বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
BD News 64
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /জাতীয়
  3. /সন্ত্রাসবাদ সূচকে এ বছর বাংলাদেশ ২২তম অবস্থানে
জাতীয়

সন্ত্রাসবাদ সূচকে এ বছর বাংলাদেশ ২২তম অবস্থানে

র
রাশেদ· জ্যেষ্ঠ প্রতিবেদক
·প্রকাশ: ১৭ নভেম্বর ২০১৬, ৯:২৮ এএম·সর্বশেষ: ১৭ নভেম্বর ২০১৬, ৯:২৮ এএম
সন্ত্রাসবাদ সূচকে এ বছর বাংলাদেশ ২২তম অবস্থানে

বিডি নিউজ ৬৪: বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচকে এ বছর বাংলাদেশ ২২তম অবস্থানে উঠে এসেছে। বিশ্বের ১৩০টি দেশের পরিস্থিতি পর্যালোচনা করে অস্ট্রেলিয়ার সিডনিভিত্তিক প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর ইকোনমিকস অ্যান্ড পিস (আইইপি) এই সূচক তৈরি করেছে।

গত বছর এ সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ২৫তম। গতকাল বুধবার বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচক-২০১৬ প্রকাশ করে আইইপি। প্রতিষ্ঠানটি চার বছর ধরে তারা এ সূচক প্রকাশ করছে।

২০১৫ সালের বিভিন্ন সন্ত্রাসী ঘটনাবলির ওপর ভিত্তি করে এবারের প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। এ প্রতিবেদন অনুযায়ী গত বছর বিশ্বের প্রায় অর্ধেক সন্ত্রাসী ঘটনা ঘটেছে ইরাক, আফগানিস্তান, পাকিস্তান ও ভারতে। এ সূচকে প্রথম স্থানে আছে ইরাক। গত বছর সংঘটিত সন্ত্রাসী ঘটনার ২০ শতাংশই ঘটেছে মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত এ দেশটিতে।

আফগানিস্তানে ১৪, পাকিস্তানে ৮ এবং ভারতে ঘটেছে ৭ শতাংশ ঘটনা। বাংলাদেশে মোট ঘটনার ৪ শতাংশ সন্ত্রাসী ঘটনা ঘটেছে।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, ২০১৫ সাল ছিল বাংলাদেশের জন্য খুবই কঠিন একটি বছর। বিগত দেড় দশকের মধ্যে গত বছরই বাংলাদেশে বেশি সন্ত্রাসী ঘটনা ঘটেছে। সবচেয়ে বেশি সন্ত্রাসী ঘটনা ঘটা চারটি দেশের বাইরে অন্য যে ছয়টি দেশে বেশি সন্ত্রাসী ঘটনা ঘটেছে এর মধ্যে আছে বাংলাদেশ। অন্য দেশগুলো হচ্ছে কুয়েত, তিউনিসিয়া, সৌদি আরব, ফ্রান্স ও তুরস্ক।

প্রতিবেদনে বলা হয়, ২০১৫ সালে বাংলাদেশে সর্বমোট ৪৫৯টি সন্ত্রাসী হামলা হয়। এতে নিহত হয়েছেন ৭৫ জন। বেশির ভাগ সন্ত্রাসী ঘটনাই জামাআতুল মুজাহিদীনের মতো স্থানীয় সংগঠন ঘটিয়েছে। সংগঠনটি চলতি বছরের ১ জুলাই গুলশানের হোলি আর্টিজান রেস্তোরাঁয় হামলার জন্য দায়ী। এ হামলায় মোট ২৯ জন নিহত হন।

আইইপির প্রতিবেদনে গত বছর ৪৫৯টি সন্ত্রাসী হামলার কথা বলা হলেও বাংলাদেশের গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী এ সংখ্যা ছিল ২৮টি। এতে নিহত হন ৩০ জন। এর মধ্যে মধ্যপ্রাচ্যে সক্রিয় জঙ্গি সংগঠন আইএস ১১টি হামলার দায় স্বীকার করেছে।

আনসার আল ইসলাম নামে একটি সংগঠন ছয়টি হামলার দায় স্বীকার করেছে। এ সংগঠনটি নিজেদের আল-কায়েদার ভারতীয় শাখা বলে দাবি করে থাকে। এসব হামলায় সংগঠন দুইটি দায় স্বীকার করলেও বাংলাদেশ সরকার এসব হামলায় বিদেশী জঙ্গি সংগঠনের জড়িত থাকার দাবি বরাবরই নাকচ করেছে।

তবে বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা বিভিন্ন সময় গণমাধ্যমকে বলেছেন, এসব সন্ত্রাসী ঘটনার বেশির ভাগের সাথে ‘নব্য জেএমবি’ ও আনসার আল ইসলাম বা আনসারুল্লাহ বাংলা টিম জড়িত।

আইইপির প্রতিবেদনে গত বছর সন্ত্রাসী ঘটনায় বিশ্বে নিহত মানুষের সংখ্যা আগের বছরের চেয়ে ১০ শতাংশ কমেছে বলে উল্লেøখ করা হয়েছে। তারপরও যেসব সন্ত্রাসী ঘটনা ঘটেছে তাতে আট হাজার ৯৬০ কোটি ডলারের সমপরিমাণ ক্ষতি হয়েছে বলে এতে জানানো হয়।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাশেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক

রাশেদ, বিডি নিউজ ৬৪

সম্পর্কিত আরও সংবাদ

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

১ বছর আগে
শঙ্কা এখন করোনা পরীক্ষা নিয়ে,টিকিট পেয়ে খুশি

শঙ্কা এখন করোনা পরীক্ষা নিয়ে,টিকিট পেয়ে খুশি

৬ বছর আগে
খিচুড়ি রান্না নয়, মিড-ডে মিল প্রশিক্ষণে বিদেশযাত্রা বাতিল

খিচুড়ি রান্না নয়, মিড-ডে মিল প্রশিক্ষণে বিদেশযাত্রা বাতিল

৬ বছর আগে
পেঁয়াজবাহী ট্রাক বাংলাদেশে ঢোকার অনুমতি পায়নি সীমান্তে আটকা,বিব্রত ভারত

পেঁয়াজবাহী ট্রাক বাংলাদেশে ঢোকার অনুমতি পায়নি সীমান্তে আটকা,বিব্রত ভারত

৬ বছর আগে
পূর্ববর্তী সংবাদ

ঝালকাঠিতে পূজার অনুষ্ঠান চলাকালে শহরের কালি মন্দিরে হামলা

পরবর্তী সংবাদ

বিএসটিআই এর অনুমোদনহীন ৫টি স্টিল মিলকে জরিমানা ১৫ লক্ষ

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
বিডি নিউজ ৬৪

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

সাধারন বীমা সদন, ২৪-২৫, দিলকুশা, (৭ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত।
ফোন / মোবাইলঃ +880 1700-000000
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: বিডি-২০২৬

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • উপদেষ্টা:মনিখন্দকার
  • সম্পাদক:শাহিন রেজা
  • সহকারী সম্পাদক:গোলামুর রহমান বাবু
  • সহকারী সম্পাদক:রিফাত ওয়াহিদ আলিফ
  • প্রকাশক:ইব্রাহীম ভূঁইয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|ই-পেপার|পাঠক সংবাদ জমা দিন|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|যোগাযোগ|ইউনিকোড কনভার্টার

বিডি নিউজ ৬৪ — বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ও লাইফস্টাইলসহ সকল বিষয়ে সর্বশেষ ও নির্ভরযোগ্য খবর পেতে ভিজিট করুন।

সম্পাদকঃ শাহিন রেজা | প্রকাশকঃ ইব্রাহীম ভূঁইয়া | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | BD News 64 | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

Design and developed by Fahim Murshid

সর্বাধিক পঠিত সংবাদ

লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
১শীর্ষ পঠিত
লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
🔥৯৬ বার পঠিত
২

কুমিল্লার মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে

👁️ ৯৫ পঠিত
৩

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমাহামলা, নিহত ৪৫, আহত ৩৩

👁️ ৯৫ পঠিত
৪

বছরের শেষ নাগাদ তৈরি হয়ে যাবে টিকা : চীন

👁️ ৯৪ পঠিত
৫

সিলেটের গোয়াইনঘাটে মাটি চাপায় ৩ শ্রমিক নিহত

👁️ ৯৪ পঠিত

সর্বশেষ সংবাদ

তাজা খবর

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

০৩:৪৬ PM

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

০৩:০৭ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

০৩:০৩ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

০২:৩৮ PM

নেটফ্লিক্সের রিকমেন্ডেশন সিস্টেমটা কিভাবে আপনাকে সমা্জচ্যুত হওয়া থেকে রক্ষা করে । আসিফামি রহমান সৈকত

০১:৪১ PM