বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
BD News 64
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /জাতীয়
  3. /'যার যার অবস্থান থেকে কাজ করলে জঙ্গিবাদ নির্মূল সম্ভব'
জাতীয়

'যার যার অবস্থান থেকে কাজ করলে জঙ্গিবাদ নির্মূল সম্ভব'

র
রাশেদ· জ্যেষ্ঠ প্রতিবেদক
·প্রকাশ: ৬ আগস্ট ২০১৬, ৩:৩৪ পিএম·সর্বশেষ: ৬ আগস্ট ২০১৬, ৩:৩৪ পিএম
'যার যার অবস্থান থেকে কাজ করলে জঙ্গিবাদ নির্মূল সম্ভব'

বিডি নিউজ ৬৪: জঙ্গিবাদ দমনে জাতীয় ঐক্যমত করে কোনো লাভ হবে না। যার যার অবস্থান থেকে জঙ্গিবাদ দমন করলে এটি নির্মূল করা সম্ভব। আজ শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনে কমিউনিটি পুলিশিংয়ের ভূমিকা শীর্ষক এক সেমিনারে প্রধান বক্তা হিসেবে পুলিশের আইজি এ কে এম শহীদুল হক এসব কথা বলেন।

সরাসরি জান্নাতের লোভে তরুণরা কেন জঙ্গিবাদে জড়িয়ে পড়ছে তা খুঁজে বের করতে হবে উল্লেখ করে আইজিপি বলেন, আগে একটা ধারণা ছিল সমাজের দরিদ্র ও মাদ্রাসার ছেলেরা জঙ্গিবাদের সঙ্গে জড়িত। কিন্তু এ ধারণা বিগত কয়েকটি ঘটনায় ভুল প্রমাণিত হয়েছে। শিক্ষিত ছেলেরাও জঙ্গি হয়ে উঠছে।

শিক্ষিত ছেলেরা সরাসরি জান্নাতে যাওয়ার লোভে জঙ্গি হচ্ছে। কেন তারা এমনটা ভেবে ভুল করছে এটাই আমাদের চিন্তার বিষয়। এই ক্ষেত্রে আমাদের কাজ করতে হবে।

আলেম সমাজের উদ্দেশে এ কে এম শহীদুল হক বলেন, জঙ্গিবাদ সম্পর্কে তরুণ সমাজের কাছে সঠিক ব্যাখ্যা জানাতে হবে। এতে করে তরুণ সমাজ ধর্মীয়ভাবে বিভ্রান্ত হওয়া থেকে মুক্তি পাবে। জঙ্গিবাদ দমনে তিনি আরো বলেন, ব্লগারদের তাদের ব্লগে উসকানিমূলক বক্তব্য পরিহার করতে হবে।

তরুণ সমাজকে ধর্মীয় অপব্যাখ্যা থেকে দূরে থাকতে হবে। আইটিসহ বিভিন্ন ক্ষেত্রে তরুণদের গুরুত্বপূর্ণ অবদান স্বীকার করে তিনি বলেন, তরুণদের কেউ কেউ জঙ্গি সংগঠনের সঙ্গে সংশ্লিষ্ট আবার কেউ কেউ মুক্তচিন্তায় আদর্শিত। অতিরিক্ত মুক্তচিন্তা করতে গিয়ে বিপদ ডেকে আনছে।

ব্লগাররা ইসলাম ধর্ম ও রাসুল (সা.) সম্পর্কে যে ধরনের কটূক্তি করেছে তা ভাষায় প্রকাশ করা যায় না বলেও যোগ করেন তিনি।

বিভিন্ন সময়ে আটক জঙ্গিদের জিজ্ঞাসাবাদ করে পাওয়া তথ্য উল্লেখ করে তিনি বলেন, জঙ্গিরা শরিয়া আইনে খেলাফত প্রতিষ্ঠা করবে। তারা মানুষের তৈরি আইন বা সংবিধান মানে না। এখানেই তাদের সমস্যা।

তারা জিহাদ করবে মুশরিক, মুরতাদ, মুনাফিক, কাফেরদের বিরুদ্ধে। এই জঙ্গিদের বোঝানো হয়েছে এই চার শ্রেণির লোকদের হত্যা করলে কোনো বিচার হবে না। সরাসরি জান্নাতে চলে যাবে।

এই জান্নাতের স্বপ্ন দেখে জিহাদি হচ্ছে। মুসলমানদের হত্যা করছে। এসব তরুণদের হিপনোটাইজ করে ফেলা হচ্ছে মন্তব্য করে তিনি বলেন, তারা গ্রেপ্তার হওয়ার পর আর বাঁচতে চায় না।

তারা বলে, আমাকে মেরে ফেলেন, জান্নাতে চলে যাবো। আপনারা তাগুতি শক্তি, আপনারা মুরতাদ, আপনারা দোজখে যাবেন।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাশেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক

রাশেদ, বিডি নিউজ ৬৪

সম্পর্কিত আরও সংবাদ

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

১ বছর আগে
শঙ্কা এখন করোনা পরীক্ষা নিয়ে,টিকিট পেয়ে খুশি

শঙ্কা এখন করোনা পরীক্ষা নিয়ে,টিকিট পেয়ে খুশি

৬ বছর আগে
খিচুড়ি রান্না নয়, মিড-ডে মিল প্রশিক্ষণে বিদেশযাত্রা বাতিল

খিচুড়ি রান্না নয়, মিড-ডে মিল প্রশিক্ষণে বিদেশযাত্রা বাতিল

৬ বছর আগে
পেঁয়াজবাহী ট্রাক বাংলাদেশে ঢোকার অনুমতি পায়নি সীমান্তে আটকা,বিব্রত ভারত

পেঁয়াজবাহী ট্রাক বাংলাদেশে ঢোকার অনুমতি পায়নি সীমান্তে আটকা,বিব্রত ভারত

৬ বছর আগে
পূর্ববর্তী সংবাদ

মওদুদের বাড়ি নিয়ে রিভিউ করবে দুদক

পরবর্তী সংবাদ

জামায়াতকে নিষিদ্ধ না করার কারণ দেখছি না : পর্যটনমন্ত্রী

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
বিডি নিউজ ৬৪

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

সাধারন বীমা সদন, ২৪-২৫, দিলকুশা, (৭ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত।
ফোন / মোবাইলঃ +880 1700-000000
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: বিডি-২০২৬

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • উপদেষ্টা:মনিখন্দকার
  • সম্পাদক:শাহিন রেজা
  • সহকারী সম্পাদক:গোলামুর রহমান বাবু
  • সহকারী সম্পাদক:রিফাত ওয়াহিদ আলিফ
  • প্রকাশক:ইব্রাহীম ভূঁইয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|ই-পেপার|পাঠক সংবাদ জমা দিন|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|যোগাযোগ|ইউনিকোড কনভার্টার

বিডি নিউজ ৬৪ — বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ও লাইফস্টাইলসহ সকল বিষয়ে সর্বশেষ ও নির্ভরযোগ্য খবর পেতে ভিজিট করুন।

সম্পাদকঃ শাহিন রেজা | প্রকাশকঃ ইব্রাহীম ভূঁইয়া | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | BD News 64 | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

Design and developed by Fahim Murshid

সর্বাধিক পঠিত সংবাদ

লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
১শীর্ষ পঠিত
লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
🔥৯৬ বার পঠিত
২

কুমিল্লার মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে

👁️ ৯৫ পঠিত
৩

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমাহামলা, নিহত ৪৫, আহত ৩৩

👁️ ৯৫ পঠিত
৪

বছরের শেষ নাগাদ তৈরি হয়ে যাবে টিকা : চীন

👁️ ৯৪ পঠিত
৫

সিলেটের গোয়াইনঘাটে মাটি চাপায় ৩ শ্রমিক নিহত

👁️ ৯৪ পঠিত

সর্বশেষ সংবাদ

তাজা খবর

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

০৩:৪৬ PM

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

০৩:০৭ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

০৩:০৩ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

০২:৩৮ PM

নেটফ্লিক্সের রিকমেন্ডেশন সিস্টেমটা কিভাবে আপনাকে সমা্জচ্যুত হওয়া থেকে রক্ষা করে । আসিফামি রহমান সৈকত

০১:৪১ PM