বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
BD News 64
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /আন্তর্জাতিক
  3. /মাদার-নিন্দার জেরে সোশ্যাল মিডিয়ার তোপে কাটজু
আন্তর্জাতিক

মাদার-নিন্দার জেরে সোশ্যাল মিডিয়ার তোপে কাটজু

র
রাশেদ· জ্যেষ্ঠ প্রতিবেদক
·প্রকাশ: ৭ সেপ্টেম্বর ২০১৬, ৮:৫৯ এএম·সর্বশেষ: ৭ সেপ্টেম্বর ২০১৬, ৮:৫৯ এএম
মাদার-নিন্দার জেরে সোশ্যাল মিডিয়ার তোপে কাটজু

বিডি নিউজ ৬৪: ফের বিতর্কে জড়ালেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি মার্কন্ডেয় কাটজু। কুত্‍‌সিত ভাষায় মাদার টেরেজার সমালোচনা করে তিনি সোশ্যাল মিডিয়ার পাল্টা রোষের মুখে পড়েছেন।

বিতর্কিত মন্তব্য করার অভ্যাস এখনও ছাড়াতে পারেননি প্রাক্তন বিচারপতি কাটজু। তাঁর সাম্প্রতিক আক্রমণের লক্ষ্য স্বয়ং মাদার টেরেজা। গত রবিবার ভ্যাটিকানে সম্পূর্ণ হয়েছে মাদারের ক্যাননাইজেশন পর্ব।

তাঁকে ঘিরে বিশ্বজুড়ে তৈরি হয়েছে নব উন্মাদনা। সেইন্ট টেরেজা অফ কলকাতা হিসেবে তাঁর মহিমাকে স্বীকৃতি দিয়েছেন পোপ। কলকাতা তো বটেই, মাদারকে নিয়ে নতুন করে গর্বে উত্তাল আপামর ভারত।

ঠিক এই সময় অযাচিত মাদার-নিন্দায় মেতেছেন কাটজু।

দরিদ্র ও আর্তের সেবায় মাদার টেরেজার সারা জীবনের আত্মত্যাগ ও কর্মকাণ্ড নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন তুলেছেন প্রাক্তন বিচারপতি। বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আর্থিক সাহায্য নেওয়ার ব্যাপারে মাদারের সম্মতি নিয়ে কটাক্ষ করে কাটজুর দাবি, তাঁকে কেউ ১ কোটি ডলার দিলে তিনিও ‘দরিদ্র ও আশ্রয়হীনদের জন্য কাজ করতেন’।

শুধু তাই নয়, এরপরে কাটজুর মন্তব্য, ‘বুঝতে পারি না মাদার টেরেজাকে নিয়ে এত ভক্তি, মাতামাতি আর শোরগোলের কী আছে। আমার মতে, তিনি একজন প্রতিক্রিয়াশীল অর্ধশিক্ষিত মৌলবাদী, উন্মাদ ও ভণ্ড মানুষ ছিলেন।’ নিজের বক্তব্যের সমর্থনে মাদার টেরেজা প্রতিষ্ঠিত মিশনারিজ অফ চ্যারিটি সম্পর্কে বেশ কিছু অনুসন্ধানমূলক রিপোর্ট ও নিবন্ধের উল্লেখ করেন কাটজু।

তাঁর দাবি, বেশ কয়েকটি বিতর্কিত সংস্থার থেকে আর্থিক অনুদান গ্রহণ করেছিলেন মাদার।

কাটজুর পোস্টে আরও লেখা হয়, ‘...আমাদের কাছে খবর রয়েছে যে, একশোরও বেশি দেশে ৫০০-র বেশি কনভেন্ট খুলেছিলেন টেরেজা। প্রতিটি কনভেন্টেই তাঁর নাম উল্লেখ করা হয় এবং তাঁর নির্দেশ মেনে চলা হয়। একি বিনয় বা নিরহঙ্কারের নিদর্শন?’

দেশ-বিদেশের নানান সমালোচকের নিবন্ধ, তদন্ত রিপোর্ট এবং হতাশ স্বেচ্ছাসেবকের উদ্ধৃতি দিয়ে মিশনারিজ অফ চ্যারিটি পরিচালিত অনাথাশ্রম সম্পর্কে কদর্য ছবি এঁকেছেন প্রাক্তন বিচারপতি। পোস্টের শেষে তিনি জানিয়েছেন, ‘কিন্তু এর পরেও বলা হবে যে, তিনি দরিদ্র ও আশ্রয়হীনদের সেবা করেছিলেন। ভালো কথা, আমাকে কেউ এক কোটি টাকা দিলে আমিও দরিদ্র ও আর্তের সেবায় কাজ করতে পারি।’

মার্কন্ডেয় কাটজুর সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে শুরু হয়েছে বিতর্কের ঝড়। ফেসবুকে তাঁর মুণ্ডপাত করে পোস্ট হয়েছে অসংখ্য মন্তব্য।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাশেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক

রাশেদ, বিডি নিউজ ৬৪

সম্পর্কিত আরও সংবাদ

যুক্তরাষ্ট্রে কাউকে টিকা নিতে বাধ্য করা যাবে না

যুক্তরাষ্ট্রে কাউকে টিকা নিতে বাধ্য করা যাবে না

৬ বছর আগে
যুক্তরাষ্ট্রের ডেথ ভ্যালিতে বিশ্বে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড

যুক্তরাষ্ট্রের ডেথ ভ্যালিতে বিশ্বে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড

৬ বছর আগে
৭ জনের মৃত্যু,চীনে পোকার কামড়ে নতুন ভাইরাস

৭ জনের মৃত্যু,চীনে পোকার কামড়ে নতুন ভাইরাস

৬ বছর আগে
বৈরুত কাঁদছে, বৈরুত চিৎকার করছে

বৈরুত কাঁদছে, বৈরুত চিৎকার করছে

৬ বছর আগে
পূর্ববর্তী সংবাদ

মেক্সিকোতে হেলিকপ্টার ভূপাতিত, নিহত ৪

পরবর্তী সংবাদ

মেক্সিকোর দিকে ধাবিত হচ্ছে হারিকেন নিউটন

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
বিডি নিউজ ৬৪

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

সাধারন বীমা সদন, ২৪-২৫, দিলকুশা, (৭ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত।
ফোন / মোবাইলঃ +880 1700-000000
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: বিডি-২০২৬

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • উপদেষ্টা:মনিখন্দকার
  • সম্পাদক:শাহিন রেজা
  • সহকারী সম্পাদক:গোলামুর রহমান বাবু
  • সহকারী সম্পাদক:রিফাত ওয়াহিদ আলিফ
  • প্রকাশক:ইব্রাহীম ভূঁইয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|ই-পেপার|পাঠক সংবাদ জমা দিন|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|যোগাযোগ|ইউনিকোড কনভার্টার

বিডি নিউজ ৬৪ — বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ও লাইফস্টাইলসহ সকল বিষয়ে সর্বশেষ ও নির্ভরযোগ্য খবর পেতে ভিজিট করুন।

সম্পাদকঃ শাহিন রেজা | প্রকাশকঃ ইব্রাহীম ভূঁইয়া | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | BD News 64 | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

Design and developed by Fahim Murshid

সর্বাধিক পঠিত সংবাদ

কুমিল্লার  মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে
১শীর্ষ পঠিত
কুমিল্লার মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে
🔥৯৫ বার পঠিত
২

লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে

👁️ ৯৫ পঠিত
৩

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমাহামলা, নিহত ৪৫, আহত ৩৩

👁️ ৯৫ পঠিত
৪

বছরের শেষ নাগাদ তৈরি হয়ে যাবে টিকা : চীন

👁️ ৯৪ পঠিত
৫

সিলেটের গোয়াইনঘাটে মাটি চাপায় ৩ শ্রমিক নিহত

👁️ ৯৪ পঠিত

সর্বশেষ সংবাদ

তাজা খবর

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

০৩:৪৬ PM

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

০৩:০৭ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

০৩:০৩ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

০২:৩৮ PM

নেটফ্লিক্সের রিকমেন্ডেশন সিস্টেমটা কিভাবে আপনাকে সমা্জচ্যুত হওয়া থেকে রক্ষা করে । আসিফামি রহমান সৈকত

০১:৪১ PM