বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
BD News 64
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /জাতীয়
  3. /মুজিবনগরের সেই ধর্ষক প্রধান শিক্ষকের আত্মসমর্পণ
জাতীয়

মুজিবনগরের সেই ধর্ষক প্রধান শিক্ষকের আত্মসমর্পণ

র
রাশেদ· জ্যেষ্ঠ প্রতিবেদক
·প্রকাশ: ১৮ জুলাই ২০১৬, ১০:১৫ এএম·সর্বশেষ: ১৮ জুলাই ২০১৬, ১০:১৫ এএম
মুজিবনগরের সেই ধর্ষক প্রধান শিক্ষকের আত্মসমর্পণ

বিডি নিউজ ৬৪: দুই মাস আত্মগোপনে থাকার পর অবশেষে আদালতে আত্মসমর্পণ করেছেন মেহেরপুর মুজিবনগরের সেই অভিযুক্ত ধর্ষক আম্রকানন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফুল ইসলাম।

শনিবার তিনি কুষ্টিয়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করলে বিজ্ঞ বিচারক তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

শিক্ষিকা ধর্ষণ মামলার তদন্তকারী কর্মকর্তা কুষ্টিয়া মডেল থানার এসআই আশরাফুল আলম আত্মসমর্ণের বিষয়টি নিশ্চিত করে রোববার রাতে জানান, ঘটনার পর ভারতে আত্মগোপন করেছিলেন শরিফুল। কয়েকদিন আগে দেশে ফিরলেও তিনি গ্রেপ্তার এড়াতে লুকিয়ে ছিলেন। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছিল।

শনিবার তিনি কুষ্টিয়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে আত্মসর্ম্পণ করেন। বিজ্ঞ বিচারক মোস্তাফিজুর রহমান তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। আদালতের নির্দেশে ওইদিনই তাকে কুষ্টিয়া জেলা কারাগারে প্রেরণ করে পুলিশ।

ধর্ষণ মামলার একমাত্র আসামি আত্মসমর্পণ করায় এখন চূড়ান্ত প্রতিবেদন (চার্জশিট) প্রদানের প্রক্রিয়া চলছে জানিয়ে এসআই আশরাফুল আলম আরো জানান, দ্রুত মামলাটির চূড়ান্ত প্রতিবেদন আদালতে দাখিল করা হবে। ভুক্তভোগী যাতে ন্যায়বিচার পায় সে অনুযায়ী মামলা তদন্ত করা হচ্ছে।

এদিকে, শরিফুল ইসলাম আত্মসমর্পণ করায় ভুক্তভোগী পরিবারসহ এলাকার মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। এখন তার দৃষ্টান্তমূলক সাজা দেখার অপেক্ষায় রয়েছেন তারা। মামলা দায়েরের পর থেকেই শরিফুল ইসলাম ও তার লোকজন বাদীপক্ষকে বিভিন্নভাবে হুমকি-ধামকি দিচ্ছে।

কিছুদিন আগেও ভারতে বসে মোবাইলে মামলা তুলে নেয়ার নির্দেশ দিয়ে বাদীকে প্রাণনাশের হুমকি দেয় শরিফুল। এছাড়াও তার ভাই বগা মোল্লা স্বশরীরে গিয়ে বাদীকে মামলা তুলে নিতে হুমকি দেয়। আসামি পক্ষের হুমকিতে দিশেহারা বাদীর পরিবার নিরাপত্তা চেয়ে গত মাসের শেষের দিকে মুজিবনগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন।

প্রসঙ্গত, চলতি বছরের ১৩ মে কুষ্টিয়াতে নিবন্ধন পরীক্ষা দিতে গিয়ে কুষ্টিয়ার একটি হোটেলে প্রধান শিক্ষক শরিফুল ইসলামের দ্বারা ধর্ষিত হন মুজিবনগর আম্রকানন মাধ্যমিক বিদ্যালয়ের খণ্ডকালীন খ্রিস্টান ধর্মীয় এক শিক্ষিকা (২৫)। অতিরিক্ত রক্তক্ষরণের জন্য ওই শিক্ষিকা পরীক্ষা হলে না গিয়ে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন।

পরদিন বাড়ি ফিরে তিনি তার অভিভাবকদের সমস্ত কথা খুলে বললে প্রধান শিক্ষক শরিফুল ইসলামকে একমাত্র আসামি করে ধর্ষিতার বাবা কুষ্টিয়া মডেল থানায় একটি মামলা করেন।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাশেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক

রাশেদ, বিডি নিউজ ৬৪

সম্পর্কিত আরও সংবাদ

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

১ বছর আগে
শঙ্কা এখন করোনা পরীক্ষা নিয়ে,টিকিট পেয়ে খুশি

শঙ্কা এখন করোনা পরীক্ষা নিয়ে,টিকিট পেয়ে খুশি

৬ বছর আগে
খিচুড়ি রান্না নয়, মিড-ডে মিল প্রশিক্ষণে বিদেশযাত্রা বাতিল

খিচুড়ি রান্না নয়, মিড-ডে মিল প্রশিক্ষণে বিদেশযাত্রা বাতিল

৬ বছর আগে
পেঁয়াজবাহী ট্রাক বাংলাদেশে ঢোকার অনুমতি পায়নি সীমান্তে আটকা,বিব্রত ভারত

পেঁয়াজবাহী ট্রাক বাংলাদেশে ঢোকার অনুমতি পায়নি সীমান্তে আটকা,বিব্রত ভারত

৬ বছর আগে
পূর্ববর্তী সংবাদ

ছাদ থেকে পড়ে মাদরাসাছাত্রের রহস্যজনক মৃত্যু

পরবর্তী সংবাদ

রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ও ডিজিটাল ইউনিভার্সিটি বিল পাস

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
বিডি নিউজ ৬৪

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

সাধারন বীমা সদন, ২৪-২৫, দিলকুশা, (৭ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত।
ফোন / মোবাইলঃ +880 1700-000000
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: বিডি-২০২৬

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • উপদেষ্টা:মনিখন্দকার
  • সম্পাদক:শাহিন রেজা
  • সহকারী সম্পাদক:গোলামুর রহমান বাবু
  • সহকারী সম্পাদক:রিফাত ওয়াহিদ আলিফ
  • প্রকাশক:ইব্রাহীম ভূঁইয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|ই-পেপার|পাঠক সংবাদ জমা দিন|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|যোগাযোগ|ইউনিকোড কনভার্টার

বিডি নিউজ ৬৪ — বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ও লাইফস্টাইলসহ সকল বিষয়ে সর্বশেষ ও নির্ভরযোগ্য খবর পেতে ভিজিট করুন।

সম্পাদকঃ শাহিন রেজা | প্রকাশকঃ ইব্রাহীম ভূঁইয়া | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | BD News 64 | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

Design and developed by Fahim Murshid

সর্বাধিক পঠিত সংবাদ

লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
১শীর্ষ পঠিত
লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
🔥৯৬ বার পঠিত
২

কুমিল্লার মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে

👁️ ৯৫ পঠিত
৩

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমাহামলা, নিহত ৪৫, আহত ৩৩

👁️ ৯৫ পঠিত
৪

বছরের শেষ নাগাদ তৈরি হয়ে যাবে টিকা : চীন

👁️ ৯৪ পঠিত
৫

সিলেটের গোয়াইনঘাটে মাটি চাপায় ৩ শ্রমিক নিহত

👁️ ৯৪ পঠিত

সর্বশেষ সংবাদ

তাজা খবর

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

০৩:৪৬ PM

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

০৩:০৭ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

০৩:০৩ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

০২:৩৮ PM

নেটফ্লিক্সের রিকমেন্ডেশন সিস্টেমটা কিভাবে আপনাকে সমা্জচ্যুত হওয়া থেকে রক্ষা করে । আসিফামি রহমান সৈকত

০১:৪১ PM