বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
BD News 64
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /জাতীয়
  3. /সাভারে পৃথক ঘটনায় চারজনের মরদেহ উদ্ধার
জাতীয়

সাভারে পৃথক ঘটনায় চারজনের মরদেহ উদ্ধার

র
রাশেদ· জ্যেষ্ঠ প্রতিবেদক
·প্রকাশ: ১৬ অক্টোবর ২০১৬, ১১:২৭ এএম·সর্বশেষ: ১৬ অক্টোবর ২০১৬, ১১:২৭ এএম
সাভারে পৃথক ঘটনায় চারজনের মরদেহ উদ্ধার

বিডি নিউজ ৬৪: সাভারে পৃথক ঘটনায় নারীসহ চারজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রবিবার সকালে সাভারের হেমায়েতপুরের জয়নাবাড়ী, সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বিরুলিয়া ও ভাকুর্তা গ্রাম থেকে চারজনের মৃতদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানায়, সকালে হেমায়েতপুরের জয়নাবাড়ী এলাকার মুনছুর আলী ও রবিউল আলমের রিকশার গ্যারেজের নিরাপত্তাকর্মী হেলাল উদ্দিনকে (৬০) বৈদ্যুতিক শক দিয়ে হত্যা করে ইজিবাইক চুরি করেছে দুর্বৃত্তরা। সকালে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অজ্ঞাতপরিচয় (৫০) এক ব্যক্তির ক্ষতবিক্ষত মৃতদেহ পাওয়া গেছে।

স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ জানায়, সকালে কয়েকজন যুবক ওই ব্যক্তিকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করে যায়। পরে সকালে তিনি মারা যান। দুর্বৃত্তরা তাকে পিটিয়ে হত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।

এদিকে, সকালে বিরুলিয়া গ্রামের একটি বাড়ি থেকে শিরিনা নামে (১৮) এক তরুণীর মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এ ছাড়াও রাতের কোনো একসময় ভাকুর্তার শ্যাসমাসী এলাকায় অজ্ঞাতপরিচয় (২৪) এক যুবককে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। খবর পেয়ে সাভার থানা পুলিশ চারজনের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

এদিকে, একসঙ্গে চারজনের মৃত্যুর ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। সাভার মডেল থানার সিনিয়র সহকারী পুলিশ সুপার মাহাবুবুর রহমান জানান, কীভাবে ওই চারজনের মৃত্যু হয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে। নিহত চারজনের মধ্যে একজনের নাম জানা গেছে। বাকিদের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে। এ ঘটনায় সাভার মডেল থানায় চারটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাশেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক

রাশেদ, বিডি নিউজ ৬৪

সম্পর্কিত আরও সংবাদ

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

১ বছর আগে
শঙ্কা এখন করোনা পরীক্ষা নিয়ে,টিকিট পেয়ে খুশি

শঙ্কা এখন করোনা পরীক্ষা নিয়ে,টিকিট পেয়ে খুশি

৬ বছর আগে
খিচুড়ি রান্না নয়, মিড-ডে মিল প্রশিক্ষণে বিদেশযাত্রা বাতিল

খিচুড়ি রান্না নয়, মিড-ডে মিল প্রশিক্ষণে বিদেশযাত্রা বাতিল

৬ বছর আগে
পেঁয়াজবাহী ট্রাক বাংলাদেশে ঢোকার অনুমতি পায়নি সীমান্তে আটকা,বিব্রত ভারত

পেঁয়াজবাহী ট্রাক বাংলাদেশে ঢোকার অনুমতি পায়নি সীমান্তে আটকা,বিব্রত ভারত

৬ বছর আগে
পূর্ববর্তী সংবাদ

শার্শায় প্রাইভেটকারের ধাক্কায় নিহত ১

পরবর্তী সংবাদ

বিশ্বব্যাংকের অবহেলামূলক অবস্থানের পরিবর্তন হয়েছে

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
বিডি নিউজ ৬৪

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

সাধারন বীমা সদন, ২৪-২৫, দিলকুশা, (৭ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত।
ফোন / মোবাইলঃ +880 1700-000000
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: বিডি-২০২৬

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • উপদেষ্টা:মনিখন্দকার
  • সম্পাদক:শাহিন রেজা
  • সহকারী সম্পাদক:গোলামুর রহমান বাবু
  • সহকারী সম্পাদক:রিফাত ওয়াহিদ আলিফ
  • প্রকাশক:ইব্রাহীম ভূঁইয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|ই-পেপার|পাঠক সংবাদ জমা দিন|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|যোগাযোগ|ইউনিকোড কনভার্টার

বিডি নিউজ ৬৪ — বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ও লাইফস্টাইলসহ সকল বিষয়ে সর্বশেষ ও নির্ভরযোগ্য খবর পেতে ভিজিট করুন।

সম্পাদকঃ শাহিন রেজা | প্রকাশকঃ ইব্রাহীম ভূঁইয়া | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | BD News 64 | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

Design and developed by Fahim Murshid

সর্বাধিক পঠিত সংবাদ

লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
১শীর্ষ পঠিত
লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
🔥৯৬ বার পঠিত
২

কুমিল্লার মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে

👁️ ৯৫ পঠিত
৩

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমাহামলা, নিহত ৪৫, আহত ৩৩

👁️ ৯৫ পঠিত
৪

বছরের শেষ নাগাদ তৈরি হয়ে যাবে টিকা : চীন

👁️ ৯৪ পঠিত
৫

সিলেটের গোয়াইনঘাটে মাটি চাপায় ৩ শ্রমিক নিহত

👁️ ৯৪ পঠিত

সর্বশেষ সংবাদ

তাজা খবর

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

০৩:৪৬ PM

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

০৩:০৭ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

০৩:০৩ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

০২:৩৮ PM

নেটফ্লিক্সের রিকমেন্ডেশন সিস্টেমটা কিভাবে আপনাকে সমা্জচ্যুত হওয়া থেকে রক্ষা করে । আসিফামি রহমান সৈকত

০১:৪১ PM