বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
BD News 64
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /জাতীয়
  3. /মেহেরপুর জেলা কারাগারে হাজতির আত্মহত্যা
জাতীয়

মেহেরপুর জেলা কারাগারে হাজতির আত্মহত্যা

র
রাশেদ· জ্যেষ্ঠ প্রতিবেদক
·প্রকাশ: ১৭ অক্টোবর ২০১৬, ৭:৩২ পিএম·সর্বশেষ: ১৭ অক্টোবর ২০১৬, ৭:৩২ পিএম
মেহেরপুর জেলা কারাগারে হাজতির আত্মহত্যা

বিডি নিউজ ৬৪: মেহেরপুর জেলা কারাগারে জামিরুল ইসলাম নামের এক হাজতি আত্মহত্যা করেছে। তবে তার পরিবারের দাবি, তাকে হত্যা করা হয়েছে। আজ সোমবার দুপুরে এ ঘটনা ঘটে।

নিহত জামিরুল জেলার গাংনী উপজেলার বালিয়াঘাট গ্রামের সলেমান আলীর ছেলে। তার বিরুদ্ধে গাংনী থানায় অস্ত্র, হত্যা ও মাদকের তিনটি মামলা রয়েছে। সবশেষ তিনি মাদকের মামলায় কারাগারে হাজতবাস করছিলেন। তার হাজতি নম্বর ছিল ১৭৭৭/১৬। তিনি কারাগারের ভৈরব-৪ ওয়ার্ডে বন্দি ছিলেন।

জানা গেছে, মাদক মামলার আসামি জামিরুল ইসলাম গত ২ অক্টোবর ইয়াবাসহ গোয়েন্দা পুলিশের হাতে আটক হয়। পরদিন তাকে গাংনী থানা থেকে জেলা কারাগারে হস্তান্তর করা হয়। আজ সোমবার সকাল ১১টার দিকে তার স্ত্রী শাহিনা খাতুন জেলা কারাগারে স্বামীর সঙ্গে দেখা করতে যায়।

এ সময় জামিরুল তার স্ত্রীকে বাড়ির জমি বিক্রি করে জামিনের কথা বলে। এতে তার স্ত্রী বিরোধিতা করে। পরে দুপুরে কারাগারের ২য় তলার চিলেকোঠার সিঁড়িতে গলায় গামছা দিয়ে ফাঁস লাগানো অবস্থায় তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে কারাগার কর্তৃপক্ষ।

সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্ত্রী শাহিনা খাতুন বলেন, তার সাথে জামিন করা নিয়ে বিরোধিতা হয়েছে। তবে সামান্য এ ভুলবোঝাবুঝির জন্য সে আত্মহত্যা করার লোক নয়। তবে এর বিচার দাবি করে তিনি বলেন, গরিব মানুষ মামলা চালানো অর্থ তাদের হাতে নেই।

শাহিনা খাতুন আরো বলেন, তার(জাহিরুল) বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে। এর মধ্যে একটি হত্যা ও একটি অস্ত্র মামলায় সে জামিনে ছিল। সবশেষ ইয়াবাসহ গত ২ অক্টোবর পুলিশের হাতে আটক হয়ে হাজত বাস করছিল সে।

নিহতের মা বানিয়ারা খাতুন অভিযোগ করে বলেন, আমার ছেলে একা একা মরার ছেলে না। তাকে জেলখানার লোকজন মেরে ফেলেছে। আমি এর বিচার চাই।

এ বিষয়ে মেহেরপুর জেনারেল হাসপাতালের তত্তাবধায়ক ডা. মিজানুর রহমান জানান, হাসপাতালে ভর্তি করার পরপরই চিকিৎসক তাকে পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন। তবে এটি হত্যা নাকি আত্মহত্যা ময়নাদন্তের প্রতিবেদন ছাড়া বলা যাচ্ছে না।

এ ব্যাপারে মেহেরপুর জেলা কারাগারের জেলার শেখ আখতার হোসেন সাংবাদিকদের বলেন, দুপুরে আসামি গণনা করার সময় তাকে না পেয়ে খোঁজাখুজি করতে গিয়ে গলায় গামছা দিয়ে ফাঁস লাগানো অবস্থায় তাকে উদ্ধার করা হয়। তখন আনুমানিক ১২টা ২০ বাজবে। সাথে সাথে তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

তিনি আরো জানান, তার স্ত্রী তার সাথে বেলা ১১টার দিকে দেখা করতে আসছিলেন। জামিনের বিষয় নিয়ে ভুলবোঝাবুঝি থেকে সে আত্মহত্যা করে থাকতে পারে বলে তার ধারণা।

তবে নিহতের পরিবারের অভিযোগ সম্পর্কে জেলার বলেন, ময়না তদন্তের প্রতিবেদন হাতে আসলেই আসল বিষয় পরিস্কার হওয়া যাবে।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু ( ইউডি) মামলা হয়েছে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাশেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক

রাশেদ, বিডি নিউজ ৬৪

সম্পর্কিত আরও সংবাদ

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

১ বছর আগে
শঙ্কা এখন করোনা পরীক্ষা নিয়ে,টিকিট পেয়ে খুশি

শঙ্কা এখন করোনা পরীক্ষা নিয়ে,টিকিট পেয়ে খুশি

৬ বছর আগে
খিচুড়ি রান্না নয়, মিড-ডে মিল প্রশিক্ষণে বিদেশযাত্রা বাতিল

খিচুড়ি রান্না নয়, মিড-ডে মিল প্রশিক্ষণে বিদেশযাত্রা বাতিল

৬ বছর আগে
পেঁয়াজবাহী ট্রাক বাংলাদেশে ঢোকার অনুমতি পায়নি সীমান্তে আটকা,বিব্রত ভারত

পেঁয়াজবাহী ট্রাক বাংলাদেশে ঢোকার অনুমতি পায়নি সীমান্তে আটকা,বিব্রত ভারত

৬ বছর আগে
পূর্ববর্তী সংবাদ

বিটিআরসির সতর্কতা : তথ‌্য চুরিতে সক্রিয় প্রতারক চক্র

পরবর্তী সংবাদ

নান্দাইলের উন্নয়ন সম্ভাবনা ও সমস্যা নিয়ে মতবিনিময়

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
বিডি নিউজ ৬৪

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

সাধারন বীমা সদন, ২৪-২৫, দিলকুশা, (৭ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত।
ফোন / মোবাইলঃ +880 1700-000000
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: বিডি-২০২৬

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • উপদেষ্টা:মনিখন্দকার
  • সম্পাদক:শাহিন রেজা
  • সহকারী সম্পাদক:গোলামুর রহমান বাবু
  • সহকারী সম্পাদক:রিফাত ওয়াহিদ আলিফ
  • প্রকাশক:ইব্রাহীম ভূঁইয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|ই-পেপার|পাঠক সংবাদ জমা দিন|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|যোগাযোগ|ইউনিকোড কনভার্টার

বিডি নিউজ ৬৪ — বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ও লাইফস্টাইলসহ সকল বিষয়ে সর্বশেষ ও নির্ভরযোগ্য খবর পেতে ভিজিট করুন।

সম্পাদকঃ শাহিন রেজা | প্রকাশকঃ ইব্রাহীম ভূঁইয়া | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | BD News 64 | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

Design and developed by Fahim Murshid

সর্বাধিক পঠিত সংবাদ

কুমিল্লার  মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে
১শীর্ষ পঠিত
কুমিল্লার মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে
🔥৯৫ বার পঠিত
২

লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে

👁️ ৯৫ পঠিত
৩

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমাহামলা, নিহত ৪৫, আহত ৩৩

👁️ ৯৫ পঠিত
৪

বছরের শেষ নাগাদ তৈরি হয়ে যাবে টিকা : চীন

👁️ ৯৪ পঠিত
৫

সিলেটের গোয়াইনঘাটে মাটি চাপায় ৩ শ্রমিক নিহত

👁️ ৯৪ পঠিত

সর্বশেষ সংবাদ

তাজা খবর

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

০৩:৪৬ PM

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

০৩:০৭ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

০৩:০৩ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

০২:৩৮ PM

নেটফ্লিক্সের রিকমেন্ডেশন সিস্টেমটা কিভাবে আপনাকে সমা্জচ্যুত হওয়া থেকে রক্ষা করে । আসিফামি রহমান সৈকত

০১:৪১ PM