বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
BD News 64
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /আন্তর্জাতিক
  3. /লিবিয়া উপকূলে দুটি নৌকাডুবির ঘটনায় অন্তত ২৪০ জন শরণার্থীর মৃত্যু
আন্তর্জাতিক

লিবিয়া উপকূলে দুটি নৌকাডুবির ঘটনায় অন্তত ২৪০ জন শরণার্থীর মৃত্যু

র
রাশেদ· জ্যেষ্ঠ প্রতিবেদক
·প্রকাশ: ৪ নভেম্বর ২০১৬, ৯:০৬ এএম·সর্বশেষ: ৪ নভেম্বর ২০১৬, ৯:০৬ এএম
লিবিয়া উপকূলে দুটি নৌকাডুবির ঘটনায় অন্তত ২৪০ জন শরণার্থীর মৃত্যু

বিডি নিউজ ৬৪: ভূমধ্য সাগরের লিবিয়া উপকূলে দুটি নৌকাডুবির ঘটনায় অন্তত ২৪০ জন শরণার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার জাতিসংঘের শরণার্থী সংস্থা এ তথ্য জানিয়েছে।

বেঁচে যাওয়া দুই ব্যক্তির উদ্ধৃতি দিয়ে সংস্থাটির মুখপাত্র কারলোতা সামি বলেন, ২০ নারী, ছয় শিশুসহ শরণার্থীদের একটি দল স্থানীয় সময় বুধবার রাত ৩টায় একটি নৌকায় লিবিয়া থেকে ভূমধ্যসাগরে যাত্রা শুরু করে। যাত্রা শুরুর অল্প সময়ের মধ্যেই নৌকাটি ডুবে যায়। এর পরপরই উদ্ধারকারীরা সেখানে পৌঁছে যান।

তবে জাহাজের বেশিরভাগ যাত্রীই ডুবে যান। উদ্ধারকারীরা তিন শিশুসহ ১২ জনের লাশ উদ্ধার করেন এবং ২৭ জনকে জীবিত উদ্ধার করেন। নৌকাটিতে ১৪০ যাত্রী ছিলেন।

প্রায় একই সময়ে আরেকটি নৌকাডুবির ঘটনায় বেঁচে যান দুই নারী। ওই নৌকায় যাত্রী ছিলেন ১৩০ জন।

সামি আরও জানান, নৌকাডুবির ঘটনায় বেঁচে যাওয়া ৩১ জন শরণার্থী বৃহস্পতিবার সকালে ইতালির ল্যামপেদুসা উপকূলে পৌঁছেছেন। তারা জানান, প্রথম ডুবে যাওয়া নৌকার ২৯ জন প্রাণে বেঁচে আছেন এবং ১২০ জন নিখোঁজ রয়েছেন। অপর উদ্ধার অভিযানে সাঁতারকাটা অবস্থায় দুই নারীকে উদ্ধার করা হয়েছে। তাদের নৌকার ১২০ জনের মৃত্যু হয়েছে। কতজনকে জীবিত উদ্ধার করা হয়েছে সেটি এখনও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।

জীবিত উদ্ধার হওয়া ব্যাক্তিরা জানিয়েছেন, ধারণক্ষমতার চেয়ে বেশি যাত্রী নিয়ে নৌকা দুটি ছেড়েছিল। লিবিয়া উপকূল থেকে ১২ কিলোমিটার দূরে শক্ত কাঠের সঙ্গে আঘাতে নৌকাডুবির ঘটনা ঘটে। নৌকায় অন্তঃসত্ত্বা নারী ছাড়াও অন্তত ৬ শিশু ছিল। কোনো শিশুকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি। এক নারী তার দুই মাসের সন্তানকে হারিয়েছেন। নৌকাডুবির ঘটনার পর কয়েক ঘণ্টা পানিতে থাকার পর খবর পেয়ে উদ্ধারকর্মীরা জীবিতদের উদ্ধার করেন।

আন্তর্জাতিক শরণার্থী সংস্থা (আইওএম) জানিয়েছে, চলতি বছরে এ পর্যন্ত ভূমধ্যসাগরে ৪ হাজার ২২০ জনের মৃত্যু হল। ২০১৫ সালে মারা যান ৩ হাজার ৭৭৭ জন। জাতিসংঘের শরণার্থী সংস্থার মুখপাত্র ফ্লেভিও ডাই জিয়াকোমো বলেন, গত অক্টোবরে এ বছরের মধ্যে সবচেয়ে বেশি ২৭ হাজার ৩৮৮ জন শরণার্থী ইতালি পৌঁছান। আর চলতি বছরে এ পর্যন্ত ১ লাখ ৫৮ হাজার শরণার্থী ইতালি পৌঁছান।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাশেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক

রাশেদ, বিডি নিউজ ৬৪

সম্পর্কিত আরও সংবাদ

যুক্তরাষ্ট্রে কাউকে টিকা নিতে বাধ্য করা যাবে না

যুক্তরাষ্ট্রে কাউকে টিকা নিতে বাধ্য করা যাবে না

৬ বছর আগে
যুক্তরাষ্ট্রের ডেথ ভ্যালিতে বিশ্বে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড

যুক্তরাষ্ট্রের ডেথ ভ্যালিতে বিশ্বে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড

৬ বছর আগে
৭ জনের মৃত্যু,চীনে পোকার কামড়ে নতুন ভাইরাস

৭ জনের মৃত্যু,চীনে পোকার কামড়ে নতুন ভাইরাস

৬ বছর আগে
বৈরুত কাঁদছে, বৈরুত চিৎকার করছে

বৈরুত কাঁদছে, বৈরুত চিৎকার করছে

৬ বছর আগে
পূর্ববর্তী সংবাদ

স্পেশাল ব্রেকফাস্ট নিউ ইয়র্কে হিলারির সমর্থনে

পরবর্তী সংবাদ

শেষ দুর্গ রক্ষায় তীব্র প্রতিরোধে আইএস

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
বিডি নিউজ ৬৪

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

সাধারন বীমা সদন, ২৪-২৫, দিলকুশা, (৭ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত।
ফোন / মোবাইলঃ +880 1700-000000
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: বিডি-২০২৬

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • উপদেষ্টা:মনিখন্দকার
  • সম্পাদক:শাহিন রেজা
  • সহকারী সম্পাদক:গোলামুর রহমান বাবু
  • সহকারী সম্পাদক:রিফাত ওয়াহিদ আলিফ
  • প্রকাশক:ইব্রাহীম ভূঁইয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|ই-পেপার|পাঠক সংবাদ জমা দিন|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|যোগাযোগ|ইউনিকোড কনভার্টার

বিডি নিউজ ৬৪ — বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ও লাইফস্টাইলসহ সকল বিষয়ে সর্বশেষ ও নির্ভরযোগ্য খবর পেতে ভিজিট করুন।

সম্পাদকঃ শাহিন রেজা | প্রকাশকঃ ইব্রাহীম ভূঁইয়া | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | BD News 64 | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

Design and developed by Fahim Murshid

সর্বাধিক পঠিত সংবাদ

লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
১শীর্ষ পঠিত
লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
🔥৯৬ বার পঠিত
২

কুমিল্লার মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে

👁️ ৯৫ পঠিত
৩

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমাহামলা, নিহত ৪৫, আহত ৩৩

👁️ ৯৫ পঠিত
৪

বছরের শেষ নাগাদ তৈরি হয়ে যাবে টিকা : চীন

👁️ ৯৪ পঠিত
৫

সিলেটের গোয়াইনঘাটে মাটি চাপায় ৩ শ্রমিক নিহত

👁️ ৯৪ পঠিত

সর্বশেষ সংবাদ

তাজা খবর

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

০৩:৪৬ PM

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

০৩:০৭ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

০৩:০৩ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

০২:৩৮ PM

নেটফ্লিক্সের রিকমেন্ডেশন সিস্টেমটা কিভাবে আপনাকে সমা্জচ্যুত হওয়া থেকে রক্ষা করে । আসিফামি রহমান সৈকত

০১:৪১ PM