বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
BD News 64
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /রাজনীতি
  3. /রামপাল বিতর্ক : বিএনপির অবস্থান চাপে ফেলবে সরকারকে?
রাজনীতি

রামপাল বিতর্ক : বিএনপির অবস্থান চাপে ফেলবে সরকারকে?

র
রাশেদ· জ্যেষ্ঠ প্রতিবেদক
·প্রকাশ: ২৫ আগস্ট ২০১৬, ১২:২৯ পিএম·সর্বশেষ: ২৫ আগস্ট ২০১৬, ১২:২৯ পিএম
রামপাল বিতর্ক : বিএনপির অবস্থান চাপে ফেলবে সরকারকে?

বিডি নিউজ ৬৪: বাংলাদেশের বিরোধী দল বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া রামপালে বিতর্কিত বিদ্যুৎকেন্দ্র নির্মাণের সরকারি সিদ্ধান্তকে গণবিরোধী আখ্যায়িত করে এটি বাতিলের দাবি জানিয়েছেন। এর আগে মাঝে মধ্যে রামপাল প্রকল্পের বিরোধিতা করলেও এবারই প্রথম বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে প্রকল্পটি বাতিলের দাবি করা হলো।

বাগেরহাটের রামপালে এ বিদ্যুৎকেন্দ্র নিয়ে অনেক দিন বিতর্ক হচ্ছে। সুন্দরবনের কাছে এ ধরনের প্রকল্প বাতিলের দাবিতে আন্দোলনও করছে কয়েকটি সংগঠন।

আন্দোলনকারীদের দাবি বিদ্যুৎকেন্দ্র হলে সুন্দরবনের ব্যাপক ক্ষতি হবে যদিও সরকারের তরফ থেকে এমন অভিযোগ প্রত্যাখ্যান করা হচ্ছে শুরু থেকেই।

তারপরও রামপালে বিদ্যুৎকেন্দ্র নির্মাণের সিদ্ধান্ত বাতিলের দাবিতে নানা কর্মসূচি পালন করে যাচ্ছে বিভিন্ন সংগঠন আর তাদের অনেকে মনে করেন দাবিটির স্বপক্ষে জনমতও অনেকটা শক্ত।

সামাজিক যোগাযোগ মাধ্যমসমূহেও এ প্রকল্পের দাবিতে চলছে ব্যাপক প্রচারণা যেটি কোন কোন ক্ষেত্রে ভারত বিরোধিতাতেও রূপ নিচ্ছে বলে প্রতীয়মান হচ্ছে। এমনকি প্রতিবাদের মুখে পড়েছেন ভারতীয় হাইকমিশনারও। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে তার যাওয়ার পথে বিক্ষোভ করেছে একদল তরুণ।

রামপাল ইস্যুতে এই যখন পরিস্থিতি তখন বিএনপি আনুষ্ঠানিকভাবে অবস্থান প্রকাশে এত সময় নিলো কেন?

রাজনৈতিক বিশ্লেষক রিয়াজ উদ্দিন আহমেদ বলছেন রামপাল জনপ্রিয় ইস্যু, বামপন্থীরা আছে অনেক দিন দেখে এবং এখন বিএনপি যোগ দেওয়াতে আন্দোলন আরও জোরদার হবে।

''এটাতে ভারতের সাথে সম্পর্কের ব্যাপার আছে। অনেক দিন ধরে বিএনপি ভারতের সাথে সম্পর্ক সহজীকরণের চেষ্টা করেছে। এখন এ ইস্যুতে যে অবস্থা সেটি বাংলাদেশ সরকার ও ভারতের বিরুদ্ধে অবস্থান। সে জন্যই সময়টা লেগেছে। কৌশল পরিবর্তনে সময় তো লাগবেই,'' বলেন তিনি।

কিন্তু বিএনপি কি সক্রিয় কর্মসূচি বা আন্দোলনে যেতে পারে এ ইস্যুতে? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন কর্মসূচি হয়ত দেবে কিন্তু আন্দোলন নিয়ে সংশয় আছে। কারণ বিএনপিকে কোনো বড় আন্দোলন গড়ে তুলতে পারবে বলে মনে হচ্ছে না।

যদিও এ ইস্যুতে আন্দোলন হওয়া উচিত বলেই মনে করেন মি. আহমেদ।

তিনি বলেন, বিএনপির অবস্থান নেওয়ার কারণে সরকারের ওপর চাপ বাড়বে। সবাই তো বলছে প্রকল্পটি সরিয়ে অন্য জায়গায় নেওয়ার জন্য। সে কারণে আন্দোলন জোরদার হলে হয়ত সরকারের অবস্থান পরিবর্তন হতে পারে।

তবে এ মুহূর্তে সরকারের অবস্থান পরিবর্তনের মতো অবস্থান নেই বলেই মনে করেন মিস্টার আহমেদ।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাশেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক

রাশেদ, বিডি নিউজ ৬৪

সম্পর্কিত আরও সংবাদ

চট্টগ্রামে খালেদা জিয়ার মুক্তির দাবীতে মহাসমাবেশ ।

চট্টগ্রামে খালেদা জিয়ার মুক্তির দাবীতে মহাসমাবেশ ।

৭ বছর আগে
নতুন ইসির অধীনেই নির্বাচনে যেতে চান বিএনপি

নতুন ইসির অধীনেই নির্বাচনে যেতে চান বিএনপি

৯ বছর আগে
সার্চ কমিটি গঠনে রাষ্ট্রপতির কাছে আহবান : বেগম জিয়ার

সার্চ কমিটি গঠনে রাষ্ট্রপতির কাছে আহবান : বেগম জিয়ার

৯ বছর আগে
সামনের নির্বাচনে খালেদা জিয়া নতুন চক্রান্তের জাল বুনছেন : ইনু

সামনের নির্বাচনে খালেদা জিয়া নতুন চক্রান্তের জাল বুনছেন : ইনু

৯ বছর আগে
পূর্ববর্তী সংবাদ

বিএনপি দেশে ধর্মান্ধতা ও জঙ্গিবাদের জন্ম দিয়েছে : আমু

পরবর্তী সংবাদ

সুন্দরবন ধ্বংস হলে বাংলাদেশ বাসযোগ্য থাকবে না : খালেদা জিয়া

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
বিডি নিউজ ৬৪

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

সাধারন বীমা সদন, ২৪-২৫, দিলকুশা, (৭ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত।
ফোন / মোবাইলঃ +880 1700-000000
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: বিডি-২০২৬

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • উপদেষ্টা:মনিখন্দকার
  • সম্পাদক:শাহিন রেজা
  • সহকারী সম্পাদক:গোলামুর রহমান বাবু
  • সহকারী সম্পাদক:রিফাত ওয়াহিদ আলিফ
  • প্রকাশক:ইব্রাহীম ভূঁইয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|ই-পেপার|পাঠক সংবাদ জমা দিন|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|যোগাযোগ|ইউনিকোড কনভার্টার

বিডি নিউজ ৬৪ — বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ও লাইফস্টাইলসহ সকল বিষয়ে সর্বশেষ ও নির্ভরযোগ্য খবর পেতে ভিজিট করুন।

সম্পাদকঃ শাহিন রেজা | প্রকাশকঃ ইব্রাহীম ভূঁইয়া | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | BD News 64 | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

Design and developed by Fahim Murshid

সর্বাধিক পঠিত সংবাদ

লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
১শীর্ষ পঠিত
লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
🔥৯৬ বার পঠিত
২

কুমিল্লার মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে

👁️ ৯৫ পঠিত
৩

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমাহামলা, নিহত ৪৫, আহত ৩৩

👁️ ৯৫ পঠিত
৪

বছরের শেষ নাগাদ তৈরি হয়ে যাবে টিকা : চীন

👁️ ৯৪ পঠিত
৫

সিলেটের গোয়াইনঘাটে মাটি চাপায় ৩ শ্রমিক নিহত

👁️ ৯৪ পঠিত

সর্বশেষ সংবাদ

তাজা খবর

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

০৩:৪৬ PM

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

০৩:০৭ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

০৩:০৩ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

০২:৩৮ PM

নেটফ্লিক্সের রিকমেন্ডেশন সিস্টেমটা কিভাবে আপনাকে সমা্জচ্যুত হওয়া থেকে রক্ষা করে । আসিফামি রহমান সৈকত

০১:৪১ PM