বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
BD News 64
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /খেলাধুলা
  3. /মোস্তাফিজ জাদুতে সাসেক্সের জয়
খেলাধুলা

মোস্তাফিজ জাদুতে সাসেক্সের জয়

র
রাশেদ· জ্যেষ্ঠ প্রতিবেদক
·প্রকাশ: ২২ জুলাই ২০১৬, ৯:৪৫ এএম·সর্বশেষ: ২২ জুলাই ২০১৬, ৯:৪৫ এএম
মোস্তাফিজ জাদুতে সাসেক্সের জয়

বিডি নিউজ ৬৪: প্রথমবারের মতো আইপিএলে খেলতে গিয়ে সানরাইজার্স হায়দরাবাদকে চ্যাম্পিয়ন করে দেশে ফিরেছিলেন মোস্তাফিজুর রহমান। নির্বাচিত হয়েছিলেন আসরটির সেরা উদীয়মান খেলোয়াড়। আইপিএলের ধারাবাহিকতা তিনি ধরে রেখেছেন কাউন্টিতেও।

বলতে গেলে ইংল্যান্ডের ঘরোয়া টুর্নামেন্টটিতে মোস্তাফিজ যেন আরো ক্ষুরধার। অভিষেক ম্যাচেই নিজেকে দারুণভাবে মেলে ধরেছেন। বৃহস্পতিবার এসেক্স ঈগলসের বিপক্ষে ৪ ওভার বল করে ২৩ রান খরচায় দখলে নিয়েছেন ৪ উইকেট। নির্বাচিত হয়েছেন ম্যান অব দ্য ম্যাচ। ন্যাটওয়েস্ট টি২০ ব্লাস্টের খেলায় মোস্তাফিজ জাদুতে এসেক্সের বিপক্ষে ২৪ রানের জয় পেয়েছে সাসেক্স কাউন্টি ক্রিকেট ক্লাব।

চেমসফোর্ডের কাউন্টি গ্রাউন্ডে টস হেরে ব্যাট করতে নেমে ক্রিস জর্ডানের ব্যাটিং নৈপুণ্যে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট খুইয়ে ২০০ রান করে সাসেক্স। জবাবে ২০ ওভারে ৮ উইকেট হারানো এসেক্সের ইনিংস থামে ১৭৬ রানে।

লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় ১১ রানের মাথায় নিক ব্রাউনির (১) উইকেট হারায় এসেক্স। টিমাল মিলসের বলে অসাধারণ দক্ষতায় ব্রাউনিকে তালুবন্দী করেন মোস্তাফিজ। দুর্দান্ত এই ক্যাচ দিয়েই কাউন্টিতে আলো কাড়ার শুরু বাংলাদেশের কাটার মাস্টারের।

আইপিএলের মতো ষষ্ঠ ওভারে মোস্তাফিজের হাতে বল তুলে দিলেন সাসেক্স অধিনায়ক লুক রাইট! ব্যক্তিগত প্রথম ওভারে মাত্র ৪ রান খরচ করলেন ফিজ। বাঁহাতি এই পেসারের সৃজিত চাপেই পরের ওভারে দ্রুত রান বাড়াতে গিয়ে আর্চারের শিকার হয়ে সাজঘরে ফেরেন টম ওয়েস্টলি (২৩)। আর ৩৬ রান করা ডন লরেন্সকে ফেরালেন উইল বেয়ার।

এরপর যা ছিল, তার সবটুকুই মোস্তাফিজ শো। ১৬তম ওভারে দ্বিতীয় দফায় বোলিং করতে এসে প্রথম বলে এক রান দিলেন। পরের বলে দুর্দান্ত এক ডেলিভারিতে এসেক্সের অধিনায়ক বরি বোপারাকে (৩২) সাসেক্সের অধিনায়ক লুক রাইটের তালুবন্দী করান কাটার মাস্টার। এই ওভারে খরচ করলেন মোটে ২ রান।

১৮তম ওভারে এসে শুরুটা ভালো হয়নি মোস্তাফিজের। তার প্রথম বলেই টেন জেসকাট ছক্কা হাঁকান। তবে এতে ভড়কে যাননি ২০ বছর বয়সি এই পেসার। তৃতীয় বলেই জেমস ফোস্টারকে (৫) সরাসরি বোল্ড করেন। এই ওভারের শেষ বল মোকাবিলা করতে আসেন কলাম টেলর। মুস্তাফিজের স্লোয়ার বুঝতে না পেরে তিনিও বোল্ডআউট হয়ে সাজঘরে ফেরেন রানের খাতা না খুলতেই। এই ওভারে মুস্তাফিজ দিয়েছেন ৭ রান।

ব্যক্তিগত ও দলের শেষ ওভারে (২০তম) ১০ ব্যয় করে টেন জেসকাটের উইকেটটি ঝুলিতে জমা করেছেন। সাসেক্সের পক্ষে ১টি করে উইকেট নিয়েছেন আর্চার, টিমাল মিলস ও উইল বেয়ার।

এর আগে সাসেক্সের হয়ে সর্বোচ্চ ৪৫ রানের ইনিংস খেলেন ক্রিস জর্ডান। ২১ বলে একটি চার ও পাঁচটি ছক্কায় অপরাজিত এই ইনিংস দলকে উপহার দেন তিনি। ফিলিপ সল্ট করেন ৩৩ রান। অধিনায়ক লুক রাইটের ব্যাট থেকে আসে ৩২ রান। আর ঝড়ের আভাস দেয়া রস টেলর ২৪ রানের বেশি করতে পারেননি। এসেক্সের পক্ষে সর্বোচ্চ ২টি উইকেট নেন রবি বোপারা। একটি করে উইকেট নিয়ে সন্তুষ্ট থাকতে হয় নেপিয়ার, কুইন ও লরেন্সকে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাশেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক

রাশেদ, বিডি নিউজ ৬৪

সম্পর্কিত আরও সংবাদ

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

১ বছর আগে
ধোনির অবসর ভালো লাগেনি ইনজামামের

ধোনির অবসর ভালো লাগেনি ইনজামামের

৬ বছর আগে
মেসি অবসর নেবেন ৪ বছর পর

মেসি অবসর নেবেন ৪ বছর পর

৬ বছর আগে
একের ভেতর তিন মেসির মতো নেইমারও

একের ভেতর তিন মেসির মতো নেইমারও

৬ বছর আগে
পূর্ববর্তী সংবাদ

'ফিজ' জাদুতে ভাষা হারিয়েছে সাসেক্স!

পরবর্তী সংবাদ

সর্বকালের সবচেয়ে দামি ফুটবলার পগবা!

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
বিডি নিউজ ৬৪

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

সাধারন বীমা সদন, ২৪-২৫, দিলকুশা, (৭ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত।
ফোন / মোবাইলঃ +880 1700-000000
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: বিডি-২০২৬

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • উপদেষ্টা:মনিখন্দকার
  • সম্পাদক:শাহিন রেজা
  • সহকারী সম্পাদক:গোলামুর রহমান বাবু
  • সহকারী সম্পাদক:রিফাত ওয়াহিদ আলিফ
  • প্রকাশক:ইব্রাহীম ভূঁইয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|ই-পেপার|পাঠক সংবাদ জমা দিন|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|যোগাযোগ|ইউনিকোড কনভার্টার

বিডি নিউজ ৬৪ — বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ও লাইফস্টাইলসহ সকল বিষয়ে সর্বশেষ ও নির্ভরযোগ্য খবর পেতে ভিজিট করুন।

সম্পাদকঃ শাহিন রেজা | প্রকাশকঃ ইব্রাহীম ভূঁইয়া | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | BD News 64 | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

Design and developed by Fahim Murshid

সর্বাধিক পঠিত সংবাদ

লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
১শীর্ষ পঠিত
লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
🔥৯৬ বার পঠিত
২

কুমিল্লার মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে

👁️ ৯৫ পঠিত
৩

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমাহামলা, নিহত ৪৫, আহত ৩৩

👁️ ৯৫ পঠিত
৪

বছরের শেষ নাগাদ তৈরি হয়ে যাবে টিকা : চীন

👁️ ৯৪ পঠিত
৫

সিলেটের গোয়াইনঘাটে মাটি চাপায় ৩ শ্রমিক নিহত

👁️ ৯৪ পঠিত

সর্বশেষ সংবাদ

তাজা খবর

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

০৩:৪৬ PM

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

০৩:০৭ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

০৩:০৩ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

০২:৩৮ PM

নেটফ্লিক্সের রিকমেন্ডেশন সিস্টেমটা কিভাবে আপনাকে সমা্জচ্যুত হওয়া থেকে রক্ষা করে । আসিফামি রহমান সৈকত

০১:৪১ PM