বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
BD News 64
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /ক্যাম্পাস ও শিক্ষা
  3. /‘মানুষ জানতে চায়, বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল কেন?’
ক্যাম্পাস ও শিক্ষা

‘মানুষ জানতে চায়, বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল কেন?’

র
রাশেদ· জ্যেষ্ঠ প্রতিবেদক
·প্রকাশ: ৩ আগস্ট ২০১৬, ১০:৪৩ এএম·সর্বশেষ: ৩ আগস্ট ২০১৬, ১০:৪৩ এএম
‘মানুষ জানতে চায়, বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল কেন?’

বিডি নিউজ ৬৪: ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার চক্রান্ত উদঘাটনে এবং ষড়যন্ত্রকারীদেরকে চিহ্নিত করতে একটি কমিশন গঠন করার আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।

সোমবার (১ আগস্ট) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় নাজমুল করিম স্টাডি সেন্টারের উদ্যোগে বিশ্ববিদ্যালয় আর সি মজুমদার আর্টস মিলনায়তনে ‘বাংলাদেশের রাজনীতি : না জানা কিছু কথা’ শীর্ষক আলোচনাসভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অধ্যাপক আরেফিন সিদ্দিক বলেন, ‘বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার ঘটনা কেবলমাত্র হত্যাকাণ্ড নয়, তা জাতিগত অস্তিত্বের সাথে জড়িত। তাই এ ঘটনাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখতে হবে। অনেক তথ্য আজও অজানা, অনেক তথ্য আজও অনেকের স্মৃতিতে রয়েছে। সেইসব তথ্য উদঘাটন করে ষড়যন্ত্রের সাথে যারা জড়িত ছিল তাদেরকে চিহ্নিত করতে হবে। সে বিশ্বাসঘাতকদের মুখোশ উন্মোচন করে তাদের ব্যাপারে সতর্ক থাকতে হবে।

‘ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সকলকে সম্মিলিত প্রয়াস নিতে হবে। এ প্রসঙ্গে তিনি কার্যকর উদ্যোগ গ্রহণ করে জনগণের সামনে কমিশনের রিপোর্ট উপস্থাপন করতে হবে।’

উপাচার্য আরও বলেন, ‘জনগণ তথা জাতি জানতে চায় তাদের জাতির পিতাকে কেন হত্যা করা হয়েছে? ’৭৫-এর ১৫ আগস্টের নেপথ্যে ছিল হঠকারী রাজনৈতিক নেতৃত্ব, তাদেরই কর্মকাণ্ডে তৈরি হয়েছিল বঙ্গবন্ধু হত্যার পটভূমি। সত্য উদঘাটন করার মাধ্যমে কমিশন প্রদত্ত রিপোর্ট প্রকাশিত হলে তা ইতিহাসের অনুষঙ্গ হিসেবে বিবেচিত হবে। বিশ্ববিদ্যালয়ের কাজ সত্য অন্বেষণ করা।’

এ ধরনের একাডেমিক আলোচনার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সত্য অনুসন্ধানের কাজ অব্যাহত থাকবে বলে উপাচার্য আশ্বাস প্রদান করেন।

তরুণ শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘আজকের সহিংসতা এবং জঙ্গিবাদকে তারুণ্যের শক্তি দিয়ে প্রতিরোধ করতে হবে, প্রতিহত করতে হবে। এর সাথে তোমাদের আগামীর স্বপ্ন জড়িত, তোমরাই নেতৃত্ব দেবে দেশকে, সমাজকে। তাই তোমাদের শক্তি দিয়ে জাতিকে কণ্টকমুক্ত করতে হবে, জঙ্গিমুক্ত করতে হবে দেশকে।’

নাজমুল করিম স্মারক বক্তৃতা প্রদান করেন লেখক ও গবেষক মহিউদ্দিন আহমদ। মূল আলোচনায় মহিউদ্দিন আহমদ বিভিন্ন সাক্ষাৎকার এবং স্মৃতিচারণ থেকে ১৯৭৩ সালের পর থেকে ২০১৪ পর্যন্ত বাংলাদেশের রাজনীতির নানা ঘটনার নেপথ্যের অনেক অজানা তথ্যতাঁর লিখিত বক্তৃতায় উপস্থাপন করেন।

তিনি বলেন, ‘রাষ্ট্রীয় ও সিভিল সোসাইটির প্রাতিষ্ঠানিক দুর্বলতার সুযোগে বিদেশি বিভিন্ন গোষ্ঠী, সংস্থা কিংবা রাষ্ট্র রাজনীতির ময়দানে প্রভাব বিস্তার করে। রাষ্ট্রীয় পট পরিবর্তনে হস্তক্ষেপ করার সুযোগ পায়।’

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নাজমুল করিম স্টাডি সেন্টারের পরিচালক অধ্যাপক নেহাল করিম।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাশেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক

রাশেদ, বিডি নিউজ ৬৪

সম্পর্কিত আরও সংবাদ

ঢাবি 'ঘ' ইউনিটের ভর্তি পরীক্ষার ফল আজ

ঢাবি 'ঘ' ইউনিটের ভর্তি পরীক্ষার ফল আজ

১০ বছর আগে
১ নভেম্বর থেকে জেএসসি ও জেডিসি পরীক্ষা

১ নভেম্বর থেকে জেএসসি ও জেডিসি পরীক্ষা

১০ বছর আগে
অনার্স প্রথমবর্ষের পরীক্ষার সময়সূচি সংশোধন

অনার্স প্রথমবর্ষের পরীক্ষার সময়সূচি সংশোধন

১০ বছর আগে
এমবিবিএসে ভর্তি ২০ অক্টোবর থেকে শুরু

এমবিবিএসে ভর্তি ২০ অক্টোবর থেকে শুরু

১০ বছর আগে
পূর্ববর্তী সংবাদ

নিরাপদে হেঁটে স্কুলে যাওয়া নিয়ে প্রশিক্ষণ

পরবর্তী সংবাদ

কুবির ছাত্রলীগ নেতা হত্যা মামলা ডিবিতে হস্তান্তর

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
বিডি নিউজ ৬৪

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

সাধারন বীমা সদন, ২৪-২৫, দিলকুশা, (৭ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত।
ফোন / মোবাইলঃ +880 1700-000000
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: বিডি-২০২৬

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • উপদেষ্টা:মনিখন্দকার
  • সম্পাদক:শাহিন রেজা
  • সহকারী সম্পাদক:গোলামুর রহমান বাবু
  • সহকারী সম্পাদক:রিফাত ওয়াহিদ আলিফ
  • প্রকাশক:ইব্রাহীম ভূঁইয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|ই-পেপার|পাঠক সংবাদ জমা দিন|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|যোগাযোগ|ইউনিকোড কনভার্টার

বিডি নিউজ ৬৪ — বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ও লাইফস্টাইলসহ সকল বিষয়ে সর্বশেষ ও নির্ভরযোগ্য খবর পেতে ভিজিট করুন।

সম্পাদকঃ শাহিন রেজা | প্রকাশকঃ ইব্রাহীম ভূঁইয়া | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | BD News 64 | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

Design and developed by Fahim Murshid

সর্বাধিক পঠিত সংবাদ

কুমিল্লার  মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে
১শীর্ষ পঠিত
কুমিল্লার মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে
🔥৯৫ বার পঠিত
২

লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে

👁️ ৯৫ পঠিত
৩

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমাহামলা, নিহত ৪৫, আহত ৩৩

👁️ ৯৫ পঠিত
৪

বছরের শেষ নাগাদ তৈরি হয়ে যাবে টিকা : চীন

👁️ ৯৪ পঠিত
৫

সিলেটের গোয়াইনঘাটে মাটি চাপায় ৩ শ্রমিক নিহত

👁️ ৯৪ পঠিত

সর্বশেষ সংবাদ

তাজা খবর

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

০৩:৪৬ PM

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

০৩:০৭ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

০৩:০৩ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

০২:৩৮ PM

নেটফ্লিক্সের রিকমেন্ডেশন সিস্টেমটা কিভাবে আপনাকে সমা্জচ্যুত হওয়া থেকে রক্ষা করে । আসিফামি রহমান সৈকত

০১:৪১ PM