বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
BD News 64
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /আন্তর্জাতিক
  3. /যেভাবে শিক্ষার তহবিল হয়ে উঠলো শিশুটি
আন্তর্জাতিক

যেভাবে শিক্ষার তহবিল হয়ে উঠলো শিশুটি

র
রাশেদ· জ্যেষ্ঠ প্রতিবেদক
·প্রকাশ: ৩১ অক্টোবর ২০১৬, ১০:৩৭ এএম·সর্বশেষ: ৩১ অক্টোবর ২০১৬, ১০:৩৭ এএম
যেভাবে শিক্ষার তহবিল হয়ে উঠলো শিশুটি

বিডি নিউজ ৬৪: মোটাসোটা গালের ছোট্ট এক বালক যার গম্ভীর অভিব্যক্তির কারণে লোকজনের কাছে সে একটি প্রতীকী চরিত্রে পরিণত হয়েছে, সেই শিশুটিই পুরো একটি গ্রামের অধিবাসীদের লেখাপড়ার করার বড় রকমের উপায় হয়ে দাঁড়িয়েছে। এই শিশুটির নাম জেইক যে কীনা দক্ষিণ আফ্রিকায় হয়ে উঠেছে খুবই জনপ্রিয় এক স্কুল-শিশু।

লোকজন অনলাইনে তার ছবি শেয়ার করছেন, যেখানে তারা নানা রকমের মন্তব্যও করছেন। লোকজন কৌতুক করে বলছেন, শিশুটির এই গম্ভীর মুখ দেখে মনে হতে পারে সে একজন বেরসিক ড্রাইভিং ইন্সট্রাক্টর থেকে শুরু করে একজন নিরাপত্তা রক্ষীও। জেইক বসবাস করে কয়েক হাজার মাইল উত্তরে, ঘানার পূর্বাঞ্চলের ছোট্ট একটি গ্রামে।

কিন্তু তার নিজের এই খ্যাতি সম্পর্কে সে কিছুই জানতে পারেনি। গত বুধবার পর্যন্তও এই ছবিটি যিনি তুলেছেন সেই ক্যামেরাম্যান জানতেন না যে ছবিটি এতোবার শেয়ার করা হয়েছে।

চিন্তামগ্ন ছবি

ক্যামেরাম্যান কার্লোস কর্টেস ২০১৫ সালে ঘানায় গিয়েছিলেন সেখানকার স্থানীয় একজন শিল্পীর ওপর একটি তথ্যচিত্র নির্মাণের লক্ষ্যে। ওই শিল্পীর নাম সোলোমান আদুফা যিনি যুক্তরাষ্ট্র থেকে ঘানায় নিজের বাড়িতে ফিরে এসেছিলেন। আদুফা যখন শিশুদেরকে ছবির মতো শিল্প সম্পর্কে পড়াচ্ছিলেন তখন ক্যামেরাম্যান কর্টেস শত শত ছবি তুলেছিলেন।

তখন এই জ্যাকেরও একটি ছবি তুলেছিলেন তিনি। তার বয়স ছিলো মাত্র চার বছর। সেসময় আমি জেইকের একটি ছবি তুলি।

তার মুখটা তখন খুব চিন্তামগ্ন দেখাছিলো, বিবিসিকে বলেন ওই ফটোগ্রাফার। তারপর তারা দুই জনেই যুক্তরাষ্ট্রে ফিরে যান। তখনও তারা জানতেন না যে ভবিষ্যতের এক জনপ্রিয় তারকার মুখ তারা ক্যামেরায় বন্দী করে এনেছেন।

শিল্পী আদুফা যখন ইন্সটাগ্রামে ওই শিশুটির একটি ছবি শেয়ার করেন তারপর থেকে সেটি সোশাল মিডিয়ায় আলোড়ন সৃষ্টি করে।

ক্যামেরাম্যান যখন জানতে পারেন শিশুটির ছবি ভাইরাল হয়ে গেছে, তিনি বুঝতে পারছিলেন না যে তাতে কিভাবে তিনি সাড়া দেবেন। সবাই তাকে নিয়ে মজা করার ঘটনায় তিনি নিজেও কিছুটা উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন। আমি ভেবেছিলাম যে আমি হয়তো কোন সাড়া দেবো না।

কিন্তু তখনই আমার একটি আইডিয়া আসে। মনে হলো এক একটি লাইক যদি সাহায্য তহবিলের অর্থে পরিণত হয় তাহলে ক্যামন হয়, বলেন তিনি। জেইক যে গ্রামে বসবাস করেন সেখানে বহু পরিবারেরই সামর্থ্য নেই তাদের শিশুদের স্কুলে পাঠানোর।

ওখানকার প্রাইমারি স্কুলেও অনেক কিছুরই অভাব।

একদিনের কথা আমার মনে আছে। সব শিশুর জন্যে একটি করে পেন্সিল কেনা যায় এরকম কিছু অর্থ সংগ্রহের জন্যে আমরা অনলাইনে কুড়ি মিনিটের মতো ছিলাম। তখন আদুফা যুক্তরাষ্ট্রে একটি তহবিল গড়ে তুলেন।

তিনি আশা করছেন, জ্যাকের ছবিতে পড়া একেকটি লাইক যাতে অর্থে পরিণত হয় সে ব্যাপারে শিশুটি হয়তো লোকজনকে অনুপ্রাণিত করতে পারবে। ওই অর্থ দিয়ে গ্রামের শিশুদের শিক্ষার ব্যবস্থা করা হবে। একদিনের মধ্যেই ওই তহবিলে জমা পড়ে দুই হাজার ডলার যা তাদের টার্গেটের ১০ শতাংশ।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাশেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক

রাশেদ, বিডি নিউজ ৬৪

সম্পর্কিত আরও সংবাদ

যুক্তরাষ্ট্রে কাউকে টিকা নিতে বাধ্য করা যাবে না

যুক্তরাষ্ট্রে কাউকে টিকা নিতে বাধ্য করা যাবে না

৬ বছর আগে
যুক্তরাষ্ট্রের ডেথ ভ্যালিতে বিশ্বে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড

যুক্তরাষ্ট্রের ডেথ ভ্যালিতে বিশ্বে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড

৬ বছর আগে
৭ জনের মৃত্যু,চীনে পোকার কামড়ে নতুন ভাইরাস

৭ জনের মৃত্যু,চীনে পোকার কামড়ে নতুন ভাইরাস

৬ বছর আগে
বৈরুত কাঁদছে, বৈরুত চিৎকার করছে

বৈরুত কাঁদছে, বৈরুত চিৎকার করছে

৬ বছর আগে
পূর্ববর্তী সংবাদ

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ!

পরবর্তী সংবাদ

ই-মেইল কেলেঙ্কারিতে কি হেরে যাবেন হিলারি?

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
বিডি নিউজ ৬৪

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

সাধারন বীমা সদন, ২৪-২৫, দিলকুশা, (৭ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত।
ফোন / মোবাইলঃ +880 1700-000000
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: বিডি-২০২৬

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • উপদেষ্টা:মনিখন্দকার
  • সম্পাদক:শাহিন রেজা
  • সহকারী সম্পাদক:গোলামুর রহমান বাবু
  • সহকারী সম্পাদক:রিফাত ওয়াহিদ আলিফ
  • প্রকাশক:ইব্রাহীম ভূঁইয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|ই-পেপার|পাঠক সংবাদ জমা দিন|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|যোগাযোগ|ইউনিকোড কনভার্টার

বিডি নিউজ ৬৪ — বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ও লাইফস্টাইলসহ সকল বিষয়ে সর্বশেষ ও নির্ভরযোগ্য খবর পেতে ভিজিট করুন।

সম্পাদকঃ শাহিন রেজা | প্রকাশকঃ ইব্রাহীম ভূঁইয়া | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | BD News 64 | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

Design and developed by Fahim Murshid

সর্বাধিক পঠিত সংবাদ

লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
১শীর্ষ পঠিত
লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
🔥৯৬ বার পঠিত
২

কুমিল্লার মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে

👁️ ৯৫ পঠিত
৩

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমাহামলা, নিহত ৪৫, আহত ৩৩

👁️ ৯৫ পঠিত
৪

বছরের শেষ নাগাদ তৈরি হয়ে যাবে টিকা : চীন

👁️ ৯৪ পঠিত
৫

সিলেটের গোয়াইনঘাটে মাটি চাপায় ৩ শ্রমিক নিহত

👁️ ৯৪ পঠিত

সর্বশেষ সংবাদ

তাজা খবর

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

০৩:৪৬ PM

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

০৩:০৭ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

০৩:০৩ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

০২:৩৮ PM

নেটফ্লিক্সের রিকমেন্ডেশন সিস্টেমটা কিভাবে আপনাকে সমা্জচ্যুত হওয়া থেকে রক্ষা করে । আসিফামি রহমান সৈকত

০১:৪১ PM