বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
BD News 64
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /খেলাধুলা
  3. /রাসেল নৈপুণ্যে সাকিবের জ্যামাইকার জয়
খেলাধুলা

রাসেল নৈপুণ্যে সাকিবের জ্যামাইকার জয়

র
রাশেদ· জ্যেষ্ঠ প্রতিবেদক
·প্রকাশ: ১৯ জুলাই ২০১৬, ১১:৩৩ এএম·সর্বশেষ: ১৯ জুলাই ২০১৬, ১১:৩৩ এএম
রাসেল নৈপুণ্যে সাকিবের জ্যামাইকার জয়

বিডি নিউজ ৬৪: ব্যাটে-বলে দুর্দান্ত পারফর্ম করছেন আন্দ্রে রাসেল। মাত্র ২৪ বলে ৫টি চার ও তিনটি ছঁক্কায় করেছেন ৪৪ রান। বল হাতেও আগ্রাসী ভূমিকায় আবির্ভূত হন তিনি। ৪ ওভারে ২৩ রান খরচায় নিয়েছেন ৪ উইকেট। তার অলরাউন্ডিং নৈপুণ্যে ত্রিনিবাগো নাইট রাইডার্সকে ১৯ রানে হারিয়েছে জ্যামাইকা তালাওয়াস।

এদিকে সাকিব আল হাসান নিজেকে খুব একটা মেলে ধরতে পারেনি। ব্যাট হাতে ১৩ বলে একটি ছক্কায় করেছেন ১০ রান। আর ৩ ওভারে ২৮ রান দিয়ে একটি উইকেট যোগ করেছেন নামের পাশে।

কিংস্টনের সাবিনা পার্কে মঙ্গলবার আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫৮ রান তুলেছে জ্যামাইকা তালাওয়াস। জবাবে ২০ ওভার খেললেও ৯ উইকেট খুইয়ে ১৩৯ রান করতে সক্ষম হয় ত্রিনিবাগো।

লক্ষ্য তাড়া করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারায় ত্রিনিবাগো। তবে এক প্রান্ত আগলে রেখে লড়াই চালিয়ে যান ওপেনার হাশিম আমলা। দলের পক্ষে ব্যক্তিগত সর্বোচ্চ ৪২ রান করে কেসরিক উইলিয়ামসের শিকার হন তিনি। দক্ষিণ আফ্রিকার এই ব্যাটসম্যানের ৩৬ বলের ইনিংসটি ছিল ২টি করে চার ও ছক্কায় সাজানো।

ত্রিনিবাগোর পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ৩১ রান আসে দিনেশ রামদিনের ব্যাট থেকে। ডোয়াইন ব্রাভো করেন ১৩ রান। পারকিনসের ব্যাট থেকে আসে ১২ রান। আর সাকিবের বলে ইমাদ ওয়াসিমের হাতে ক্যাচ তুলে দেয়া উমর আকমল করেন ১১ রান। বাকিরা ছুঁতে পারেননি দুই অঙ্ক।

জ্যামাইকার সেরা বোলার ৪ উইকেট শিকারী আন্দ্রে রাসেল। দুটি উইকেট নিয়েছেন ডেল স্টেইন। আর সাকিব ছাড়াও একটি করে উইকেট পকেটে পুরেছেন ইমাদ ওয়াসিম ও কেসরিক উইলিয়ামস।

এর আগে টসে হেরে ব্যাট করতে নামা জ্যামাইকা শুরুতেই ধাক্কা খায় ক্রিস গেইলের উইকেট হারিয়ে। রানের খাতা না খুলতেই কেভিন কুপারের শিকার হয়ে সাজঘরে পাড়ি জমান ক্যারিবিয় এই মারকুটে ওপেনার। ছন্দে থাকা ওয়ালটনও এদিন ১৬ রানের বেশি করতে পারেননি।

শ্রীলঙ্কার কিংবদন্তী ক্রিকেটার কুমার সাঙ্গাকারা ২১ বলে একটি করে চার ও ছক্কায় ২৩ রান করতে সক্ষম হয়েছেন। রোভমান পাওয়েল করেছেন ৪৪ রান। এ ছাড়া আন্দ্রে রাসেলের ৪৪ ও সাকিবের ১০ রানে ভর করে ১৫৮ রানের পুঁজি গড়তে সক্ষম হয় জ্যামাইকা।

ত্রিনিবাগোর পক্ষে ২২ রান খরচায় ৩ উইকেট নেন কুপার। ডোয়াইন ব্রাভো নেন দুটি উইকেট। আর সুনীল নারিন নিয়েছেন একটি উইকেট।

ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন জ্যামাইকা তালাওয়াসের তারকা অলরাউন্ডার আন্দ্রে রাসেল।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাশেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক

রাশেদ, বিডি নিউজ ৬৪

সম্পর্কিত আরও সংবাদ

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

১ বছর আগে
ধোনির অবসর ভালো লাগেনি ইনজামামের

ধোনির অবসর ভালো লাগেনি ইনজামামের

৬ বছর আগে
মেসি অবসর নেবেন ৪ বছর পর

মেসি অবসর নেবেন ৪ বছর পর

৬ বছর আগে
একের ভেতর তিন মেসির মতো নেইমারও

একের ভেতর তিন মেসির মতো নেইমারও

৬ বছর আগে
পূর্ববর্তী সংবাদ

ফুটবল ছাড়ার কথা ভাবছি না: রোবেন

পরবর্তী সংবাদ

নেইমারদের ‘দুর্ভাগা’ বললেন রোনালদিনহো

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
বিডি নিউজ ৬৪

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

সাধারন বীমা সদন, ২৪-২৫, দিলকুশা, (৭ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত।
ফোন / মোবাইলঃ +880 1700-000000
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: বিডি-২০২৬

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • উপদেষ্টা:মনিখন্দকার
  • সম্পাদক:শাহিন রেজা
  • সহকারী সম্পাদক:গোলামুর রহমান বাবু
  • সহকারী সম্পাদক:রিফাত ওয়াহিদ আলিফ
  • প্রকাশক:ইব্রাহীম ভূঁইয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|ই-পেপার|পাঠক সংবাদ জমা দিন|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|যোগাযোগ|ইউনিকোড কনভার্টার

বিডি নিউজ ৬৪ — বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ও লাইফস্টাইলসহ সকল বিষয়ে সর্বশেষ ও নির্ভরযোগ্য খবর পেতে ভিজিট করুন।

সম্পাদকঃ শাহিন রেজা | প্রকাশকঃ ইব্রাহীম ভূঁইয়া | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | BD News 64 | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

Design and developed by Fahim Murshid

সর্বাধিক পঠিত সংবাদ

লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
১শীর্ষ পঠিত
লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
🔥৯৬ বার পঠিত
২

কুমিল্লার মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে

👁️ ৯৫ পঠিত
৩

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমাহামলা, নিহত ৪৫, আহত ৩৩

👁️ ৯৫ পঠিত
৪

বছরের শেষ নাগাদ তৈরি হয়ে যাবে টিকা : চীন

👁️ ৯৪ পঠিত
৫

সিলেটের গোয়াইনঘাটে মাটি চাপায় ৩ শ্রমিক নিহত

👁️ ৯৪ পঠিত

সর্বশেষ সংবাদ

তাজা খবর

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

০৩:৪৬ PM

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

০৩:০৭ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

০৩:০৩ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

০২:৩৮ PM

নেটফ্লিক্সের রিকমেন্ডেশন সিস্টেমটা কিভাবে আপনাকে সমা্জচ্যুত হওয়া থেকে রক্ষা করে । আসিফামি রহমান সৈকত

০১:৪১ PM