বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
BD News 64
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /জাতীয়
  3. /মুদি দোকানির ওপর হামলায় আইএসের দায় স্বীকার!
জাতীয়

মুদি দোকানির ওপর হামলায় আইএসের দায় স্বীকার!

র
রাশেদ· জ্যেষ্ঠ প্রতিবেদক
·প্রকাশ: ২৫ আগস্ট ২০১৬, ১২:৪৩ পিএম·সর্বশেষ: ২৫ আগস্ট ২০১৬, ১২:৪৩ পিএম
মুদি দোকানির ওপর হামলায় আইএসের দায় স্বীকার!

বিডি নিউজ ৬৪: নরসিংদীতে চিত্তরঞ্জন আর্য্য (৪৮) নামের এক মুদি দোকানিকে কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা। কিন্তু আইএস ওই মুদি দোকানিকে ‘পুরোহিত’ বলে উল্লেখ করে হামলার দায় স্বীকার করেছে।

জানা গেছে, মঙ্গলবার রাত নয়টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে সদর উপজেলার রগুনাথপুর চৈতাব এলাকায় চিত্তরঞ্জন আর্য্যের মুদি দোকানেই তার ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। অনলাইনে জঙ্গিবাদ পর্যবেক্ষক প্রতিষ্ঠান সাইট ইন্টেলিজেন্স জানিয়েছে, মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) তার কথিত বার্তা সংস্থা আমাক এজেন্সির মাধ্যমে এই হামলার দায় স্বীকার করেছে।

আমাক এজেন্সি চিত্তরঞ্জনকে ‘হিন্দু পুরোহিত’ বলে উল্লেখ করে বলেছে, ‘গতকাল যোদ্ধারা বাংলাদেশের নরসিংদী জেলায় এক হিন্দু পুরোহিতকে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালিয়েছে।’

আহত চিত্তরঞ্জন একজন মুদি দোকানি এবং তিনি রগুনাথপুর এলাকার চাঁন মোহন আর্য্যের ছেলে, পুলিশ তার পরিচয় নিশ্চিত করেছে।

পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, রগুনাথপুর গ্রামের শ্রী শ্রী কালি মন্দিরের কাছেই চিত্তরঞ্জনের বাড়ি। আর বাড়ির সামনেই তার দোকান। মঙ্গলবার রাতে একটি মোটরসাইকেলে করে দুজন মুখোশধারীসহ তিনজন তার দোকানের সামনে আসে।

এসময় কোনও কিছু বুঝে ওঠার আগেই মুখোশধারীরা চাপাতি দিয়ে চিত্তরঞ্জনকে কুপিয়ে আহত করে। চিৎকারের শব্দ পেয়ে বাড়ি থেকে চিত্তরঞ্জনের স্ত্রী ও অপর এক নারী ঘটনাস্থলে আসেন। তারাও চিৎকার শুরু করেন।

আশপাশের লোকজন এগিয়ে আসতে দুর্বৃত্তরা হামলায় ব্যবহৃত চাপাতি ঘটনাস্থলে ফেলে রেখেই পালিয়ে যায়। চিত্তরঞ্জনকে প্রথমে পাঁচদোনা এলাকার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াছ বলেন, ‘হামলাকারীরা চাপাতি দিয়ে চিত্তরঞ্জনের মাথা, ঘাড়, হাত ও পেটে কুপিয়ে জখম করেছে। এদিকে মুদি দোকানি চিত্তরঞ্জনকে কেউ কেউ মন্দিরের তত্ত্বাবধায়ক, সেবায়েত বলে অপপ্রচার করে উত্তেজনা তৈরির করা চেষ্টা করছেন। যা দুঃখজনক।’

তিনি আরও বলেন, ‘ব্যক্তিগত কারণে চিত্তরঞ্জনের সঙ্গে একই এলাকার কতিপয় লোকের বিরোধ চলে আসছিল। এই বিরোধ নিয়ে চিত্তরঞ্জনকে হুমকি দিয়ে আসছিল প্রতিপক্ষ। এ ঘটনাটি মাথায় রেখে পাশাপাশি অন্য কেউ সুযোগ নিয়ে হামলা করেছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।’ তদন্তের পর মামলা দায়ের করা হবে বলেও তিনি জানান।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে অতিরিক্ত পুলিশ (ডিএসবি) সুপার শফিউর রহমান বলেন, ‘উদ্ধারকৃত চাপাতিটি কসাইদের ব্যবহৃত সাধারণ চাপাতির মতোই মনে হচ্ছে। ঘটনার তদন্ত চলছে। এরই মধ্যে সন্দেহজনক দুজনকে আটক করা হয়েছে।’

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাশেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক

রাশেদ, বিডি নিউজ ৬৪

সম্পর্কিত আরও সংবাদ

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

১ বছর আগে
শঙ্কা এখন করোনা পরীক্ষা নিয়ে,টিকিট পেয়ে খুশি

শঙ্কা এখন করোনা পরীক্ষা নিয়ে,টিকিট পেয়ে খুশি

৬ বছর আগে
খিচুড়ি রান্না নয়, মিড-ডে মিল প্রশিক্ষণে বিদেশযাত্রা বাতিল

খিচুড়ি রান্না নয়, মিড-ডে মিল প্রশিক্ষণে বিদেশযাত্রা বাতিল

৬ বছর আগে
পেঁয়াজবাহী ট্রাক বাংলাদেশে ঢোকার অনুমতি পায়নি সীমান্তে আটকা,বিব্রত ভারত

পেঁয়াজবাহী ট্রাক বাংলাদেশে ঢোকার অনুমতি পায়নি সীমান্তে আটকা,বিব্রত ভারত

৬ বছর আগে
পূর্ববর্তী সংবাদ

গাজীপুরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

পরবর্তী সংবাদ

মুরাদনগরে শ্রীকৃষ্ণের জন্মতিথি উদযাপিত

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
বিডি নিউজ ৬৪

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

সাধারন বীমা সদন, ২৪-২৫, দিলকুশা, (৭ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত।
ফোন / মোবাইলঃ +880 1700-000000
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: বিডি-২০২৬

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • উপদেষ্টা:মনিখন্দকার
  • সম্পাদক:শাহিন রেজা
  • সহকারী সম্পাদক:গোলামুর রহমান বাবু
  • সহকারী সম্পাদক:রিফাত ওয়াহিদ আলিফ
  • প্রকাশক:ইব্রাহীম ভূঁইয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|ই-পেপার|পাঠক সংবাদ জমা দিন|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|যোগাযোগ|ইউনিকোড কনভার্টার

বিডি নিউজ ৬৪ — বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ও লাইফস্টাইলসহ সকল বিষয়ে সর্বশেষ ও নির্ভরযোগ্য খবর পেতে ভিজিট করুন।

সম্পাদকঃ শাহিন রেজা | প্রকাশকঃ ইব্রাহীম ভূঁইয়া | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | BD News 64 | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

Design and developed by Fahim Murshid

সর্বাধিক পঠিত সংবাদ

লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
১শীর্ষ পঠিত
লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
🔥৯৬ বার পঠিত
২

কুমিল্লার মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে

👁️ ৯৫ পঠিত
৩

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমাহামলা, নিহত ৪৫, আহত ৩৩

👁️ ৯৫ পঠিত
৪

বছরের শেষ নাগাদ তৈরি হয়ে যাবে টিকা : চীন

👁️ ৯৪ পঠিত
৫

সিলেটের গোয়াইনঘাটে মাটি চাপায় ৩ শ্রমিক নিহত

👁️ ৯৪ পঠিত

সর্বশেষ সংবাদ

তাজা খবর

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

০৩:৪৬ PM

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

০৩:০৭ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

০৩:০৩ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

০২:৩৮ PM

নেটফ্লিক্সের রিকমেন্ডেশন সিস্টেমটা কিভাবে আপনাকে সমা্জচ্যুত হওয়া থেকে রক্ষা করে । আসিফামি রহমান সৈকত

০১:৪১ PM