বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
BD News 64
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /ক্যাম্পাস ও শিক্ষা
  3. /সাম্প্রতিক জঙ্গিকাণ্ড: স্কলারশিপের ভিসা পাচ্ছে না শিক্ষার্থীরা
ক্যাম্পাস ও শিক্ষা

সাম্প্রতিক জঙ্গিকাণ্ড: স্কলারশিপের ভিসা পাচ্ছে না শিক্ষার্থীরা

র
রাশেদ· জ্যেষ্ঠ প্রতিবেদক
·প্রকাশ: ২৭ জুলাই ২০১৬, ৭:৩৫ পিএম·সর্বশেষ: ২৭ জুলাই ২০১৬, ৭:৩৫ পিএম
সাম্প্রতিক জঙ্গিকাণ্ড: স্কলারশিপের ভিসা পাচ্ছে না শিক্ষার্থীরা

বিডি নিউজ ৬৪: সাম্প্রতিক সময়ে জঙ্গিবাদের মতো নারকীয়কাণ্ডে শিক্ষার্থীদের জড়িয়ে পড়ার ঘটনায় কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা স্কলারশিপের ভিসা পাচ্ছেন না বলে জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান।

বুধবার (২৭ জুলাই) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত ‘সন্ত্রাসবাদ বন্ধে আলিমদের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় প্রধান আলোচকের বক্তব্যে তিনি এ কথা বলেন।

আবদুল মান্নান বলেন, ‘ঘটে যাওয়া জঙ্গিকাণ্ডে দেশে-বিদেশে বাংলাদেশের সুনাম ক্ষুণ্ন হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থার সুনামও। এসব ঘটনার কারণে বর্তমানে কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিদেশে পড়তে যাওয়ার জন্য স্কলারশিপের ভিসা পাচ্ছে না।’

বাংলাদেশে সূফী-সাধকদের মাধ্যমে ইসলামের প্রচার হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘সূফী-সাধকদের সুন্দর-শান্তির বাণীতে মানুষ ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছে। এদেশে তরবারির মাধ্যমে কখনোই ইসলাম প্রতিষ্ঠিত হয়নি। যারা এসব করছে, তারা ইসলাম প্রতিষ্ঠার জন্য নয়, বরং ইসলামের অপব্যাখ্যা দিয়ে মুসলমানদের সম্পর্কে বিভ্রান্তি ছড়াচ্ছে।’

ইউজিসি চেয়ারম্যান বলেন, ‘আগে সবার একটা ধারণা ছিল, মাদরাসার শিক্ষার্থীরা জঙ্গিবাদে জড়িয়ে পড়ে। কিন্তু অতিসম্প্রতি ঘটে যাওয়া ঘটনাগুলো আগের ধারণাকে ভুল প্রমাণিত করেছে। এখন আমরা দেখলাম- উচ্চবিত্ত-ইংলিশ মিডিয়াম, নামি-দামি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জঙ্গিবাদের সঙ্গে লিপ্ত। এখন এসব সমস্যাকে ভিন্ন আঙ্গিকে ভাবতে হবে।’

‘কোথাও হামলার ঘটনা শুনলে ভয়ে থাকি। আর দোয়া করতে থাকি হামলাকারী যাতে মুসলমান না হয়। মধ্যপ্রাচ্যে এমন অনেক নাম আছে যা হুবহু মুসলমানদের মতো। অথচ তাদের ধর্ম ভিন্ন। যখন জানা যায় হামলাকারীর নাম মুসলমানদের নামের মতো, তখন মুসলমানদেরই হামলাকারী বলে দোষ দেয়া হয়। মুসলমানকেই হামলাকারী বলে চিহ্নিত করা হয়’- বলেন আবুদল মান্নান।

এ সময় তিনি মসজিদের খতিবদের সমালোচনা করে বলেন, ‘সাধারণত শুক্রবারে জুম্মার নামাজের আগে এবং ঈদ জামাতের আগের বয়ানে ইসলামিক দৃষ্টিকোণ থেকে পারিবারিক-সামাজিক-রাজনৈতিক ইত্যাদি বিষয়াদি নিয়ে আলোচনা হয়ে থাকে। আমি দেখেছি- কিছু কিছু খতিব আছেন যারা তাদের বক্তব্যে অবাস্তব অপ্রাসঙ্গিক কথা বলেন।’

তিনি আরো বলেন, ‘ইমাম হবেন জ্ঞানী এবং ব্যক্তিত্ববান। হিন্দুদের পুরোহিত ব্রাহ্মণ ছাড়া হতে পারবে না বলে একটি নিয়ম আছে। আমাদের সেরকম কোনো নিয়ম নেই। ইসলামে যিনি জ্ঞানী, নেতৃত্ব দানে যোগ্য ও চরিত্রবান এমন মানুষকেই ইমাম নির্বাচন করার বিধান আছে।’

যারা ইমাম তাদেরকে বিষয়গুলো বিবেচনা করার পরামর্শ দেন ইউজিসি চেয়ারম্যান।

ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় আয়োজিত সভায় বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ আহসান উল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এতে বিশেষ অতিথি ছিলেন- শিক্ষাসচিব মো. সোহরাব হোসাইন, শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) এএস মাহমুদ ও অতিরিক্ত সচিব (বিশ্বদ্যিালয়) মো. হেলাল উদ্দিন।

সভায় আরো উপস্থিত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, বাংলাদেশ মাদরাসা বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক একেএম ছায়েফ উল্লাহ, মাদরাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. বিল্লাল হোসেন ও বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন বাংলাদেশ’র মহাসচিব শাব্বীর আহমদ মোমতাজী প্রমুখ।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাশেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক

রাশেদ, বিডি নিউজ ৬৪

সম্পর্কিত আরও সংবাদ

ঢাবি 'ঘ' ইউনিটের ভর্তি পরীক্ষার ফল আজ

ঢাবি 'ঘ' ইউনিটের ভর্তি পরীক্ষার ফল আজ

১০ বছর আগে
১ নভেম্বর থেকে জেএসসি ও জেডিসি পরীক্ষা

১ নভেম্বর থেকে জেএসসি ও জেডিসি পরীক্ষা

১০ বছর আগে
অনার্স প্রথমবর্ষের পরীক্ষার সময়সূচি সংশোধন

অনার্স প্রথমবর্ষের পরীক্ষার সময়সূচি সংশোধন

১০ বছর আগে
এমবিবিএসে ভর্তি ২০ অক্টোবর থেকে শুরু

এমবিবিএসে ভর্তি ২০ অক্টোবর থেকে শুরু

১০ বছর আগে
পূর্ববর্তী সংবাদ

নোবিপ্রবিতে ১ আগস্ট জঙ্গিবাদ বিরোধী মানববন্ধন

পরবর্তী সংবাদ

দারুল ইহসানের কাছে ক্ষতিপূরণ চাইতে পারবে শিক্ষার্থীরা

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
বিডি নিউজ ৬৪

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

সাধারন বীমা সদন, ২৪-২৫, দিলকুশা, (৭ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত।
ফোন / মোবাইলঃ +880 1700-000000
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: বিডি-২০২৬

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • উপদেষ্টা:মনিখন্দকার
  • সম্পাদক:শাহিন রেজা
  • সহকারী সম্পাদক:গোলামুর রহমান বাবু
  • সহকারী সম্পাদক:রিফাত ওয়াহিদ আলিফ
  • প্রকাশক:ইব্রাহীম ভূঁইয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|ই-পেপার|পাঠক সংবাদ জমা দিন|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|যোগাযোগ|ইউনিকোড কনভার্টার

বিডি নিউজ ৬৪ — বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ও লাইফস্টাইলসহ সকল বিষয়ে সর্বশেষ ও নির্ভরযোগ্য খবর পেতে ভিজিট করুন।

সম্পাদকঃ শাহিন রেজা | প্রকাশকঃ ইব্রাহীম ভূঁইয়া | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | BD News 64 | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

Design and developed by Fahim Murshid

সর্বাধিক পঠিত সংবাদ

লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
১শীর্ষ পঠিত
লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
🔥৯৬ বার পঠিত
২

কুমিল্লার মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে

👁️ ৯৫ পঠিত
৩

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমাহামলা, নিহত ৪৫, আহত ৩৩

👁️ ৯৫ পঠিত
৪

বছরের শেষ নাগাদ তৈরি হয়ে যাবে টিকা : চীন

👁️ ৯৪ পঠিত
৫

সিলেটের গোয়াইনঘাটে মাটি চাপায় ৩ শ্রমিক নিহত

👁️ ৯৪ পঠিত

সর্বশেষ সংবাদ

তাজা খবর

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

০৩:৪৬ PM

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

০৩:০৭ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

০৩:০৩ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

০২:৩৮ PM

নেটফ্লিক্সের রিকমেন্ডেশন সিস্টেমটা কিভাবে আপনাকে সমা্জচ্যুত হওয়া থেকে রক্ষা করে । আসিফামি রহমান সৈকত

০১:৪১ PM