বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
BD News 64
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /আন্তর্জাতিক
  3. /মার্কিন সমাজের বিভক্ত চিত্র উঠে এসেছে জরিপে
আন্তর্জাতিক

মার্কিন সমাজের বিভক্ত চিত্র উঠে এসেছে জরিপে

র
রাশেদ· জ্যেষ্ঠ প্রতিবেদক
·প্রকাশ: ৯ নভেম্বর ২০১৬, ৯:৫৮ এএম·সর্বশেষ: ৯ নভেম্বর ২০১৬, ৯:৫৮ এএম
মার্কিন সমাজের বিভক্ত চিত্র উঠে এসেছে জরিপে

বিডি নিউজ ৬৪: মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ শেষে বুথ ফেরত জরিপে উঠে এসেছে মার্কিন সমাজের এক বিভক্ত চিত্র। যেখানে বর্ণ, লিঙ্গীয় এবং শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে বিভক্ত ভোটাররা নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন।

মার্কিন সংবাদমাধ্য এমএসএনবিসি-র বুথ ফেরত জরিপে দেখা যায়, শ্বেতাঙ্গদের মধ্যে যাদের কলেজ ডিগ্রি নেই, তাদের ৬৫ শতাংশের সমর্থন পেয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। আর হিলারি পেয়েছেন ২৯ শতাংশের সমর্থন। আবার শ্বেতাঙ্গদের মধ্যে যাদের কলেজ ডিগ্রি রয়েছে, তাদের মধ্যে হিলারি ও ট্রাম্পের সমর্থন প্রায় সমান সমান।

যে ভোটারদের বয়স ৩০ বছরের নিচে, তাদের মধ্যে হিলারিকে সমর্থন দিচ্ছে ৫১ শতাংশ, যেখানে ট্রাম্পকে সমর্থন দিচ্ছে ৩৪ শতাংশ।

এমএসএনবিসি-র প্রতিবেদনে বলা হয়, দলীয় সমর্থনের হিসেবে ডেমোক্র্যাটরা সাত পয়েন্টে এগিয়ে রয়েছেন। তাদের প্রতি সমর্থন রয়েছে ৩৮ শতাংশের। অপরদিকে, রিপাবলিকানদের প্রতি রয়েছে ৩১ শতাংশের সমর্থন।

তবে ন্যাশনাল ইলেকশন পুল-এর ছয়জন সদস্য সতর্ক করেছেন, এই পুরো প্রক্রিয়ায় যেসব তথ্য উঠে এসেছে, তা রাতারাতি বদলে যেতে পারে।

বুথ ফেরত জরিপে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে। হিলারি ভাবমূর্তিকে পছন্দ করছেন ৪৪ শতাংশ আর অপছন্দ করছেন ৫৪ শতাংশ। অপরদিকে, ট্রাম্পের ভাবমূর্তিকে মাত্র ৩৭ শতাংশ পছন্দ করছেন আর অপছন্দ করছে ৬১ শতাংশ।

৩৮ শতাংশ ভোটার মনে করেন হিলারি সৎ ও বিশ্বাসযোগ্য। অপরদিকে, ট্রাম্পের ক্ষেত্রে ৩২ শতাংশ ভোটার এমনটা মনে করেন।

ফক্স নিউজের তথ্য অনুযায়ী, ৪২ শতাংশ ভোটার জানিয়েছেন, তারা নিজের পছন্দ থেকে কোনও এক প্রার্থীকে ভোট দিয়েছেন। আরও ৩১ শতাংশ ভোটার জানিয়েছেন, ভোট দেওয়ার ক্ষেত্রে তাদের নির্দিষ্ট অবস্থান রয়েছে। এক-চুর্থাংশ ভোটার জানিয়েছেন, তারা অপর প্রার্থীকে অপছন্দ করেন বলে এই প্রার্থীকে ভোট দিয়েছেন।

সিএনএন-এর তথ্যমতে, তিন-চতুর্থাংশ ভোটার অক্টোবরেই সিদ্ধান্ত নিয়েছেন, কাকে ভোট দেবেন। ১৩ শতাংশ সিদ্ধান্ত নিয়েছেন অক্টোবরে, আর মাত্র ৭ শতাংশ নির্বাচনের মাত্র কয়েকদিন আগে সিদ্ধান্ত নিয়েছেন। ৫৪ শতাংশ ভোটার ওবামার শাসনকালকে সমর্থন করছেন, অপ্রদিকে ৪৫ শতাংশ ওবামাকে অযোগ্য মনে করেন।

৫২ শতাংশ ভোটারই মনে করেন, ভোটে যোগ্য প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে অর্থনৈতিক বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ।

বুথ ফেরত জরিপটি পরিচালনা করেছে ন্যাশনাল ইলেকশন পুল। তাদের সঙ্গে ছিল এবিসি নিউজ, সিবিএস নিউজ, সিএনএন, ফক্স নিউজ, এনবিসি নিউজ এবং এসোসিয়েটেড প্রেস। ভোটের দিনে বিকাল ৫টার মধ্যে ১৫ হাজার ৪৫৫ জন ভোটারের সাক্ষাৎকার গ্রহণের মাধ্যমে এই জরিপ প্রস্তুত করা হয়।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাশেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক

রাশেদ, বিডি নিউজ ৬৪

সম্পর্কিত আরও সংবাদ

যুক্তরাষ্ট্রে কাউকে টিকা নিতে বাধ্য করা যাবে না

যুক্তরাষ্ট্রে কাউকে টিকা নিতে বাধ্য করা যাবে না

৬ বছর আগে
যুক্তরাষ্ট্রের ডেথ ভ্যালিতে বিশ্বে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড

যুক্তরাষ্ট্রের ডেথ ভ্যালিতে বিশ্বে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড

৬ বছর আগে
৭ জনের মৃত্যু,চীনে পোকার কামড়ে নতুন ভাইরাস

৭ জনের মৃত্যু,চীনে পোকার কামড়ে নতুন ভাইরাস

৬ বছর আগে
বৈরুত কাঁদছে, বৈরুত চিৎকার করছে

বৈরুত কাঁদছে, বৈরুত চিৎকার করছে

৬ বছর আগে
পূর্ববর্তী সংবাদ

ট্রাম্প বুশের ভোট না পেয়ে বললেন- ইটস স্যাড

পরবর্তী সংবাদ

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন: ট্রাম্প ১৬৮, হিলারি ১৩১

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
বিডি নিউজ ৬৪

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

সাধারন বীমা সদন, ২৪-২৫, দিলকুশা, (৭ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত।
ফোন / মোবাইলঃ +880 1700-000000
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: বিডি-২০২৬

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • উপদেষ্টা:মনিখন্দকার
  • সম্পাদক:শাহিন রেজা
  • সহকারী সম্পাদক:গোলামুর রহমান বাবু
  • সহকারী সম্পাদক:রিফাত ওয়াহিদ আলিফ
  • প্রকাশক:ইব্রাহীম ভূঁইয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|ই-পেপার|পাঠক সংবাদ জমা দিন|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|যোগাযোগ|ইউনিকোড কনভার্টার

বিডি নিউজ ৬৪ — বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ও লাইফস্টাইলসহ সকল বিষয়ে সর্বশেষ ও নির্ভরযোগ্য খবর পেতে ভিজিট করুন।

সম্পাদকঃ শাহিন রেজা | প্রকাশকঃ ইব্রাহীম ভূঁইয়া | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | BD News 64 | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

Design and developed by Fahim Murshid

সর্বাধিক পঠিত সংবাদ

লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
১শীর্ষ পঠিত
লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
🔥৯৬ বার পঠিত
২

কুমিল্লার মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে

👁️ ৯৫ পঠিত
৩

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমাহামলা, নিহত ৪৫, আহত ৩৩

👁️ ৯৫ পঠিত
৪

বছরের শেষ নাগাদ তৈরি হয়ে যাবে টিকা : চীন

👁️ ৯৪ পঠিত
৫

সিলেটের গোয়াইনঘাটে মাটি চাপায় ৩ শ্রমিক নিহত

👁️ ৯৪ পঠিত

সর্বশেষ সংবাদ

তাজা খবর

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

০৩:৪৬ PM

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

০৩:০৭ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

০৩:০৩ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

০২:৩৮ PM

নেটফ্লিক্সের রিকমেন্ডেশন সিস্টেমটা কিভাবে আপনাকে সমা্জচ্যুত হওয়া থেকে রক্ষা করে । আসিফামি রহমান সৈকত

০১:৪১ PM