বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
BD News 64
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /জাতীয়
  3. /শিগগিরই বিএমপিতে যুক্ত হচ্ছে ৪শ পুলিশ
জাতীয়

শিগগিরই বিএমপিতে যুক্ত হচ্ছে ৪শ পুলিশ

র
রাশেদ· জ্যেষ্ঠ প্রতিবেদক
·প্রকাশ: ২৬ জুলাই ২০১৬, ১০:৩৪ এএম·সর্বশেষ: ২৬ জুলাই ২০১৬, ১০:৩৪ এএম
শিগগিরই বিএমপিতে যুক্ত হচ্ছে ৪শ পুলিশ

বিডি নিউজ ৬৪: বরিশালে যেকোনো ধরনের পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে বিশেষ ক্ষমতাসম্পন্ন ৪শ তরুণ পুলিশ শিগগিরই মেট্রোপলিটনে যুক্ত হচ্ছে। বর্তমানে এইসব পুলিশ সদস্যদের দেশের বিভিন্নপ্রান্তে শেষ পর্যায়ে প্রশিক্ষণ চলছে।

আগামী ১২ জুলাইয়ের মধ্যে তাদের বিএমপিতে টিমওয়ার্ক দায়িত্ব বন্টন করে দেয়া হবে। প্রশিক্ষণপ্রাপ্ত এইসব পুলিশ সদস্যরা জঙ্গি ও সন্ত্রাস প্রতিরোধে থাকবে অগ্রভাগে।

সম্প্রতিকালে ঢাকার গুলশানে ও কিশোরগঞ্জের শোলাকিয়ায় ঈদের নামাজে হামলার সময় প্রশিক্ষণাধীন থাকা এসব পুলিশ সদস্যদের যাচাই-বাছাই করে দেয়া হয় বিশেষ প্রশিক্ষণ। যদিও তারা গত ৬ মাস ধরেই দেশের বিভিন্ন অঞ্চলে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) হিসেবে প্রশিক্ষণ নিচ্ছিল। কিন্তু পরপর বড় ধরনের ওই দুটি সন্ত্রাসী হামলার ঘটনার পর হেডকোয়াটার্সের নির্দেশে তাদের এ স্পেশাল প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়।

বরিশাল পুলিশের একটি নির্ভরযোগ্য সূত্র এ তথ্য নিশ্চিত করে বলছে, আগামী ৮ জুলাইয়ের মধ্যে ওই ৪০০ পুলিশ সদস্য বিএমপিতে যোগদান করবে। পরবর্তীতে পুলিশের শীর্ষ কর্মকর্তারা তাদের দায়িত্ব বন্টন করে দিক নির্দেশনা দেবেন। এই পুলিশ সদস্যদের যোগদানের মধ্য দিয়ে নিশ্চিত হবে বরিশালবাসীর নিরাপত্তা ব্যবস্থা।

বিশেষ করে উগ্রবাদী ও জঙ্গিদের পরবর্তী টার্গেট বরিশাল বিভাগীয় শহর এমন ভাবনা অনুমানে এনেই প্রশিক্ষণপ্রাপ্ত পুলিশ সদস্যদের নিয়ে আসা হচ্ছে বলে শোনা গেছে। কিন্তু পুলিশের অপর একটি সূত্র বলছে, যোগদান করতে যাওয়া এসব সশস্ত্র পুলিশ সদস্যদের প্রযুক্তিগতভাবেও আধুনিক করে তোলা হয়েছে।

মেট্রোপলিটনে তাদের গ্রুপওয়ারি দায়িত্ব দিয়ে সব ধরনের অভিযান চালানোর ক্ষমতা দেয়া হবে। কারণ প্রশিক্ষণ দিয়ে তাদের সেভাবেই গড়ে তোলা হয়েছে। আর এইসব পুলিশ সদস্যরা বরিশালে যোগদানের পরপরই বিভিন্ন দপ্তরে কর্মরত থাকা সিনিয়র কনস্টেবলদেরও তাদের সঙ্গে মাঠে নামিয়ে দেয়া হবে।

যাতে করে তাদের সঙ্গ নিয়ে ওইসব সিনিয়র কনস্টেবলরা অভিজ্ঞতা অর্জন করতে পারে। ফলে পশিক্ষণপ্রাপ্ত পুলিশ সদস্যদের নানা সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধেও ভূমিকা রাখতে পারবে। যদিও নতুন পুলিশ সদস্য বরিশাল মেট্রাপলিটনে যোগদানের বিষয়টি সম্পর্কে দায়িত্বশীল মহল থেকে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।

তবে বরিশাল মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র সহকারী কমিশনার (এসি) মো. ফরহাদ সরদারের সঙ্গে মুঠোফোনে আলাপচারিতার প্রাক্কালে আভাস পাওয়া গেছে। পুলিশ কর্মকর্তা এ প্রতিবেদকের নানামুখি প্রশ্নের জবাবে এক পর্যায়ে বলেন, ‘বিষয়টি শুনেছি, তবে যোগদানের দিনক্ষণ নিশ্চিত নয়।’ অথচ বরিশাল মেট্রোপলিটন পুলিশের দায়িত্বশীল একটি সূত্র বলছে, ওই ৪০০ পুলিশ সদস্য এখনও প্রশিক্ষণ নিচ্ছে।

আগামী ৪ জুলাই তারা প্রশিক্ষণস্থল থেকে আনুষ্ঠানিক বিদায় নিবে। পরবর্তীতে ৭ দিন জয়েনলিভ ছুটি কাটানোর পরে বিএমপিতে যোগদান করবে।

এক্ষেত্রে ধারণা করা হচ্ছে আধুনিক প্রশিক্ষণসম্পন্ন এসব পুলিশ সদস্যরা যোগদানের পর হ্রাস পাবে বরিশাল নগরীর অপরাধ প্রবণতা। নগরবাসীকে সুরক্ষিত রাখার পাশাপাশি তারা জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনের মধ্য দিয়ে দেখাবে তাদের যুগান্তকারী ভূমিকা।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাশেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক

রাশেদ, বিডি নিউজ ৬৪

সম্পর্কিত আরও সংবাদ

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

১ বছর আগে
শঙ্কা এখন করোনা পরীক্ষা নিয়ে,টিকিট পেয়ে খুশি

শঙ্কা এখন করোনা পরীক্ষা নিয়ে,টিকিট পেয়ে খুশি

৬ বছর আগে
খিচুড়ি রান্না নয়, মিড-ডে মিল প্রশিক্ষণে বিদেশযাত্রা বাতিল

খিচুড়ি রান্না নয়, মিড-ডে মিল প্রশিক্ষণে বিদেশযাত্রা বাতিল

৬ বছর আগে
পেঁয়াজবাহী ট্রাক বাংলাদেশে ঢোকার অনুমতি পায়নি সীমান্তে আটকা,বিব্রত ভারত

পেঁয়াজবাহী ট্রাক বাংলাদেশে ঢোকার অনুমতি পায়নি সীমান্তে আটকা,বিব্রত ভারত

৬ বছর আগে
পূর্ববর্তী সংবাদ

গুলশান হামলাকারীদের সঙ্গে মিল রয়েছে, পরিকল্পনা ছিল বড় হামলার

পরবর্তী সংবাদ

কল্যাণপুরে জঙ্গি আস্তানায় অভিযানে ৯ জঙ্গি নিহত

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
বিডি নিউজ ৬৪

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

সাধারন বীমা সদন, ২৪-২৫, দিলকুশা, (৭ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত।
ফোন / মোবাইলঃ +880 1700-000000
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: বিডি-২০২৬

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • উপদেষ্টা:মনিখন্দকার
  • সম্পাদক:শাহিন রেজা
  • সহকারী সম্পাদক:গোলামুর রহমান বাবু
  • সহকারী সম্পাদক:রিফাত ওয়াহিদ আলিফ
  • প্রকাশক:ইব্রাহীম ভূঁইয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|ই-পেপার|পাঠক সংবাদ জমা দিন|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|যোগাযোগ|ইউনিকোড কনভার্টার

বিডি নিউজ ৬৪ — বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ও লাইফস্টাইলসহ সকল বিষয়ে সর্বশেষ ও নির্ভরযোগ্য খবর পেতে ভিজিট করুন।

সম্পাদকঃ শাহিন রেজা | প্রকাশকঃ ইব্রাহীম ভূঁইয়া | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | BD News 64 | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

Design and developed by Fahim Murshid

সর্বাধিক পঠিত সংবাদ

লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
১শীর্ষ পঠিত
লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
🔥৯৬ বার পঠিত
২

কুমিল্লার মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে

👁️ ৯৫ পঠিত
৩

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমাহামলা, নিহত ৪৫, আহত ৩৩

👁️ ৯৫ পঠিত
৪

বছরের শেষ নাগাদ তৈরি হয়ে যাবে টিকা : চীন

👁️ ৯৪ পঠিত
৫

সিলেটের গোয়াইনঘাটে মাটি চাপায় ৩ শ্রমিক নিহত

👁️ ৯৪ পঠিত

সর্বশেষ সংবাদ

তাজা খবর

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

০৩:৪৬ PM

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

০৩:০৭ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

০৩:০৩ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

০২:৩৮ PM

নেটফ্লিক্সের রিকমেন্ডেশন সিস্টেমটা কিভাবে আপনাকে সমা্জচ্যুত হওয়া থেকে রক্ষা করে । আসিফামি রহমান সৈকত

০১:৪১ PM