বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
BD News 64
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /আন্তর্জাতিক
  3. /সামনে পানশালার নাম আর আড়ালে দেহব্যবসা!
আন্তর্জাতিক

সামনে পানশালার নাম আর আড়ালে দেহব্যবসা!

র
রাশেদ· জ্যেষ্ঠ প্রতিবেদক
·প্রকাশ: ৯ সেপ্টেম্বর ২০১৬, ৬:৫৯ পিএম·সর্বশেষ: ৯ সেপ্টেম্বর ২০১৬, ৬:৫৯ পিএম
সামনে পানশালার নাম আর আড়ালে দেহব্যবসা!

বিডি নিউজ ৬৪: অনেকদিন ধরেই কানাঘুষা চলছিল ভারতের নামকরা প্রমোটার আজমল সিদ্দিকির পানশালা ঘিরে। বাজারে গুঞ্জন ছিল পানশালায় কাজ দেওয়ার টোপ দিয়ে মেয়েদের নিয়ে আসে সে। তারপর তাদের নামিয়ে দেয় দেহ ব্যবসায়। আবছা আলোয় মোহিনী মাদকতা। সন্ধ্যা নামার পর পানশালায় মায়া কাটানো কঠিন। সেই সুরাপানের সঙ্গেই দেহব্যবসা। কানাঘুষো অনেকদিন চলছিল। এবার তা প্রকাশ্যে উঠে এল। পুলিশের জালে ধরা পড়লেন আজমল সিদ্দিকি।

বাগুইআটিতে আজমলের পানশালাটির নাম ‘বেওয়াচ’। সেখানে মদ্যপানের অতিরিক্তও কিছু পাওয়া যাওয়ার বিষয়টি ওপেন সিক্রেট ছিল। পুলিশকে ম্যানেজ করা হয়েছিল।

গত বছর কলকাতাজুড়ে বেআইনি পানশালা বিরোধী অভিযানে নামে পুলিশ। সেই বছরই আজমল সিদ্দিকির বেওয়াচ পানশালায় অভিযান চালানো হয়। কিন্তু আজমলের নাগাল পাওয়া যায়নি।

তার পানশালায় সঙ্গে বহু প্রভাবশালীর যাতায়াতেরও অভিযোগ আছে। সেপ্টেম্বরের গোড়ায় কেষ্টপুরে ভিনরাজ্যের পাঁচ তরুণীকে উদ্ধার করে পুলিশ। তরুণীরা জানায় চাকরির টোপ দিয়ে এনে তাদের দেহ ব্যবসায় নামানো হয়।

ওই ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়। এতে সরাসরি নাম জড়ায় আজমলের। এরপরেই গতকাল রাতে আজমলকে গ্রেফতার করে বাগুইআটি থানার পুলিশ।

তাকে সাতদিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছে বারাসাতের আদালত।

আজমলের উত্থান অন্ধকার জগত থেকে। হাওড়ার কুখ্যাত সন্ত্রাসী ছিল সে। পরে নির্মাণ ব্যবসায় নামলে হাওড়া থেকে সরে যায় বাগুইআটিতে। কিন্তু, অন্ধকারের সংসর্গ ছাড়তে পারেনি। এক একজন তরুণীকে ব্যবহার করে মাসে তার আয় প্রায় দেড়লক্ষ টাকা। বাগুইআটি থেকে কৈখালি। ভিআইপি রোডের দুইপাশে ৭০টি পানশালা। যার মধ্যে ৫০টিই ডান্স বার। রেজিস্ট্রেশন অবশ্য সিঙ্গিং বার হিসেবেই। অভিযোগ ছিল। প্রমাণ ছিল না।

২০১৫ সালে কাজের নাম করে এনে ধর্ষণ করা হয়েছে মর্মে প্রথমবারের মত অভিযোগ করেন মুম্বাইয়ের এক তরুণী। প্রথম অভিযোগ পেয়েই অসাধু ব্যবসা উপড়ে ফেলতে ঝাঁপিয়ে পড়ে বিধাননগর পুলিশ। ২০১৫ সালে কমপক্ষে একশোটি মামলা দায়ের করে একের পর এক নারীপাচার চক্রের পর্দা উন্মোচিত হয়।

তবে ডান্সবারের আড়ালে দেহব্যবসা যে শিকড়শুদ্ধ উপড়ে ফেলা যায়নি, তা আজমলের ধরা পড়াতেই দিনের আলোর মতো পরিষ্কার। কারণ, এই দুষ্টচক্র চলে রীতিমতো শৃঙ্খলার সঙ্গে। দেহ ব্যবসার আড়কাঠির নেটওয়ার্ক ছড়ানো দেশজুড়ে।

কাজের টোপ দিয়ে গরিব বাড়ির মেয়েদের ভুলিয়ে আনে এজেন্টরা। ডান্সবারে কাজের নাম করে তাদের নামিয়ে দেওয়া হয় দেহব্যবসায়। এক একজন তরুণীকে ব্যবহার করে মাসে নব্বই হাজার থেকে দেড়লক্ষ টাকা পর্যন্ত রোজগার।

রাজি না হলে জোর পর্যন্ত করা হয়।

📢এই সংবাদটি শেয়ার করুন
ট্যাগ:##সামনে পানশালার নাম আর আড়ালে দেহব্যবসা!

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাশেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক

রাশেদ, বিডি নিউজ ৬৪

সম্পর্কিত আরও সংবাদ

যুক্তরাষ্ট্রে কাউকে টিকা নিতে বাধ্য করা যাবে না

যুক্তরাষ্ট্রে কাউকে টিকা নিতে বাধ্য করা যাবে না

৬ বছর আগে
যুক্তরাষ্ট্রের ডেথ ভ্যালিতে বিশ্বে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড

যুক্তরাষ্ট্রের ডেথ ভ্যালিতে বিশ্বে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড

৬ বছর আগে
৭ জনের মৃত্যু,চীনে পোকার কামড়ে নতুন ভাইরাস

৭ জনের মৃত্যু,চীনে পোকার কামড়ে নতুন ভাইরাস

৬ বছর আগে
বৈরুত কাঁদছে, বৈরুত চিৎকার করছে

বৈরুত কাঁদছে, বৈরুত চিৎকার করছে

৬ বছর আগে
পূর্ববর্তী সংবাদ

অত্যাধুনিক যুদ্ধবিমান নিয়ে মহড়া দিচ্ছে পাকিস্তান

পরবর্তী সংবাদ

সিরিয়ায় সাবেক নুসরা ফ্রন্টের শীর্ষ কমান্ডার নিহত

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
বিডি নিউজ ৬৪

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

সাধারন বীমা সদন, ২৪-২৫, দিলকুশা, (৭ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত।
ফোন / মোবাইলঃ +880 1700-000000
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: বিডি-২০২৬

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • উপদেষ্টা:মনিখন্দকার
  • সম্পাদক:শাহিন রেজা
  • সহকারী সম্পাদক:গোলামুর রহমান বাবু
  • সহকারী সম্পাদক:রিফাত ওয়াহিদ আলিফ
  • প্রকাশক:ইব্রাহীম ভূঁইয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|ই-পেপার|পাঠক সংবাদ জমা দিন|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|যোগাযোগ|ইউনিকোড কনভার্টার

বিডি নিউজ ৬৪ — বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ও লাইফস্টাইলসহ সকল বিষয়ে সর্বশেষ ও নির্ভরযোগ্য খবর পেতে ভিজিট করুন।

সম্পাদকঃ শাহিন রেজা | প্রকাশকঃ ইব্রাহীম ভূঁইয়া | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | BD News 64 | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

Design and developed by Fahim Murshid

সর্বাধিক পঠিত সংবাদ

কুমিল্লার  মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে
১শীর্ষ পঠিত
কুমিল্লার মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে
🔥৯৫ বার পঠিত
২

লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে

👁️ ৯৫ পঠিত
৩

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমাহামলা, নিহত ৪৫, আহত ৩৩

👁️ ৯৫ পঠিত
৪

বছরের শেষ নাগাদ তৈরি হয়ে যাবে টিকা : চীন

👁️ ৯৪ পঠিত
৫

সিলেটের গোয়াইনঘাটে মাটি চাপায় ৩ শ্রমিক নিহত

👁️ ৯৪ পঠিত

সর্বশেষ সংবাদ

তাজা খবর

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

০৩:৪৬ PM

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

০৩:০৭ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

০৩:০৩ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

০২:৩৮ PM

নেটফ্লিক্সের রিকমেন্ডেশন সিস্টেমটা কিভাবে আপনাকে সমা্জচ্যুত হওয়া থেকে রক্ষা করে । আসিফামি রহমান সৈকত

০১:৪১ PM