বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
BD News 64
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /রাজনীতি
  3. /শোক দিবসে ওরশ করবেন বিএনএফ সভাপতি
রাজনীতি

শোক দিবসে ওরশ করবেন বিএনএফ সভাপতি

র
রাশেদ· জ্যেষ্ঠ প্রতিবেদক
·প্রকাশ: ২৭ জুলাই ২০১৬, ১:০১ পিএম·সর্বশেষ: ২৭ জুলাই ২০১৬, ১:০১ পিএম
শোক দিবসে ওরশ করবেন বিএনএফ সভাপতি

বিডি নিউজ ৬৪: আগামী ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে ওরশ পালন করবেন বলে ঘোষণা দিয়েছেন বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) সভাপতি, সাংসদ এসএম আবুল কালাম আজাদ। কোথায় এ ওরশ অনুষ্ঠিত হবে সে ব্যাপারে এখনই বলতে না পারলেও বনানী বা গুলশান এলাকাকেই পছন্দে রেখেছেন বলে জানিয়েছেন তিনি।

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে বিএনএফের পাঁচ দফা কর্মসূচি প্রকাশ ও প্রচার উপলক্ষ্যে মতবিনিময় সভায় এ কথা জানান তিনি।

বিএনএফ প্রেসিডেন্ট বলেন, ‘আমরা রাজনীতি করি মানবকল্যাণের জন্য। বঙ্গবন্ধুও সারা জীবন রাজনীতি করেছেন মানবকল্যাণে। তিনি নিজের জীবন কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠায় উৎসর্গ করেছেন । যেহেতু মানবকল্যাণে তিনি নিয়োজিত ছিলেন সে হিসেবে তিনি আল্লাহ’র ওলি। আর তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আগামী ১৫ আগস্ট শোক দিবসে রাজধানীতে বঙ্গবন্ধুর নামে ওরশ পালন করবো।’

তিনি বলেন, ‘কোথায় ওরশ পালন করা হবে তা এখনো ঠিক করা হয়নি। তবে গুলশান বা বনানীর যেকোনো স্থানে এ ওরশ পালন করা হবে।’

এ সময় তিনি বিএনএফ-এর ৫ দফা কর্মসূচি ঘোষণা করেন। কর্মসূচির মধ্যে রয়েছে- আল্লাহর প্রতি অবিচল আস্থা ও বিশ্বাস, সাম্প্রদায়িক সম্প্রীতি এবং সংবিধান সংশোধন, সন্ত্রাস জঙ্গিবাদ ও দুর্নীতিমুক্ত সমাজ, জাতীয় প্রতিরক্ষা ও নিরাপত্তা কাউন্সিল গঠন, বহুদলীয় সরকার ব্যবস্থার প্রবর্তন, জনকল্যানমূলক রাষ্ট্র কায়েম।

এক প্রসঙ্গে আবুল কালাম আজাদ বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাধীনতা ও স্বার্বভৌমত্বের বিষয়ে আপোষহীন বলে উনার সঙ্গে বিএনএফ ঐক্য করেছে। যখন দেখা যাবে তিনি এ পথে নেই তখন উনার সঙ্গে ঐক্য থাকবে না।’

দেশ হুমকির মুখে আছে উল্লেখ করে তিনি বলেন, ‘মার্কিন সাম্রাজ্যবাদ মধ্যপ্রাচ্যের অনেক দেশ ধ্বংস করেছে। এখন তারা বাংলাদেশের দিকে নজর দিয়েছে। কারণ, কিছু দিন আগে সমুদ্রসীমা জয় করেছে বাংলাদেশ। এছাড়া বাংলাদেশে সোনালী সম্পদ রয়েছে। মার্কিনীরা আমাদের সমুদ্রের নীচের সম্পদ লুট করতে চায়। তবে সেদিকে খেয়াল রাখতে হবে যাতে তারা সে সুযোগ না পায়।’

বিএনএফ-এর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল নাসিরা রফিকের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বিএনএফের স্থায়ী কমিটির সদস্য মমতাজ জাহান চৌধুরী, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. শফিউল্লাহ চৌধুরী, জাতীয়তাবাদী ছাত্রফন্ট্র ও যুব ফ্রন্টের নেতারা উপস্থিত ছিলেন।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাশেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক

রাশেদ, বিডি নিউজ ৬৪

সম্পর্কিত আরও সংবাদ

চট্টগ্রামে খালেদা জিয়ার মুক্তির দাবীতে মহাসমাবেশ ।

চট্টগ্রামে খালেদা জিয়ার মুক্তির দাবীতে মহাসমাবেশ ।

৭ বছর আগে
নতুন ইসির অধীনেই নির্বাচনে যেতে চান বিএনপি

নতুন ইসির অধীনেই নির্বাচনে যেতে চান বিএনপি

৯ বছর আগে
সার্চ কমিটি গঠনে রাষ্ট্রপতির কাছে আহবান : বেগম জিয়ার

সার্চ কমিটি গঠনে রাষ্ট্রপতির কাছে আহবান : বেগম জিয়ার

৯ বছর আগে
সামনের নির্বাচনে খালেদা জিয়া নতুন চক্রান্তের জাল বুনছেন : ইনু

সামনের নির্বাচনে খালেদা জিয়া নতুন চক্রান্তের জাল বুনছেন : ইনু

৯ বছর আগে
পূর্ববর্তী সংবাদ

তারেকের সাজা : কাকরাইলে যুবদলের বিক্ষোভ

পরবর্তী সংবাদ

তারেকের সাজায় কেন্দ্রীয় ছাত্রদলের মিছিল, আটক ৩

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
বিডি নিউজ ৬৪

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

সাধারন বীমা সদন, ২৪-২৫, দিলকুশা, (৭ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত।
ফোন / মোবাইলঃ +880 1700-000000
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: বিডি-২০২৬

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • উপদেষ্টা:মনিখন্দকার
  • সম্পাদক:শাহিন রেজা
  • সহকারী সম্পাদক:গোলামুর রহমান বাবু
  • সহকারী সম্পাদক:রিফাত ওয়াহিদ আলিফ
  • প্রকাশক:ইব্রাহীম ভূঁইয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|ই-পেপার|পাঠক সংবাদ জমা দিন|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|যোগাযোগ|ইউনিকোড কনভার্টার

বিডি নিউজ ৬৪ — বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ও লাইফস্টাইলসহ সকল বিষয়ে সর্বশেষ ও নির্ভরযোগ্য খবর পেতে ভিজিট করুন।

সম্পাদকঃ শাহিন রেজা | প্রকাশকঃ ইব্রাহীম ভূঁইয়া | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | BD News 64 | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

Design and developed by Fahim Murshid

সর্বাধিক পঠিত সংবাদ

লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
১শীর্ষ পঠিত
লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
🔥৯৬ বার পঠিত
২

কুমিল্লার মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে

👁️ ৯৫ পঠিত
৩

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমাহামলা, নিহত ৪৫, আহত ৩৩

👁️ ৯৫ পঠিত
৪

বছরের শেষ নাগাদ তৈরি হয়ে যাবে টিকা : চীন

👁️ ৯৪ পঠিত
৫

সিলেটের গোয়াইনঘাটে মাটি চাপায় ৩ শ্রমিক নিহত

👁️ ৯৪ পঠিত

সর্বশেষ সংবাদ

তাজা খবর

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

০৩:৪৬ PM

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

০৩:০৭ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

০৩:০৩ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

০২:৩৮ PM

নেটফ্লিক্সের রিকমেন্ডেশন সিস্টেমটা কিভাবে আপনাকে সমা্জচ্যুত হওয়া থেকে রক্ষা করে । আসিফামি রহমান সৈকত

০১:৪১ PM