বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
BD News 64
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /আন্তর্জাতিক
  3. /সিরিয়ার প্রেসিডেন্ট ট্রাম্পের বন্ধুত্ব আশা করছেন
আন্তর্জাতিক

সিরিয়ার প্রেসিডেন্ট ট্রাম্পের বন্ধুত্ব আশা করছেন

র
রাশেদ· জ্যেষ্ঠ প্রতিবেদক
·প্রকাশ: ১৬ নভেম্বর ২০১৬, ১০:৪৬ এএম·সর্বশেষ: ১৬ নভেম্বর ২০১৬, ১০:৪৬ এএম
সিরিয়ার প্রেসিডেন্ট ট্রাম্পের বন্ধুত্ব আশা করছেন

বিডি নিউজ ৬৪: সিরিয়ার নেতা বাশার আল আসাদ বলেছেন তিনি আশা করছেন আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে একজন বন্ধু হয়ে উঠবেন। তবে সতর্কভাবে তাকে পর্যবেক্ষণও করছে সিরিয়া। পর্তুগালের আরটিপি টেলিভিশনে আসাদ বলেন, ট্রাম্প যদি সন্ত্রাসের বিরুদ্ধে তার অঙ্গীকার পূরণ করেন তাহলে তিনি হবেন একজন স্বাভাবিক মিত্র।

সিরিয় নেতা বলেন, তিনি কি করতে যাচ্ছেন তা আমরা এখনও জানি না কিন্তু সন্ত্রাসের বিরুদ্ধে তিনি যদি লড়াই শুরু করেন, সেক্ষেত্রে রাশিয়ান এবং ইরানিদের সাথে যে ধরনের বন্ধুত্ব তেমনটাই হতে পারে।

বর্তমান মার্কিন নীতি অনুসারে আমেরিকার অবস্থান আইএস এবং অন্যান্য জিহাদিদের বিরুদ্ধে । সেইসাথে বাশার আসাদের বিরোধী পক্ষকে সমর্থন করে আসছে যুক্তরাষ্ট্র। এমন প্রেক্ষাপটে তবে ট্রাম্প তার প্রতিশ্রুতি কতটা পূরণ করতে পারবেন সে বিষয়েও সন্দেহ প্রকাশ করেন সিরিয় প্রেসিডেন্ট।

তিনি বলেন, ট্রাম্প তথাকথিত ইসলামিক স্টেট বাহিনীর বিরুদ্ধে লড়াই করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু তিনি কি তা সত্যিই করতে পারবেন? সুতরাং বিষয়টি সতর্কভাবে পর্যবেক্ষণ করা হবে বলেও উল্লেখ করেন সিরিয়ার এই নেতা।

ডোনাল্ড ট্রাম্প এর আগে বলেছিলেন যে, সিরিয় বাহিনী এবং তথাকথিত আইএস জঙ্গি-দুই পক্ষের বিরোধিতা করা ছিল উন্মাদনা, এবং সিরিয়ার বিরুদ্ধে যুদ্ধ রাশিয়া পর্যন্ত গড়াতে পারে। এদিকে সিরিয়ায় সংঘাত আরও জোরালো রূপ নিচ্ছে। সরকারি বিমান থেকে বিদ্রোহীদের দখলে থাকা আলেপ্পোর পূর্বাঞ্চলীয় এলাকায় বোমা বর্ষণ করা হয়েছে মঙ্গলবার।

তিন সপ্তাহের মধ্যে এটাই প্রথম হামলা বলে মানবাধিকার কর্মীরা জানাচ্ছেন। ২০১১ সালের মার্চ মাস থেকে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হওয়ার পর এ পর্যন্ত তিন লাখের বেশি মানুষ প্রাণ হারিয়েছে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাশেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক

রাশেদ, বিডি নিউজ ৬৪

সম্পর্কিত আরও সংবাদ

যুক্তরাষ্ট্রে কাউকে টিকা নিতে বাধ্য করা যাবে না

যুক্তরাষ্ট্রে কাউকে টিকা নিতে বাধ্য করা যাবে না

৬ বছর আগে
যুক্তরাষ্ট্রের ডেথ ভ্যালিতে বিশ্বে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড

যুক্তরাষ্ট্রের ডেথ ভ্যালিতে বিশ্বে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড

৬ বছর আগে
৭ জনের মৃত্যু,চীনে পোকার কামড়ে নতুন ভাইরাস

৭ জনের মৃত্যু,চীনে পোকার কামড়ে নতুন ভাইরাস

৬ বছর আগে
বৈরুত কাঁদছে, বৈরুত চিৎকার করছে

বৈরুত কাঁদছে, বৈরুত চিৎকার করছে

৬ বছর আগে
পূর্ববর্তী সংবাদ

আত্মঘাতী হামলায় নিহত ৪, আহত ১১ কাবুলে

পরবর্তী সংবাদ

এবার ওবামা সুর বদলালেন ট্রাম্পের ব্যাপারে

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
বিডি নিউজ ৬৪

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

সাধারন বীমা সদন, ২৪-২৫, দিলকুশা, (৭ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত।
ফোন / মোবাইলঃ +880 1700-000000
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: বিডি-২০২৬

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • উপদেষ্টা:মনিখন্দকার
  • সম্পাদক:শাহিন রেজা
  • সহকারী সম্পাদক:গোলামুর রহমান বাবু
  • সহকারী সম্পাদক:রিফাত ওয়াহিদ আলিফ
  • প্রকাশক:ইব্রাহীম ভূঁইয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|ই-পেপার|পাঠক সংবাদ জমা দিন|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|যোগাযোগ|ইউনিকোড কনভার্টার

বিডি নিউজ ৬৪ — বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ও লাইফস্টাইলসহ সকল বিষয়ে সর্বশেষ ও নির্ভরযোগ্য খবর পেতে ভিজিট করুন।

সম্পাদকঃ শাহিন রেজা | প্রকাশকঃ ইব্রাহীম ভূঁইয়া | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | BD News 64 | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

Design and developed by Fahim Murshid

সর্বাধিক পঠিত সংবাদ

কুমিল্লার  মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে
১শীর্ষ পঠিত
কুমিল্লার মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে
🔥৯৫ বার পঠিত
২

লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে

👁️ ৯৫ পঠিত
৩

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমাহামলা, নিহত ৪৫, আহত ৩৩

👁️ ৯৫ পঠিত
৪

বছরের শেষ নাগাদ তৈরি হয়ে যাবে টিকা : চীন

👁️ ৯৪ পঠিত
৫

সিলেটের গোয়াইনঘাটে মাটি চাপায় ৩ শ্রমিক নিহত

👁️ ৯৪ পঠিত

সর্বশেষ সংবাদ

তাজা খবর

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

০৩:৪৬ PM

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

০৩:০৭ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

০৩:০৩ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

০২:৩৮ PM

নেটফ্লিক্সের রিকমেন্ডেশন সিস্টেমটা কিভাবে আপনাকে সমা্জচ্যুত হওয়া থেকে রক্ষা করে । আসিফামি রহমান সৈকত

০১:৪১ PM