বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
BD News 64
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /জীবনযাপন
  3. /মায়ের জন্য ৭টি পরামর্শ বেড়ে ওঠা বাচ্চার সাথে আচরণ বিষয়ে
জীবনযাপন

মায়ের জন্য ৭টি পরামর্শ বেড়ে ওঠা বাচ্চার সাথে আচরণ বিষয়ে

র
রাশেদ· জ্যেষ্ঠ প্রতিবেদক
·প্রকাশ: ৮ নভেম্বর ২০১৬, ৯:২৯ এএম·সর্বশেষ: ৮ নভেম্বর ২০১৬, ৯:২৯ এএম
মায়ের জন্য ৭টি পরামর্শ বেড়ে ওঠা বাচ্চার সাথে আচরণ বিষয়ে

বিডি নিউজ ৬৪: সন্তানের থেকে বেশি মূল্যবান বাবা-মায়ের কাছে আর কিছু থাকে না। বাচ্চার সঙ্গে সুন্দর সম্পর্ক গড়ে তোলা খুবই জরুরি। বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে হবে বাবা-মাকেই।

বাচ্চার সব বিষয় নজরে রাখা বাবা-মায়ের দায়িত্ব ঠিকই। কিন্তু কখনও বাচ্চার উপর বাড়তি নজর চালানো উচিত নয়। বিশেষ করে বাড়ন্ত বয়সের বাচ্চাদের ক্ষেত্রে তো একেবারেই নয়।

এই বয়সে বাচ্চাদের স্বাধীনতা দেওয়া প্রয়োজন। তবেই নিজেদের মধ্যে সুন্দর সম্পর্ক গড়ে উঠবে। সুন্দর সম্পর্ক যেমন আনন্দের, তেমনই পরিবারের পক্ষেও জরুরি।

বাবা-মায়ের সঙ্গে সম্পর্ক : বাচ্চা ছোটোবেলায় বেশির ভাগ সময় কাটায় মায়ের কাছে। বাবাকে দিনের সামান্য সময় দেখতে পায় চোখের সামনে। কিন্তু বাচ্চার সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে বাবা-মা দু’জনেরই সময় দেওয়া জরুরি।

এমন সম্পর্ক গড়ে তুলতে হবে যাতে সন্তান বাবা ও মা, দু’জনের সঙ্গেই বন্ধুর মতো মিশতে পারে। বাচ্চার বাড়ন্ত বয়সে বাড়িতে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখা জরুরি। বাচ্চার প্রতি বাবা-মায়ের দায়িত্ব থাকে ঠিকই, কিন্তু বাচ্চাদের স্বাধীনভাবে চলতে দেওয়া প্রয়োজন।

অতিরিক্ত খুঁতখুঁত নয় : বাড়ন্ত বয়সের বাচ্চারা অল্প অল্প করে বুঝতে শেখে সবকিছু। ভুলচুকও হয় বটে। তা বলে বাচ্চার উপর অতিরিক্ত নজর বাচ্চার সঙ্গে আপনার সম্পর্ক নষ্ট করে দিতে পারে। বাচ্চার মনে নেতিবাচক চিন্তাভাবনা গড়ে উঠতে পারে বাবা-মায়ের সম্পর্কে। তাই নজর রাখবেন ঠিকই, কিন্তু বাচ্চার চোখের আড়ালে।

বিশ্বাস করুন : বাচ্চার ওপর বিশ্বাস রাখা খুব প্রয়োজন। যদি আপনার বাচ্চা জানে যে তার বাবা-মা তাকে বিশ্বাস করে, তবে সে আপনা থেকেই এমন কাজ করবে না যাতে বাবা-মায়ের বিশ্বাস ভঙ্গ হতে পারে। যে কোনও সম্পর্ক বিশ্বাসের উপর ভর করেই মজবুত হয়। বাচ্চাদের উপর বিশ্বাস রাখলে বাবা-মায়ের উপরও বাচ্চারা বিশ্বাস থাকবে।

সমান সমান : বাড়ন্ত বয়সে বাচ্চাদের মনে খুব সহজেই নেতিবাচক চিন্তা আসে। সব বাচ্চা চায় তাকে যেন সবাই ভালোবাসে। পিঠপিঠি ভাই-বোন থাকলে সেক্ষেত্রে দেখা দিতে পারে সমস্যা।

কারও মনে হতে পারে, ভাইকে আমার থেকে বেশি ভালোবাসে বাবা, আবার কারও ধারণা জন্মাতে পারে মা দিদিকে বেশি ভালোবাসে। সেদিকে আপনাকেই নজর রাখতে হবে। সকলকে সমান আদর, যত্ন ও প্রয়োজনীয় জিনিসপত্র দিতে হবে।

নয়তো আপনার অজান্তেই দূরত্ব তৈরি হতে পারে সন্তানদের সঙ্গে।

ছোটোদের মতামতকে প্রাধাণ্য : বড় হওয়ার সঙ্গে বাচ্চার মানসিক বিকাশও ঘটে। সব বিষয়ে তাদের একটা মতামত তৈরি হয়। তাই বাড়ির কোনও বিষয়ে ওদের মতামতকেও সমান প্রাধাণ্য দেওয়া জরুরি। তাদেরও মতামত ও চিন্তাভাবনায় যে মূল্য রয়েছে সেটা বোঝাতে হবে। তাতে বাচ্চার মানসিক চিন্তাভাবনা উন্নত হবে। আপনাকে আর বেশি ভাবতে হবে না তখন।

সব কিছুতেই বাধা নয় : এই বয়সে বাচ্চার মনে অনেক কিছু ঘোরাফেরা করে। নতুন কিছু এক্সপেরিমেন্ট করার বাসনা জাগে মনে। কিন্তু আপনি যদি সব বিষয়েই মানা করতে থাকেন, বাচ্চার মনে আঘাত দিতে পারে। আপনার প্রতি বাচ্চার ভ্রান্তধারণা তৈরি হতে পারে। তাই স্পেস দিন, ওদেরকে স্বাধীনতা দিন। তাতে ভুলচুক হলে ক্ষতি নেই। ভুল করেই তো সবাই শেখে।

বেশি বকাঝকা নয় : বাড়ন্ত বয়সে বাচ্চার মনে এক অন্য মানসিকতা তৈরি হয়। ভুল কিছু করলে বঝাঝকা বেশি না করাই ভালো। কারণ আপনার কটু মন্তব্য বাচ্চার মান সম্মানে আঘাত করতে পারে। সুতরাং, সাবধান থাকতে হবে আপনাকে, ভুলটা ধরিয়ে দিন যাতে আগামীদিনে আর তেমন ভুল না হয়।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাশেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক

রাশেদ, বিডি নিউজ ৬৪

সম্পর্কিত আরও সংবাদ

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

৬ বছর আগে
কেন কিছু মশা মানুষকে বেশি পছন্দ করে

কেন কিছু মশা মানুষকে বেশি পছন্দ করে

৬ বছর আগে
যে খাবারে বুদ্ধিমান ও মেধাবী হয় সন্তান

যে খাবারে বুদ্ধিমান ও মেধাবী হয় সন্তান

৯ বছর আগে
একটি চুমুই সারিয়ে দেবে বহু রোগ!

একটি চুমুই সারিয়ে দেবে বহু রোগ!

৯ বছর আগে
পূর্ববর্তী সংবাদ

অনন্য আবেগগত বুদ্ধিমত্তাসম্পন্ন মানুষরা ৯ অভ্যাসের

পরবর্তী সংবাদ

মানসিক নির্যাতন করছে প্রাক্তন প্রেমিকা, কী করবেন?

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
বিডি নিউজ ৬৪

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

সাধারন বীমা সদন, ২৪-২৫, দিলকুশা, (৭ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত।
ফোন / মোবাইলঃ +880 1700-000000
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: বিডি-২০২৬

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • উপদেষ্টা:মনিখন্দকার
  • সম্পাদক:শাহিন রেজা
  • সহকারী সম্পাদক:গোলামুর রহমান বাবু
  • সহকারী সম্পাদক:রিফাত ওয়াহিদ আলিফ
  • প্রকাশক:ইব্রাহীম ভূঁইয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|ই-পেপার|পাঠক সংবাদ জমা দিন|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|যোগাযোগ|ইউনিকোড কনভার্টার

বিডি নিউজ ৬৪ — বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ও লাইফস্টাইলসহ সকল বিষয়ে সর্বশেষ ও নির্ভরযোগ্য খবর পেতে ভিজিট করুন।

সম্পাদকঃ শাহিন রেজা | প্রকাশকঃ ইব্রাহীম ভূঁইয়া | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | BD News 64 | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

Design and developed by Fahim Murshid

সর্বাধিক পঠিত সংবাদ

কুমিল্লার  মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে
১শীর্ষ পঠিত
কুমিল্লার মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে
🔥৯৫ বার পঠিত
২

লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে

👁️ ৯৫ পঠিত
৩

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমাহামলা, নিহত ৪৫, আহত ৩৩

👁️ ৯৫ পঠিত
৪

বছরের শেষ নাগাদ তৈরি হয়ে যাবে টিকা : চীন

👁️ ৯৪ পঠিত
৫

সিলেটের গোয়াইনঘাটে মাটি চাপায় ৩ শ্রমিক নিহত

👁️ ৯৪ পঠিত

সর্বশেষ সংবাদ

তাজা খবর

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

০৩:৪৬ PM

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

০৩:০৭ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

০৩:০৩ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

০২:৩৮ PM

নেটফ্লিক্সের রিকমেন্ডেশন সিস্টেমটা কিভাবে আপনাকে সমা্জচ্যুত হওয়া থেকে রক্ষা করে । আসিফামি রহমান সৈকত

০১:৪১ PM