বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
BD News 64
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /আন্তর্জাতিক
  3. /যৌন হামলা থেকে পালাতে গিয়ে পিঠ ভাঙ্গলো মার্কিন পর্যটকের
আন্তর্জাতিক

যৌন হামলা থেকে পালাতে গিয়ে পিঠ ভাঙ্গলো মার্কিন পর্যটকের

র
রাশেদ· জ্যেষ্ঠ প্রতিবেদক
·প্রকাশ: ৮ সেপ্টেম্বর ২০১৬, ১১:২৮ এএম·সর্বশেষ: ৮ সেপ্টেম্বর ২০১৬, ১১:২৮ এএম
যৌন হামলা থেকে পালাতে গিয়ে পিঠ ভাঙ্গলো মার্কিন পর্যটকের

বিডি নিউজ ৬৪: এক আমেরিকান পর্যটক যৌন হামলাকারীর হাত থেকে পালাতে গিয়ে পর্বত থেকে পড়ে গেলে তার পিঠ ভেঙ্গে যায়। দক্ষিণ থাইল্যান্ডের কারাবির রেইলি সমুদ্র সৈকতে এই ঘটনা ঘটেছে।

নির্যাতিতার নামা হান্নাহ গ্যাভিওস (ছদ্মনাম)। তিনি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের বাসিন্দা। আপাই রেইঙওরচাই (২৮) নামের এক স্থানীয় বাসিন্দা হান্নাহকে তার হোটেলে ফিরে যেতে পথপ্রদর্শণের ভান করে তার কাছাকাছি আসেন এবং তার ওপর যৌন হামলা চালান। এসময় হান্নাহ পালানোর চেষ্টা করতে গেলে পর্বতের গা থেকে পড়ে যান।

২৩ বছর বয়সী ওই মার্কিন নারীকে এখন থাইল্যান্ডের ফুকেটের একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ডাক্তাররা বলেছেন, তিনি এখন সুস্থ হয়ে উঠছেন। তবে তিনি মারাত্মকভাবে যখম হয়েছেন।

ভিয়েতনাম ভিত্তিক ইংরেজি শিক্ষক মিস গ্যাভিওস বলেন, তিনি মাত্র একদিন হলো থাইল্যান্ডে এসেছেন। এর মধ্যেই তিনি রাইলে সমুদ্র সৈকতে নিখোঁজ হন।

মিস গ্যাভিওস মেইল অনলাইনকে বলেন, “রাত প্রায় ১১টা বেজে গিয়েছিল এবং চারিদিকে ঘুটঘুটে অন্ধকার নেমে এসেছিল। ফলে পর্বতের গা বেয়েই আমার হোটেলে ফিরে যাওয়া ছাড়া আর কোনো পথ ছিল না।”

“আমি একটি পর্যটন দোকানে যাই এবং আমাকে হোটেলে ফিরে যেতে পথপ্রদর্শনের জন্য সহায়তা চাই। সেখানে থাকা লোকেরা আমাকে বলে যে রাতে একা একা যাওয়াটা বিপজ্জনক হতে পারে। সুতরাং তারা আমাকে তাদের একজন শ্রমিককে পথ দেখিয়ে নিয়ে যেতে বলে।”

“লোকটিকে দেখে আমার খুব একটা ভালো লাগেনি। কিন্তু আমি খুবই ক্লান্ত ছিলাম এবং ঘরে ফিরতে উদগ্রীব ছিলাম। আমি প্রায় ১৬ ঘন্টা ধরে ভ্রমণ করছিলাম। ফলে আমার প্রায় বেহুঁশ হওয়ার মতো দশা ছিল।”

কিন্তু রেইঙওরচাই নামের ওই পথপ্রদর্শক হান্নাহকে তার হোটেলের পথে না নিয়ে বরং জঙ্গলের দিকে পাথুরে পর্বতের দিকে নিয়ে যায়। এরপর অন্ধকারে তার ওপর হামলা চালায়।

হান্নাহ জানান, তিনিও পাল্টা হামলা করে বাঁচার জন্য লড়াই করেন। এমনকি তিনি হামলাকারীর একটি কানে কামড় দিয়ে তা অর্ধেক ছিঁড়ে ফেলেন। এরপর তিনি জঙ্গলের দিকে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে পর্বতের কিনার থেকে নিচে পড়ে যান।

হান্নাহ বলেন, আমি ভাবছিলাম আমি আর বাঁচবো না।

পালানোর চেষ্টাকালে পাহাড়ের গায়ে কয়েকবার আমার মাথা ঠুকে যায়। এরপর আচমকা নিচে পড়ে যাই। আমি যন্ত্রণায় আর্তচিৎকার করছিলাম। আমার জীবনের সবচেয়ে যন্ত্রণাদায়ক অভিজ্ঞতা ছিল এটি।

নিজেকে আমার পুরোপুরি থেতলানো সবজির মতো মনে হচ্ছিল। আমি পুরোপুরি অসহায় বোধ করছিলাম। আমি শরীরের একটি অঙ্গও নাড়াতে পারছিলাম না।

হান্নার মেরুদণ্ড ভেঙ্গে গেছে এবং দেহের নিচের অর্ধেক অংশ সাময়িকভাবে অবশ হয়ে গেছে। ওদিকে হামলাকারী রেইঙওরচাই তাকে ওই অবস্থায় দেখেও তার ওপর যৌন নিপীড়ন চালান।

হান্নাহ বলেন, “আমাকে অসহায় অবস্থায় পড়ে থাকতে দেখে ওই হামলাকারী আমার ওপর চড়ে বসে। এরপর সে তার প্যান্ট খুলে আমার ওপর বসে হস্তমৈথুন করে।”

“সে আমাকে ধর্ষণ করেনি কিন্তু আর সবই করেছে। তখন আমার মনে হচ্ছিল আমি এবার সত্যিই মরে যাব।”

“সত্যিকার অর্থেই আমি বুঝতে পারছিলাম না কী করতে হবে। আমি শুধু চুপ করে পড়েছিলাম। যখনই আমি চিৎকার করার চেষ্টা করছিলাম সে আমার গলা টিপে ধরছিল।”

এভাবে নির্যাতনের পর রেইঙওরচাই তাকে সেখানে ফেলে চলে যায়। সারা রাত ধরে সেখানেই পড়ে ছিলেন হান্নাহ। পরে সকাল বেলায় স্থানীয়রা এসে তাকে উদ্ধার করেন।

হান্নাহ জানান, পা না ভাঙ্গায় তিনি ঈশ্বরের কাছে কৃতজ্ঞ। তিনি আশা প্রকাশ করেন সুস্থ হয়ে তিনি ভিয়েতনামে ইংরেজির শিক্ষক হিসেবে কাজ করতে ফিরে যাবেন।

ওদিকে, হামলাকারী রেইঙওরচাইকে গ্রেপ্তার করেছে থাই পুলিশ। আদালতে তার কঠোর শাস্তি হবে বলেও জানিয়েছেন তারা। কারণ হামলার সময় তিনি পুরোপুরি স্বাভাবিক মস্তিষ্কে ছিলেন। এবং মাতাল বা নেশাগ্রস্তও ছিলেন না।

সমুদ্র সৈকতে লোকে তাকে মাঝে-মধ্যেই খাদ্য ও পানীয় দিয়ে সাহাজ্য করত। আর বোঝা বহনের কাজ করে সে কিছু আয় রোজগারও করত।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাশেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক

রাশেদ, বিডি নিউজ ৬৪

সম্পর্কিত আরও সংবাদ

যুক্তরাষ্ট্রে কাউকে টিকা নিতে বাধ্য করা যাবে না

যুক্তরাষ্ট্রে কাউকে টিকা নিতে বাধ্য করা যাবে না

৬ বছর আগে
যুক্তরাষ্ট্রের ডেথ ভ্যালিতে বিশ্বে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড

যুক্তরাষ্ট্রের ডেথ ভ্যালিতে বিশ্বে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড

৬ বছর আগে
৭ জনের মৃত্যু,চীনে পোকার কামড়ে নতুন ভাইরাস

৭ জনের মৃত্যু,চীনে পোকার কামড়ে নতুন ভাইরাস

৬ বছর আগে
বৈরুত কাঁদছে, বৈরুত চিৎকার করছে

বৈরুত কাঁদছে, বৈরুত চিৎকার করছে

৬ বছর আগে
পূর্ববর্তী সংবাদ

ওবামার চেয়ে অনেক বড় নেতা পুতিন : ট্রাম্প

পরবর্তী সংবাদ

ফিলিপাইনকে সামরিক বিমান দেবে যুক্তরাষ্ট্র

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
বিডি নিউজ ৬৪

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

সাধারন বীমা সদন, ২৪-২৫, দিলকুশা, (৭ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত।
ফোন / মোবাইলঃ +880 1700-000000
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: বিডি-২০২৬

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • উপদেষ্টা:মনিখন্দকার
  • সম্পাদক:শাহিন রেজা
  • সহকারী সম্পাদক:গোলামুর রহমান বাবু
  • সহকারী সম্পাদক:রিফাত ওয়াহিদ আলিফ
  • প্রকাশক:ইব্রাহীম ভূঁইয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|ই-পেপার|পাঠক সংবাদ জমা দিন|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|যোগাযোগ|ইউনিকোড কনভার্টার

বিডি নিউজ ৬৪ — বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ও লাইফস্টাইলসহ সকল বিষয়ে সর্বশেষ ও নির্ভরযোগ্য খবর পেতে ভিজিট করুন।

সম্পাদকঃ শাহিন রেজা | প্রকাশকঃ ইব্রাহীম ভূঁইয়া | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | BD News 64 | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

Design and developed by Fahim Murshid

সর্বাধিক পঠিত সংবাদ

লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
১শীর্ষ পঠিত
লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
🔥৯৬ বার পঠিত
২

কুমিল্লার মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে

👁️ ৯৫ পঠিত
৩

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমাহামলা, নিহত ৪৫, আহত ৩৩

👁️ ৯৫ পঠিত
৪

বছরের শেষ নাগাদ তৈরি হয়ে যাবে টিকা : চীন

👁️ ৯৪ পঠিত
৫

সিলেটের গোয়াইনঘাটে মাটি চাপায় ৩ শ্রমিক নিহত

👁️ ৯৪ পঠিত

সর্বশেষ সংবাদ

তাজা খবর

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

০৩:৪৬ PM

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

০৩:০৭ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

০৩:০৩ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

০২:৩৮ PM

নেটফ্লিক্সের রিকমেন্ডেশন সিস্টেমটা কিভাবে আপনাকে সমা্জচ্যুত হওয়া থেকে রক্ষা করে । আসিফামি রহমান সৈকত

০১:৪১ PM