বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
BD News 64
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /জাতীয়
  3. /সন্ত্রাস দমনে বাংলাদেশ জিরো টলারেন্স নীতিতে বিশ্বাসী : ডেপুটি স্পিকার
জাতীয়

সন্ত্রাস দমনে বাংলাদেশ জিরো টলারেন্স নীতিতে বিশ্বাসী : ডেপুটি স্পিকার

র
রাশেদ· জ্যেষ্ঠ প্রতিবেদক
·প্রকাশ: ২৬ অক্টোবর ২০১৬, ৪:৫২ পিএম·সর্বশেষ: ২৬ অক্টোবর ২০১৬, ৪:৫২ পিএম
সন্ত্রাস দমনে বাংলাদেশ জিরো টলারেন্স নীতিতে বিশ্বাসী : ডেপুটি স্পিকার

বিডি নিউজ ৬৪: ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বি মিয়া বলেছেন, সন্ত্রাস দমনে বাংলাদেশ জিরো টলারেন্স নীতিতে বিশ্বাসী।

তিনি সুইজারল্যান্ডের জেনেভায় চলমান ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ)- এর ১৩৫ তম এসেম্বলির সাধারণ আলোচনা পর্বে বাংলাদেশের পক্ষে অংশ নিয়ে এ কথা বলেন।

তিনি সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে বাংলাদেশের দৃঢ় অবস্থানের কথা তুলে ধরে বলেন, বাংলাদেশ যে কোন ধরনের সন্ত্রাস, জঙ্গিবাদ, মানবতা বিরোধী অপরাধ, মানবাধিকার লংঘনের বিপক্ষে অবস্থান করে এবং এসব সমস্যা মোকাবেলায় আঞ্চলিক ও আন্তর্জাতিক পারস্পরিক সহযোগিতায় বিশ্বাস করে। গণহত্যা, যুদ্ধাপরাধ, মানবতাবিরেধী অপরাধ প্রতিরোধ করা রাষ্ট্রের প্রাথমিক দায়িত্ব বলেও বাংলাদেশ বিশ্বাস করে।

ডেপুটি স্পিকার আইপিইউ’কে বিশ্বের বিভিন্ন দেশের পার্লামেন্ট, সরকার এবং বেসরকারকারী সংস্থার মাধ্যমে নারীর প্রতি সকল প্রকার সহিংসতার বিরুদ্ধে জনমত গড়ে তোলার আহ্বান জানানোর উপর গুরুত্বারোপ করেন। এসময় তিনি আইপিইউকে সকল ধরণের মানবাধিকার লংঘন রোধ কারার উপায় বের করার জন্য বিশ্বের বিভিন্ন দেশের পার্লামেন্ট নিয়ে একটি প্লাটফর্ম তৈরী করার আহ্বান জানান।

সম্মেলনে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেত্রী বেগম রওশন এরশাদ, চীফ হুইপ আস.ম. ফিরোজ, হুইপ মোঃ আতিউর রহমান আতিক, অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আব্দুল মতিন খসরু,পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল কালাম আজাদ, রেল মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরীসহ প্রতিনিধিদলের অন্যান্য সদস্যগণ উপ¯িথত ছিলেন।

ডেপুটি স্পিকার বলেন, পৃথিবীর বুকে বাংলাদেশই একমাত্র দেশ, যার জন্মই হয়েছে শোষণ, নীপিড়ন, নিষ্ঠুর আচরণ ও ভয়াবহ মানবাধিকার লংঘনের বিরুদ্ধে দীর্ঘ সংগ্রাম করে।

তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলায় সকল মানুষের জন্য একটি সামাজিক ও অর্থনৈতিক সমঅধিকার ভিত্তিক সমাজ বিনির্মাণের স্বপ্ন ছিল। এসময় তিনি বঙ্গবন্ধুর একটি উদ্বৃতি তুলে ধরেন “বাঙালি জাতি এমন একটি সুশৃঙ্খল বিশ্ব দেখতে চায় যেখানে ধনী, গরীব, সাদা, কালো সকল মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান, সামাজিক ন্যায়বিচার, ক্ষুধা, দারিদ্র্য এবং আগ্রাসনমুক্ত সমাজব্যবস্থা নিশ্চিত হবে”।

ডেপুটি স্পিকার বলেন, আমাদের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ ও স্বচ্ছ নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশ সেই লক্ষের দিকেই ধীরে ধীরে এগিয়ে চলছে। আমাদের সংবিধানেও গণতন্ত্র এবং সমাজতন্ত্রের কথা বলা হয়েছে, যেখানে মৌলিক মানবাধিকার এবং পারস্পরিক শ্রদ্ধাবোধ ও স্বাধীনতা অক্ষুন্ন রাখার কথা বলা হয়েছে।

তিনি বলেন, রাজনৈতিক সামাজিক,অর্থনৈতিক ক্ষেত্রে নারীর ক্ষমতায়নে এবং নারীর সম অধিকারের সুযোগ নিশ্চিত করতে বাংলাদেশ বিশ্বে এখন চ্যাম্পিয়ন। বাংলাদেশের প্রধানমন্ত্রী (সংসদ নেতা), স্পিকার, বিরোধীদলীয় নেতা, সংসদ উপনেতা নারী। জাতীয় সংসদে ৩৩ শতাংশ নারী সদস্য রয়েছেন। স্থানীয় সরকারেও এক-তৃতীয়াংশ নারী প্রতিনিধিত্ব করছেন।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাশেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক

রাশেদ, বিডি নিউজ ৬৪

সম্পর্কিত আরও সংবাদ

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

১ বছর আগে
শঙ্কা এখন করোনা পরীক্ষা নিয়ে,টিকিট পেয়ে খুশি

শঙ্কা এখন করোনা পরীক্ষা নিয়ে,টিকিট পেয়ে খুশি

৬ বছর আগে
খিচুড়ি রান্না নয়, মিড-ডে মিল প্রশিক্ষণে বিদেশযাত্রা বাতিল

খিচুড়ি রান্না নয়, মিড-ডে মিল প্রশিক্ষণে বিদেশযাত্রা বাতিল

৬ বছর আগে
পেঁয়াজবাহী ট্রাক বাংলাদেশে ঢোকার অনুমতি পায়নি সীমান্তে আটকা,বিব্রত ভারত

পেঁয়াজবাহী ট্রাক বাংলাদেশে ঢোকার অনুমতি পায়নি সীমান্তে আটকা,বিব্রত ভারত

৬ বছর আগে
পূর্ববর্তী সংবাদ

সালথায় আওয়ামী লীগ নেতার বাড়িতে যুবলীগ নেতার হামলা

পরবর্তী সংবাদ

সারোয়ার জাহানকে নিয়ে র‍্যাবের বক্তব্য নাকচ করে দিল পুলিশ

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
বিডি নিউজ ৬৪

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

সাধারন বীমা সদন, ২৪-২৫, দিলকুশা, (৭ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত।
ফোন / মোবাইলঃ +880 1700-000000
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: বিডি-২০২৬

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • উপদেষ্টা:মনিখন্দকার
  • সম্পাদক:শাহিন রেজা
  • সহকারী সম্পাদক:গোলামুর রহমান বাবু
  • সহকারী সম্পাদক:রিফাত ওয়াহিদ আলিফ
  • প্রকাশক:ইব্রাহীম ভূঁইয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|ই-পেপার|পাঠক সংবাদ জমা দিন|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|যোগাযোগ|ইউনিকোড কনভার্টার

বিডি নিউজ ৬৪ — বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ও লাইফস্টাইলসহ সকল বিষয়ে সর্বশেষ ও নির্ভরযোগ্য খবর পেতে ভিজিট করুন।

সম্পাদকঃ শাহিন রেজা | প্রকাশকঃ ইব্রাহীম ভূঁইয়া | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | BD News 64 | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

Design and developed by Fahim Murshid

সর্বাধিক পঠিত সংবাদ

কুমিল্লার  মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে
১শীর্ষ পঠিত
কুমিল্লার মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে
🔥৯৫ বার পঠিত
২

লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে

👁️ ৯৫ পঠিত
৩

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমাহামলা, নিহত ৪৫, আহত ৩৩

👁️ ৯৫ পঠিত
৪

বছরের শেষ নাগাদ তৈরি হয়ে যাবে টিকা : চীন

👁️ ৯৪ পঠিত
৫

সিলেটের গোয়াইনঘাটে মাটি চাপায় ৩ শ্রমিক নিহত

👁️ ৯৪ পঠিত

সর্বশেষ সংবাদ

তাজা খবর

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

০৩:৪৬ PM

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

০৩:০৭ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

০৩:০৩ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

০২:৩৮ PM

নেটফ্লিক্সের রিকমেন্ডেশন সিস্টেমটা কিভাবে আপনাকে সমা্জচ্যুত হওয়া থেকে রক্ষা করে । আসিফামি রহমান সৈকত

০১:৪১ PM