বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
BD News 64
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /আন্তর্জাতিক
  3. /যুক্তরাষ্ট্রে আইএসকে সহযোগিতায় পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে আইএসকে সহযোগিতায় পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার

র
রাশেদ· জ্যেষ্ঠ প্রতিবেদক
·প্রকাশ: ৫ আগস্ট ২০১৬, ৯:৫৬ এএম·সর্বশেষ: ৫ আগস্ট ২০১৬, ৯:৫৬ এএম
যুক্তরাষ্ট্রে আইএসকে সহযোগিতায় পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার

বিডি নিউজ ৬৪: জঙ্গি গোষ্ঠী আইএসকে সহযোগিতা চেষ্টার অভিযোগে যুক্তরাষ্ট্রে এক পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার নিকোলাস ইয়াং (৩৬) দেশের রাজধানী ওয়াশিংটন ডিসির পরিবহন ব্যবস্থায় কর্মরত ছিলেন।

ইয়াং গত জুলাইয়ে এফবিআইয়ের এক গুপ্তচরকে আইএস যোদ্ধাদের ব্যবহৃত কয়েকটি মোবাইল মেসেজিং অ্যাকাউন্টের জন্য আড়াইশ ডলার পাঠিয়েছিলেন। আইএসের সদস্য সংগ্রহের জন্য ওই অ্যাকাউন্ট ব্যবহৃত হয়। এফবিআইয়ের ওই গুপ্তচর আইএসের হয়ে কাজ করছেন বলে ইয়াংয়ের ধারণা ছিল, বলা হয়েছে আদালতের নথিতে।

ভার্জিনিয়ার বাসিন্দা ইয়াং ২০০৩ সাল থেকে পরিবহন কর্তৃপক্ষে দায়িত্ব পালন করছিলেন। ছয় বছর আগে থেকে তিনি যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় আইন-শৃঙ্খলাবাহিনীর নজরদারিতে ছিলেন বলে ভার্জিনিয়ায় ইউএস ডিস্ট্রিক্ট কোর্টে তার বিরুদ্ধে মামলায় উল্লেখ করা হয়েছে। ইয়াংকে বুধবার গ্রেপ্তারের পরপরই চাকরি থেকে বরখাস্ত করা হয় বলে মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে।

আইএসকে সহযোগিতার অভিযোগে যুক্তরাষ্ট্রের আইনশৃঙ্খলারক্ষা বাহিনীর প্রথম কোনো সদস্য হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে এফবিআই বলছে। ২০১৪ সাল থেকে যুক্তরাষ্ট্রে ৯০ জনের বেশি লোকের বিরুদ্ধে আইএস সংশ্লিষ্টতার অভিযোগ এনেছে জাস্টিস ডিপার্টমেন্ট।

ইয়াংয়ের বিরুদ্ধে মামলায় বলা হয়, আইএসের সদস্য হতে আগ্রহ প্রকাশকারী ছদ্মবেশী ওই এফবিআই এজেন্টের সঙ্গে ২০১৪ সালে বেশ কয়েকবার দেখা করেছিলেন তিনি। জঙ্গি গোষ্ঠীটিতে যোগ দিতে যুক্তরাষ্ট্র ত্যাগের ক্ষেত্রে কীভাবে আইন-শৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে যাওয়া যায় সে বিষয়েও তাকে পরামর্শ দিয়েছিলেন ইয়াং।

আইএসের মোবাইল মেসেজিং অ্যাকাউন্ট করতে সহযোগিতা লাগবে বলে এফবিআই গুপ্তচর ইয়াংকে জানালে তিনি তাকে ওই আড়াইশ ডলারের কার্ডের ‘কোড’ পাঠান। ২০১১ সালে লিবিয়ায় মুয়াম্মার গাদ্দাফিকে উৎখাতের চেষ্টারত বিদ্রোহীদের সহযোগিতার জন্য ইয়াং সেখানে গিয়েছিলেন।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাশেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক

রাশেদ, বিডি নিউজ ৬৪

সম্পর্কিত আরও সংবাদ

যুক্তরাষ্ট্রে কাউকে টিকা নিতে বাধ্য করা যাবে না

যুক্তরাষ্ট্রে কাউকে টিকা নিতে বাধ্য করা যাবে না

৬ বছর আগে
যুক্তরাষ্ট্রের ডেথ ভ্যালিতে বিশ্বে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড

যুক্তরাষ্ট্রের ডেথ ভ্যালিতে বিশ্বে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড

৬ বছর আগে
৭ জনের মৃত্যু,চীনে পোকার কামড়ে নতুন ভাইরাস

৭ জনের মৃত্যু,চীনে পোকার কামড়ে নতুন ভাইরাস

৬ বছর আগে
বৈরুত কাঁদছে, বৈরুত চিৎকার করছে

বৈরুত কাঁদছে, বৈরুত চিৎকার করছে

৬ বছর আগে
পূর্ববর্তী সংবাদ

অনুভূতি জমা রাখার এটিএম মেশিন

পরবর্তী সংবাদ

সম্পূর্ণ নগ্ন হয়েই এই চ্যালেঞ্জ নিলেন তিনি!(ভিডিও)

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
বিডি নিউজ ৬৪

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

সাধারন বীমা সদন, ২৪-২৫, দিলকুশা, (৭ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত।
ফোন / মোবাইলঃ +880 1700-000000
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: বিডি-২০২৬

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • উপদেষ্টা:মনিখন্দকার
  • সম্পাদক:শাহিন রেজা
  • সহকারী সম্পাদক:গোলামুর রহমান বাবু
  • সহকারী সম্পাদক:রিফাত ওয়াহিদ আলিফ
  • প্রকাশক:ইব্রাহীম ভূঁইয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|ই-পেপার|পাঠক সংবাদ জমা দিন|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|যোগাযোগ|ইউনিকোড কনভার্টার

বিডি নিউজ ৬৪ — বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ও লাইফস্টাইলসহ সকল বিষয়ে সর্বশেষ ও নির্ভরযোগ্য খবর পেতে ভিজিট করুন।

সম্পাদকঃ শাহিন রেজা | প্রকাশকঃ ইব্রাহীম ভূঁইয়া | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | BD News 64 | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

Design and developed by Fahim Murshid

সর্বাধিক পঠিত সংবাদ

লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
১শীর্ষ পঠিত
লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
🔥৯৬ বার পঠিত
২

কুমিল্লার মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে

👁️ ৯৫ পঠিত
৩

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমাহামলা, নিহত ৪৫, আহত ৩৩

👁️ ৯৫ পঠিত
৪

বছরের শেষ নাগাদ তৈরি হয়ে যাবে টিকা : চীন

👁️ ৯৪ পঠিত
৫

সিলেটের গোয়াইনঘাটে মাটি চাপায় ৩ শ্রমিক নিহত

👁️ ৯৪ পঠিত

সর্বশেষ সংবাদ

তাজা খবর

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

০৩:৪৬ PM

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

০৩:০৭ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

০৩:০৩ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

০২:৩৮ PM

নেটফ্লিক্সের রিকমেন্ডেশন সিস্টেমটা কিভাবে আপনাকে সমা্জচ্যুত হওয়া থেকে রক্ষা করে । আসিফামি রহমান সৈকত

০১:৪১ PM