বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
BD News 64
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /জাতীয়
  3. /লক্ষ্মীপুরে মৎস্যজীবী সমিতির নেতাসহ ১০ জেলের কারাদণ্ড
জাতীয়

লক্ষ্মীপুরে মৎস্যজীবী সমিতির নেতাসহ ১০ জেলের কারাদণ্ড

র
রাশেদ· জ্যেষ্ঠ প্রতিবেদক
·প্রকাশ: ১২ অক্টোবর ২০১৬, ৫:০২ পিএম·সর্বশেষ: ১২ অক্টোবর ২০১৬, ৫:০২ পিএম
লক্ষ্মীপুরে মৎস্যজীবী সমিতির নেতাসহ ১০ জেলের কারাদণ্ড

বিডি নিউজ ৬৪: লক্ষ্মীপুরে নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা নদীতে মাছ শিকারের দায়ে মৎস্যজীবী সমিতির এক নেতাসহ ১০ জেলেকে আটক করা হয়েছে। পরে তাদের প্রত্যেককে দুই বছর করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার দুপুরে এ দণ্ড দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুরুজ্জামান।

এর আগে সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত লক্ষ্মীপুরের মেঘনা নদীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এ ছাড়া পাঁচ হাজার মিটার জাল এবং একটি ইঞ্জিনচালিত ট্রলার জব্দ করে উপজেলা প্রশাসন।

উপজেলা প্রশাসন জানায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামানের নেতৃত্বে সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত মেঘনা নদীর মজুচৌধুরীর হাট, মতিরহাট, বুড়িরহাট এলাকায় ইলিশ শিকারের সময় জেলে সমিতির এক নেতা ও ৯ জেলেকে আটক করা হয়। এ সময় একটি ইঞ্জিনচালিত নৌকা এবং প্রায় পাঁচ লাখ টাকার জাল জব্দ করা হয়।

পরে তাদেরকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে এ সাজা দেওয়া হয়। পরে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস ও জব্দকৃত প্রায় এক মণ ইলিশ এতিমখানায় বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা এস এম মহিব উল্লাহ ও সদর উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল কাশেম প্রমুখ।

দণ্ডপ্রাপ্তরা হলেন কমলনগর উপজেলার কালকিনি ইউনিয়ন মৎস্য সমিতির সভাপতি মো. আলাউদ্দিন, চর সামছুদ্দিন গ্রামের মৃত আলতাফ হোসেনের ছেলে আবু তাহের, চর কালকিনি গ্রামের লাল মিয়ার ছেলে মহিউদ্দিন, সদর উপজেলার মধ্য চরচরমনী গ্রামের মৃত ইব্রাহিম খলিলের ছেলে আলাউদ্দিন, নোয়াখালীর পূর্ব মাছছড়া গ্রামের রুস্তম আলীর ছেলে মো. মোস্তফা, সৈয়দ আহম্মদের ছেলে হোসেন আহম্মদ, মৃত রুহুল আমিনের ছেলে মো. সিরাজ, শাহাদাত হোসেনের ছেলে মো. শাহাজাহান, শাহজাহানের ছেলে মনির হোসেন এবং ইদ্রিস মিয়ার ছেলে মো. আলাউদ্দিন।

উল্লেখ্য, আজ ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত চাঁদপুরের ষাটনল থেকে লক্ষ্মীপুরের রামগতির মেঘনা নদী পর্যন্ত ১০০ কিলোমিটার এলাকায় ইলিশের প্রজননক্ষেত্রে সব ধরনের মাছ শিকারে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। এ সময়ে মাছ শিকার, পরিবহন, মজুদ এবং বাজারজাতকরণ অথবা বিক্রি নিষিদ্ধ।

এ আইন আমান্য করলে এক বছর থেকে দুই বছরের জেল অথবা জরিমানা এবং উভয় দণ্ডের বিধান রয়েছে। এ সময় লক্ষ্মীপুরের ৩৭ হাজার ৩২৬ জন জেলের প্রত্যেককে ২০ কেজি করে ভিজিএফের চাল সহায়তা দিচ্ছে সরকার।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাশেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক

রাশেদ, বিডি নিউজ ৬৪

সম্পর্কিত আরও সংবাদ

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

১ বছর আগে
শঙ্কা এখন করোনা পরীক্ষা নিয়ে,টিকিট পেয়ে খুশি

শঙ্কা এখন করোনা পরীক্ষা নিয়ে,টিকিট পেয়ে খুশি

৬ বছর আগে
খিচুড়ি রান্না নয়, মিড-ডে মিল প্রশিক্ষণে বিদেশযাত্রা বাতিল

খিচুড়ি রান্না নয়, মিড-ডে মিল প্রশিক্ষণে বিদেশযাত্রা বাতিল

৬ বছর আগে
পেঁয়াজবাহী ট্রাক বাংলাদেশে ঢোকার অনুমতি পায়নি সীমান্তে আটকা,বিব্রত ভারত

পেঁয়াজবাহী ট্রাক বাংলাদেশে ঢোকার অনুমতি পায়নি সীমান্তে আটকা,বিব্রত ভারত

৬ বছর আগে
পূর্ববর্তী সংবাদ

রাজবাড়ীতে পবিত্র আশুরা পালিত

পরবর্তী সংবাদ

স্বতঃস্ফূর্তভাবে চলছে তাজিয়া মিছিল

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
বিডি নিউজ ৬৪

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

সাধারন বীমা সদন, ২৪-২৫, দিলকুশা, (৭ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত।
ফোন / মোবাইলঃ +880 1700-000000
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: বিডি-২০২৬

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • উপদেষ্টা:মনিখন্দকার
  • সম্পাদক:শাহিন রেজা
  • সহকারী সম্পাদক:গোলামুর রহমান বাবু
  • সহকারী সম্পাদক:রিফাত ওয়াহিদ আলিফ
  • প্রকাশক:ইব্রাহীম ভূঁইয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|ই-পেপার|পাঠক সংবাদ জমা দিন|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|যোগাযোগ|ইউনিকোড কনভার্টার

বিডি নিউজ ৬৪ — বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ও লাইফস্টাইলসহ সকল বিষয়ে সর্বশেষ ও নির্ভরযোগ্য খবর পেতে ভিজিট করুন।

সম্পাদকঃ শাহিন রেজা | প্রকাশকঃ ইব্রাহীম ভূঁইয়া | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | BD News 64 | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

Design and developed by Fahim Murshid

সর্বাধিক পঠিত সংবাদ

কুমিল্লার  মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে
১শীর্ষ পঠিত
কুমিল্লার মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে
🔥৯৫ বার পঠিত
২

লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে

👁️ ৯৫ পঠিত
৩

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমাহামলা, নিহত ৪৫, আহত ৩৩

👁️ ৯৫ পঠিত
৪

বছরের শেষ নাগাদ তৈরি হয়ে যাবে টিকা : চীন

👁️ ৯৪ পঠিত
৫

সিলেটের গোয়াইনঘাটে মাটি চাপায় ৩ শ্রমিক নিহত

👁️ ৯৪ পঠিত

সর্বশেষ সংবাদ

তাজা খবর

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

০৩:৪৬ PM

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

০৩:০৭ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

০৩:০৩ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

০২:৩৮ PM

নেটফ্লিক্সের রিকমেন্ডেশন সিস্টেমটা কিভাবে আপনাকে সমা্জচ্যুত হওয়া থেকে রক্ষা করে । আসিফামি রহমান সৈকত

০১:৪১ PM