বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
BD News 64
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /খেলাধুলা
  3. /সাম্বার তালে বোল্টের রসিকতা ও হুঙ্কার
খেলাধুলা

সাম্বার তালে বোল্টের রসিকতা ও হুঙ্কার

র
রাশেদ· জ্যেষ্ঠ প্রতিবেদক
·প্রকাশ: ৯ আগস্ট ২০১৬, ১২:০০ পিএম·সর্বশেষ: ৯ আগস্ট ২০১৬, ১২:০০ পিএম
সাম্বার তালে বোল্টের রসিকতা ও হুঙ্কার

বিডি নিউজ ৬৪: রিও অলিম্পিকে উসাইন বোল্টের প্রথম সংবাদ সম্মেলন। সেটি একটু ব্যতিক্রমী না হলে চলে? ব্রাজিলের ঐতিহ্যের সাথে মিশে আছে সাম্বা নাচ। বোল্টের সংবাদ সম্মেলনেও তাই হাজির অর্ধ নগ্ন সব সাম্বা নৃত্যশিল্পী। তাদের সাথে খুব নাচলেন বোল্ট। উপভোগ করলেন পুরোটা। উপভোগ করতে বললেন সবাইকে। সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সাথেও মেতে উঠলেন কৌতুকে। আর জ্যামাইকান বিদ্যুতের পরিচিত হুঙ্কার তো শুনবেই সবাই।

২৯ বছরের বোল্ট বিশ্ব ইতিহাসের সেরা স্প্রিন্টার। ইতিহাসের দ্রুততম দৌড়বিদ। গত দুই অলিম্পিকে ১০০ ও ২০০ মিটার স্প্রিন্ট এবং ৪x১০০ মিটার রিলের সোনা তার। ব্যক্তিগত ইভেন্ট দুটির বিশ্ব রেকর্ডের মালিক তিনি। এবার টার্গেট নিজের শেষ অলিম্পিকে টানা তিনটি অলিম্পিকে তিনটি করে সোনা জেতার 'ট্রেবল' গড়া।

কিন্তু তার আগে নাচতে নাচতে উন্মাতাল বোল্টের মনে হলো, "আপনাদের তো আরো জোরে হাততালি দিতে হবে। জোরে হচ্ছে না।" রিওতে উপস্থিত সাংবাদিকদের বলেন বোল্ট। দক্ষিণ আমেরিকার সবচেয়ে বড় থিয়েটার সিদাদে দেস আর্তেসের নর্তকীদের সাথে নাচছিলেন বোল্ট। গ্রেটেস্ট শোম্যান বললেন, "আমি উপভোগ করতে ভালোবাসি। এটাই দেখতে আসে মানুষ। আমি বিনোদন দিতে চেষ্টা করি। একটু ব্যতিক্রম করি। আমি এমনই।"

সংবাদ সম্মেলনে সাংবাদিকরা পরিসংখ্যান উপাত্ত নিয়ে কতো কথা বলেন। কিন্তু রিওতে বোল্টের প্রথম সংবাদ সম্মেলনের শেষ প্রশ্নটাই আসলে বুঝিয়ে দিলে এই স্প্রিন্টারের আবেদন। নরওয়ের এক সাংবাদিক উঠে বললেন, "আপনার কাছে আমার আসলে কোনো প্রশ্ন নেই। শুধু বলতে চাই, সত্যি আপনাকে খুব ভালোবাসি।"

এই কথায় বোঝা যায়, স্প্রিন্ট থেকে বোল্টের বিদায় কতটা শূন্য করে দিতে পারে বিশ্ব অ্যাথলেটিক্সকে। এবারের অলিম্পিক তার শেষ। মনে করিয়ে দিয়ে বোল্ট প্রতিদ্বন্দ্বীদের জন্য হুমকিটাও রাখলেন, "নিশ্চিত ভাবেই এটা শেষ।

অনেক করেছি। বারবার নিজেকে প্রমাণ করেছি। এটাই শেষ।

জীবনে কোনোকিছুই নিশ্চিত না। কিন্তু আমি যখনই নেমেছি ওসব নিয়ে ভাবিনি মোটে।" আগামী বছর লন্ডনে বিশ্ব চ্যাম্পিয়নশিপের পর অবসর নেবেন বোল্ট।

দেখা যাক তার আগে কোন কোন ইতিহাস গড়ে যান লাতিন আমেরিকার প্রথম অলিম্পিকে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাশেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক

রাশেদ, বিডি নিউজ ৬৪

সম্পর্কিত আরও সংবাদ

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

১ বছর আগে
ধোনির অবসর ভালো লাগেনি ইনজামামের

ধোনির অবসর ভালো লাগেনি ইনজামামের

৬ বছর আগে
মেসি অবসর নেবেন ৪ বছর পর

মেসি অবসর নেবেন ৪ বছর পর

৬ বছর আগে
একের ভেতর তিন মেসির মতো নেইমারও

একের ভেতর তিন মেসির মতো নেইমারও

৬ বছর আগে
পূর্ববর্তী সংবাদ

বিতর্ক ছড়িয়ে রুশ ইউলিয়াকে হারিয়ে মার্কিন লিলির সোনা জয়

পরবর্তী সংবাদ

সোনা জিতে চীনা সাঁতারু সানের জবাব

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
বিডি নিউজ ৬৪

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

সাধারন বীমা সদন, ২৪-২৫, দিলকুশা, (৭ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত।
ফোন / মোবাইলঃ +880 1700-000000
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: বিডি-২০২৬

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • উপদেষ্টা:মনিখন্দকার
  • সম্পাদক:শাহিন রেজা
  • সহকারী সম্পাদক:গোলামুর রহমান বাবু
  • সহকারী সম্পাদক:রিফাত ওয়াহিদ আলিফ
  • প্রকাশক:ইব্রাহীম ভূঁইয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|ই-পেপার|পাঠক সংবাদ জমা দিন|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|যোগাযোগ|ইউনিকোড কনভার্টার

বিডি নিউজ ৬৪ — বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ও লাইফস্টাইলসহ সকল বিষয়ে সর্বশেষ ও নির্ভরযোগ্য খবর পেতে ভিজিট করুন।

সম্পাদকঃ শাহিন রেজা | প্রকাশকঃ ইব্রাহীম ভূঁইয়া | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | BD News 64 | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

Design and developed by Fahim Murshid

সর্বাধিক পঠিত সংবাদ

কুমিল্লার  মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে
১শীর্ষ পঠিত
কুমিল্লার মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে
🔥৯৫ বার পঠিত
২

লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে

👁️ ৯৫ পঠিত
৩

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমাহামলা, নিহত ৪৫, আহত ৩৩

👁️ ৯৫ পঠিত
৪

বছরের শেষ নাগাদ তৈরি হয়ে যাবে টিকা : চীন

👁️ ৯৪ পঠিত
৫

সিলেটের গোয়াইনঘাটে মাটি চাপায় ৩ শ্রমিক নিহত

👁️ ৯৪ পঠিত

সর্বশেষ সংবাদ

তাজা খবর

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

০৩:৪৬ PM

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

০৩:০৭ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

০৩:০৩ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

০২:৩৮ PM

নেটফ্লিক্সের রিকমেন্ডেশন সিস্টেমটা কিভাবে আপনাকে সমা্জচ্যুত হওয়া থেকে রক্ষা করে । আসিফামি রহমান সৈকত

০১:৪১ PM