

০৩:৪৬ PM

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

০৩:০৭ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

০৩:০৩ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

০২:৩৮ PM

নেটফ্লিক্সের রিকমেন্ডেশন সিস্টেমটা কিভাবে আপনাকে সমা্জচ্যুত হওয়া থেকে রক্ষা করে । আসিফামি রহমান সৈকত

০১:৪১ PM