বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
BD News 64
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /জাতীয়
  3. /রিশা হত্যার আসামি ওবায়দুলকে ধরিয়ে দেওয়ায় তিনজনকে সংবর্ধনা
জাতীয়

রিশা হত্যার আসামি ওবায়দুলকে ধরিয়ে দেওয়ায় তিনজনকে সংবর্ধনা

র
রাশেদ· জ্যেষ্ঠ প্রতিবেদক
·প্রকাশ: ৬ সেপ্টেম্বর ২০১৬, ৪:৩৩ পিএম·সর্বশেষ: ৬ সেপ্টেম্বর ২০১৬, ৪:৩৩ পিএম
রিশা হত্যার আসামি ওবায়দুলকে ধরিয়ে দেওয়ায় তিনজনকে সংবর্ধনা

বিডি নিউজ ৬৪: ঢাকার উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের ছাত্রী সুরাইয়া আক্তার রিশা (১৫) হত্যার আসামি ওবায়দুল হককে (২৮) ধরিয়ে দেওয়ায় তিনজনকে সংবর্ধনা দিয়েছে নীলফামারীর ডোমার থানা পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ডোমার থানার চত্বরে ওপেন হাউজ ডে ও কমিউনিটি পুলিশিং সভায় এ সংবর্ধনা দেওয়া হয়।

ডোমার থানার ওসি আহমেদ রাজিউর রাজুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার জাকির হোসেন খান। সংবর্ধিতরা হলেন উপজেলার সোনারায় এলাকার মাংস ব্যবসায়ী দুলাল হোসেন (৪৩), অটোচালক ঈসমাইল হোসেন(২৫) ও ইউপি সদস্য শাহজাহান আলী (৩৫)।

সংবর্ধনা পেয়ে পেয়ে দুলাল হোসেন আবেগালুপ্ত হয়ে বলেন, "আজ আমি ধন্য। যেদিন রিশা হত্যার আসামি ওবায়দুলকে আমি ধরিয়ে দেই সেদিন থেকেই আমি সেখানে যাই, আমাকে দেখে সবাই বলে ওই যে খুনিকে ধরিয়ে দেওয়া সাহসী মানুষটি। এ কথাটি যখনই শুনি তখনই মনে হয় প্রতিদিন এভাবে ভালো কাজ করি।"

নীলফামারী পুলিশ সুপার জাকির হোসেন খান বলেন, "রিশা হত্যার আসামি ওবায়দুলকে গ্রেপ্তারের জন্য যখন সারা দেশে শিক্ষার্থীদের আন্দোলন ও পুলিশের অভিযান চলছে। ঠিক ওই সময়ে ডোমার থেকে দুলাল, শাহজাহান এবং ঈসমাইল আসামি ওবায়দুলকে পুলিশে ধরিয়ে দেন।" তিনি বলেন, "আজ আমরা তাদের সংবর্ধনা হিসেবে কিছু অর্থ দিতে পেরে ঋণমুক্ত হলাম।"

এ সংবর্ধনা দেখে ডোমারের মানুষ তাদের মতো ভালো কাজ করতে আর ভয় বা দ্বিধা করবেন না বলে মনে করেন তিনি।

ডোমার থানা ও কমিউনিটি পুলিশিং ফোরামের আয়োজনে সভায় বক্তব্য দেন পৌর মেয়র আলহাজ মনছুরুল ইসলাম দানু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক খায়রুল আলম বাবুল, ডোমার সদর ইউপি চেয়ারম্যান মোসাব্বের হোসেন মানু, সোনারায় ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল আলম, ডোমার সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ শামসুদ্দিন হোসাইনী বক্তব্য দেন।

উল্লেখ্য, গত ৩১ আগস্ট ঢাকার উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের ছাত্রী সুরাইয়া আক্তার রিশার (১৫) হত্যাকারী উপজেলার সোনারায় বাজার থেকে ওবায়দুল হককে (২৮) গ্রেপ্তার করা হয়। ওবায়দুলকে ধরে পুলিশে খবর দেন ওই এলাকার দুলাল, শাহজাহান এবং ঈসমাইল। ডোমার পুলিশ, ডিএমপি পুলিশ এবং র‍্যাব তাকে ধরে ঢাকায় নিয়ে যায়।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাশেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক

রাশেদ, বিডি নিউজ ৬৪

সম্পর্কিত আরও সংবাদ

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

১ বছর আগে
শঙ্কা এখন করোনা পরীক্ষা নিয়ে,টিকিট পেয়ে খুশি

শঙ্কা এখন করোনা পরীক্ষা নিয়ে,টিকিট পেয়ে খুশি

৬ বছর আগে
খিচুড়ি রান্না নয়, মিড-ডে মিল প্রশিক্ষণে বিদেশযাত্রা বাতিল

খিচুড়ি রান্না নয়, মিড-ডে মিল প্রশিক্ষণে বিদেশযাত্রা বাতিল

৬ বছর আগে
পেঁয়াজবাহী ট্রাক বাংলাদেশে ঢোকার অনুমতি পায়নি সীমান্তে আটকা,বিব্রত ভারত

পেঁয়াজবাহী ট্রাক বাংলাদেশে ঢোকার অনুমতি পায়নি সীমান্তে আটকা,বিব্রত ভারত

৬ বছর আগে
পূর্ববর্তী সংবাদ

নেওয়া হচ্ছে দশ হাজার কনস্টেবল

পরবর্তী সংবাদ

সুন্দরবনের ক্ষতি হবে জেনেই আন্দোলন : সুলতানা কামাল

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
বিডি নিউজ ৬৪

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

সাধারন বীমা সদন, ২৪-২৫, দিলকুশা, (৭ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত।
ফোন / মোবাইলঃ +880 1700-000000
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: বিডি-২০২৬

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • উপদেষ্টা:মনিখন্দকার
  • সম্পাদক:শাহিন রেজা
  • সহকারী সম্পাদক:গোলামুর রহমান বাবু
  • সহকারী সম্পাদক:রিফাত ওয়াহিদ আলিফ
  • প্রকাশক:ইব্রাহীম ভূঁইয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|ই-পেপার|পাঠক সংবাদ জমা দিন|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|যোগাযোগ|ইউনিকোড কনভার্টার

বিডি নিউজ ৬৪ — বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ও লাইফস্টাইলসহ সকল বিষয়ে সর্বশেষ ও নির্ভরযোগ্য খবর পেতে ভিজিট করুন।

সম্পাদকঃ শাহিন রেজা | প্রকাশকঃ ইব্রাহীম ভূঁইয়া | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | BD News 64 | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

Design and developed by Fahim Murshid

সর্বাধিক পঠিত সংবাদ

লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
১শীর্ষ পঠিত
লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
🔥৯৬ বার পঠিত
২

কুমিল্লার মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে

👁️ ৯৫ পঠিত
৩

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমাহামলা, নিহত ৪৫, আহত ৩৩

👁️ ৯৫ পঠিত
৪

বছরের শেষ নাগাদ তৈরি হয়ে যাবে টিকা : চীন

👁️ ৯৪ পঠিত
৫

সিলেটের গোয়াইনঘাটে মাটি চাপায় ৩ শ্রমিক নিহত

👁️ ৯৪ পঠিত

সর্বশেষ সংবাদ

তাজা খবর

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

০৩:৪৬ PM

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

০৩:০৭ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

০৩:০৩ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

০২:৩৮ PM

নেটফ্লিক্সের রিকমেন্ডেশন সিস্টেমটা কিভাবে আপনাকে সমা্জচ্যুত হওয়া থেকে রক্ষা করে । আসিফামি রহমান সৈকত

০১:৪১ PM